হাতিল ফার্নিচারের বার্মাটিক (সেগুন) কাঠের (মডেল-BFAL014)আলমারির রিভিউঃ
মডেল- BFAL014 আলমারির রিভিউঃ
আমাদের শোয়ার ঘরের কাপড়-পোশাক এবং নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র নিয়ে আমরা সব সমই চিন্তা করে থাকি যে আমাদের ব্যবহারের এইসব পোশাক বা অন্যান্য গুরুতপুর্ণ জিনিসগুলি কোথায় রাখব। আমাদের পরিধেয় জিনিস বা অন্যান্য জিনিপত্র যত্নে এবং একটি নির্দিষ্ট স্থানে সাজিয়ে গুছিয়ে রাখতে সর্বপ্রথম যে জিনিসটা দরকার হয়, সেটি হল আলমারি (Almirah)। বাজারে অনেক কাঠের আলমারি পাওয়া যায়, কিন্ত সব কাঠের আলমারি কিন্ত দেখতে সুন্দর হয় না অথবা টেকসই ও তেমন হয় না, আজ আমি আপনাদেরকে এমন একটি আলমারির কথা বলবো সেটি হলো হাতিল ব্রান্ডের বার্মাটিক কাঠের আলমারি। বাজারে গর্জন, রেডওক, ক্রাউনটিক, চিটাগাংটিক আরো অনেক কাঠের আলমারি পাওয়া যায়। কিন্ত আমার জানা মতে বার্মাটিক কাঠের আলমারিই হচ্ছে সবচেয়ে সুন্দর ও টেকসই আলমারি। বার্মাটিক কাঠ হচ্ছে ন্যাচারাল বা আল্লাহর সৃষ্টি কাঠ এখানে মানুষের কোন ক্রিয়েটিভ নাই, তাই বার্মাটিক কাঠের উপর পলিস করলে সেটা দেখতে আরো বেশি সুন্দর হয়।কিন্ত অন্য কাঠের উপর পলিস করলে সেটা কখনই ন্যাচারাল মনে হয় না এবং অতটা সুন্দর ও দেখায়
না।
হাতিল ফার্নিচারে মডেল BFAL014 আলমারীর রিভিউঃ
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃
মানের দিক থেকে: ★★★★ ৪/৫
ব্যবহারের দিক থেকেঃ ★★★★★ ৪/৫
দামের দিক থেকেঃ ★★★★ ৪/5
সার্ভিস কোম্পানিরঃ ★★★★ ৪/৫
সর্বোপরি আমার মতামতঃ
★ ★ ★ ★ (৪/৫)
বিস্তারিত:
নাম: আলমারি
ব্রান্ড: হাতিল
মডেল: BFAL014
পার্ট: দুই পার্ট আলমারি,
ম্যাটেরিয়াল: বার্মাটিক সেগুন কাঠ
সাইজ: 4′ x 7′ x 23″
কালার: ন্যাচারাল বার্মাটিক।
সুবিধা:
১. ন্যাচারাল কালার হওয়ায় কালার নষ্ট হওয়ার সম্ভাবনা নাই।
২. সঠিক সাইজ।
৩. ২০ বছরের ওয়ারেন্টি।
৪. সাধ্যের মধ্যে দাম।
সুতরাং আমি সবসমই চেষ্টা করি অল্প খরচে সাধ্যের মধ্যে একটা ভালো মানের জিনিস কিনতে সেদিক থেকে হাতিল ফার্নিচারের বার্মাটিক দুই পার্টের আলমারিটা আমার অনেক ভালো একটা প্রোডাক্ট বলে মনে হচ্ছে।
Posted using PLAY STEEM https://playsteem.app
This post was resteemed by @steemvote and received a 12.68% Upvote. Send 0.5 SBD or STEEM to @steemvote