💜শুভ জন্মদিন দাদা 💜||❤️ Happy Birthday❤️ @rme Dada..💜❤️

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

❤️শুভ জন্মদিন দাদা❤️

Cover-Birthday.webp

ব্যানার ক্রেডিট: @hafizullah

দাদা, শব্দের অর্থ হলো বড় ভাই। আর আমরা সত্যিই এমন একজনকে পেয়েছি যে কিনা শুধু আমাদের বড় ভাই এই নয়, বিপদে হয় বন্ধু, অসুস্থতায় হয় ডাক্তার, পারিবারিক সমস্যায় হয় নিজের পরিবারের মানুষ। সকল ধরনের সমস্যায় আমাদের দাদা একজন রক্তের মানুষের মতো আমাদের পাশে দাঁড়ায় সবসময়।

কিছু ভালবাসার কোন স্বার্থ থাকেনা, কোন কারণ থাকে না, নিঃস্বার্থভাবে ভালবেসে যায়। আর এই নিঃস্বার্থ ভাবে ভালবাসতে কিন্তু সবাই পারেনা। কিন্তু এমন একটি গুণ রয়েছে আমাদের দাদার মাঝে, যে একদমই স্বার্থ ছাড়া আমাদের মনে তৈরি করা ছোট ছোট স্বপ্নগুলো একটু একটু করে পূরণ করছেন। ভাবতে পারেন কি জন্য? কেন? কি কারনে? উত্তর - আসবে শুধু ভালোবাসা ভালবাসা।

পুরো ইস্টিমিটে এত এত মানুষের ভিড়ে একজন ব্যক্তি, যার আলোতে আমার বাংলা ব্লগ আলোকিত। আর সেই আলোতে আলোকিত হয়েছে বাস্তব জীবন। এই কথা বিন্দুমাত্র কেউ অস্বীকার করতে পারবেনা। তাই সত্যি মন থেকে যায় দাদার প্রতি অজস্র ভালোবাসা আর শ্রদ্ধা।

গতকালকে দাদার বিবাহ বার্ষিকী গিয়েছিল। আর আজকে দাদার জন্মদিন। দূর থেকে কিছু করা সম্ভব হয়ে ওঠে না, তবে স্বপ্ন আছে দাদার সাথে দেখা করে দাদার জন্মদিনে আমরা সবাই একসাথে থেকে কেক কাটবো। আর এই স্বপ্ন খুব শীঘ্রই পূরণ হবে, কারন দাদা কারো সপ্ন অপূর্ণ রাখেন না। যথাসাধ্য চেষ্টা করেন তা পুরন করার। আজ দাদার জন্মদিন উপলক্ষে আমার পক্ষ হতে একটি ছোট্ট কবিতা, জানিনা আমার কবিতায় দাদার প্রতি কতটুকু ভালোবাসা ফোটাতে পেরেছি।

শুভ জন্মদিন দাদা

লেখা - আইরিন ইসলাম

সত্যি আমরা ধন্য দাদা
তোমায় আমরা পেয়েছি,
তাই স্বপ্ন পূরণ করছি সব
জীবনে যা চেয়েছি।

মনের গহীন ভিতর হতে
তোমায় জন্যে যাই ভালবাসা,
কারন, তুমি অপূর্ণ রাখনি
ছোট বড় সবার আশা।

কঠিন পরিস্থিতিতেও পিছপা হওনি
দায়িত্ব থেকে এক পা,
নিঃস্বার্থভাবে তৈরি করেছ
বাংলা ব্লগের বসুন্ধরা।

কোন দিকে তোমার কমতি নেই
শিক্ষা, জ্ঞান, দক্ষতায়,
অন্তর তোমার আলোয়ে ভরা
লেগে নেই তো অজ্ঞতায়।

তাই তোমায় ভালবাসি আমরা
মন প্রান অন্তর জুড়ে,
তোমায় নিয়ে গাইবো আমরা
গান মায়ার গহীন সুরে।

আজ তোমার জন্মদিন
তাই প্রশংসা সব তোমার তরে,
এভাবেই আনন্দে থাকো তুমি
দোয়া করি অন্তর ভরে।

❤️শুভ জন্মদিন দাদা।❤️

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

এই প্লাটফর্মের মাধ্যমে প্রিয় দাদার সাথে আমাদের সম্পৃক্ত হওয়ার সৌভাগ্য হয়েছে। তিনি মহৎ একজন মানুষ তার গুণাবলী প্রশংসা করে শেষ করা যাবে না। জীবনে এরকম মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার । তার জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন। সেই অনুভূতিগুলোই কবিতার মাধ্যমে খুব সুন্দর ভাবে প্রকাশ করলেন ভালো লাগলো পড়ে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আজকে আমাদের শ্রদ্ধেয় বড় দাদার জন্মদিন শুনে অনেক ভালো লাগছিল। গতকালকের এনাউন্সমেন্ট এর মাধ্যমে জানতে পারি আমাদের শ্রদ্ধেয় দাদার জন্মদিন এবং বিবাহ বার্ষিকী। এক সাথে দুইটি স্মরণীয় দিন সত্যি ভাগ্যের ব্যাপার। আপনি জন্মদিনের শুভেচ্ছা নিয়ে অনেক সুন্দর কবিতা লিখলেন। অনেক সুন্দর অনুভূতি প্রকাশ করলেন পড়ে অনেক ভালো লাগলো।

 3 years ago 

আসলেই দাদা আমাদের সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। দাদার মতো এমন উদার মনের মানুষ, এই পৃথিবীতে খুব কমই আছে। যাইহোক দাদার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনি দাদার জন্মদিন উপলক্ষে চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন আপু। কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে। আসলেই দাদা কঠিন পরিস্থিতিতেও নিজের দায়িত্বকে বিন্দুমাত্র অবহেলা করে না। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এটা আপনি একদম ঠিক কথা বলেছেন আপু পুরো প্ল্যাটফর্ম যেন তিনি একাই আলোকিত করে রেখেছেন। আমরা সকলে তার কাছে চির কৃতজ্ঞ। দাদার বিবাহ বার্ষিকীর পরের দিনে দাদার জন্মদিন আসলেই একই সাথে দুটো খুশি উদযাপন করতে পারছি আমরা।

 3 years ago (edited)

ও আল্লাহ আপু এমন স্বপ্ন কবে পূরণ হবে আপু? সেই দিন তো আমি ডিজে ড্যান্স করবো। হি হি হি। চমৎকার একটি কবিতা আপনি আজ আমাদের সাথে শেয়ার করেছেন। বেশ ভালো লাগলো প্রিয় দাদা কে নিয়ে আপনার মনের আবেগ মাখা কবিতাটি পড়ে। এক কথায় অসাধারণ। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

দাদার জন্মদিনকে সামনে রেখে চমৎকার একটি কবিতা শেয়ার করলেন। কবিতাটি দারুন হয়েছে। আবার ছিল বিবাহ বার্ষিকী।এতো এতো শুভ দিনের মাঝে সত্যি আনন্দের বারি ধারা বইছে ভুবনে।দাদাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

Posted using SteemPro Mobile

 3 years ago (edited)

কিছু ভালোবাসায় স্বার্থ থাকে না নিঃস্বার্থভাবে ভালবেসে যায় আর এই নিঃস্বার্থভাবে ভালবাসে আমাদের দাদা। নিঃস্বার্থভাবে সবাই ভালবাসতে পারে না যেটা আমি একমাত্র দাদাকেই দেখেছি।
দাদার মতো এমন উদার মনের মানুষ আমি এই পৃথিবীতে আর কাউকে দেখিনি।দাদার জন্মদিন উপলক্ষে বেশ সুন্দর একটি কবিতা লিখেছেন কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো আপু খুব সুন্দর লিখেছেন। অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64503.72
ETH 1875.15
USDT 1.00
SBD 0.38