স্বরচিত কবিতা - মনের ইচ্ছা

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

bee-8113969_1280.jpg

image source

মাঝে মাঝে মন চাই অনেক কিছুই, কিন্তু আমাদের সবসময় সবকিছু করা সম্ভব হয় না। আমাদের মন যা চাই তার মধ্যে কিছু কিছু চাওয়া আমরা নিজ থেকে করতে পারি না। কারন বুঝেনইতো মন তো মন, কখন কি চাই বলা মুশকিল।

সত্যি মাঝে মাঝে উড়ে যেতে ইচ্ছে করে ওই দূর আকাশে, ইচ্ছে করে মেতে বেড়াই মধু খাওয়া মোউমাছির মতো, ইচ্ছে করে স্বাধীন করে দিতে আটকে থাকা ভালবাসা গুলোকে। ইচ্ছে করে ফুলের রানি হয়ে ভালবাসা বিলিয়ে দিতে প্রতিটি মানুষের মনে।

আমরা আমাদের মন কে যতই বুঝায় না কেন আমাদের মন কিন্তু তার ইচ্ছে মতোই চলে। যখন যা চাই তা করতে পারলেও অন্তত এটা ভেবে শান্তি যে, মন মনের ভাব টুকু প্রকাশ করতে পারে। যাইহোক, আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে মনের ইচ্ছা নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

মনের ইচ্ছা

লেখা - আইরিন ইসলাম

হতাম যদি আমি ডানা মেলা
রঙিন প্রজাপতি,
খেতাম শুধু ফুলের মধু
আর হতাম সবার সাথি।

থাকতো যদি আমার
পাখির মতো দুটি ডানা,
উরে বেড়াতাম ওই দূর আকাশে
কেউ করতো না আমায় মানা।

হতাম যদি আমি হাজার তারার মাঝে
একটি মাত্র চাঁদ,
আলোয় ভরিয়ে দিতাম সব
দূর করে অন্ধকার রাত।

যদি থাকতো আমার
পরীর মত জাদু শক্তি,
হেরে যাওয়া ভালবাসা গুলোর
দিতাম আমি অচিরেই মুক্তি।

হতাম যদি আমি
সবার প্রিয় ফুলের রানি,
ভালবাসার প্রতিক হতাম
দিতাম আমার মন খানি।

যদি হতাম আমি
ভুলিয়ে দেয়া মনের কথা,
মুছে দিতাম সবার মনে থাকা
গুপন ঘরের গহিন ব্যথা।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

বরাবরের মতোই খুব চমৎকার একটি কবিতা লিখেছেন আপু। খুব ভালো লাগলো কবিতাটি পড়ে। মনের যত ইচ্ছা আছে মনে হচ্ছে যে কবিতায় গভীরভাবে মিশিয়ে দিয়েছেন। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলেই আমাদের মন বিভিন্ন সময় বিভিন্ন কিছু করতে চায়। তবে মনের সব ইচ্ছে পূরণ করা সম্ভব হয় না। তবে মনের ভালো ইচ্ছে গুলোকে পূরণ করা উচিত এবং খারাপ ইচ্ছে গুলোকে মন থেকে ঝেড়ে ফেলা উচিত। যাইহোক বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন আপু। কবিতার প্রতিটি লাইন জাস্ট অসাধারণ হয়েছে। আপনি সবসময়ই খুব ভালো কবিতা লিখে থাকেন। যাইহোক এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সত্যি বলতে আমাদের সবারই মনে কিছু ইচ্ছা থাকে। তবে আমার ইচ্ছাগুলো অন‍্যদের থেকে আলাদা। মনের ইচ্ছাগুলো সবসময় পূরণ আর হয় না হা হা। মন চাই প্রজাপ্রতির মতো উড়তে মন চাই অসীম জাদুকরি শক্তি। কিন্তু সেটা তো আর সম্ভব না হা হা। চমৎকার লিখেছেন কবিতা টা আপু। সত্যি বেশ ভালো লাগল পড়ে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61123.34
ETH 1583.02
USDT 1.00
SBD 0.47