স্বরচিত কবিতা - রাতের মায়া

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

image.png

image source

এখনকার সময়ে রাত জাগে না এমন মানুষ খুব কমই আছে। আসলে এটা ইচ্ছাকৃত ভাবে বললে ভুল হবে। সমাজের এখন মোটামোটি সবার কাছেই রাত দশটা এগারোটা যেন কিছুই না। রাত জাগাটা এখনকার মানুষের একটা অভ্যাসে পরিণত হয়েছে। কেউ রাত জেগে কাজ করে, আবার কেউবা সোশ্যাল মিডিয়া বসে থাকে, আবার কারো কারো বা ঘুমই আসে না। তবে কোনো কারনে ঘুম না আসলেও আমাদের হাত থেকে ফোন নামের যন্ত্রটা এক মিনিটের জন্য দূরে যায় না।

কখনো কি রাতে এই ফোনটাকে হাত থেকে দূরে কোথাও সরিয়ে রাতের নিস্তব্ধতা অনুভব করেছেন? গভীর রাতের মিটিমিটি আলো অন্ধকারের জগতে নিজেকে ডুবিয়ে দেখেছেন? ফোন থেকে দূরে থেকে কখনো নিজের সাথে ও নিস্তব্দ প্রকৃতির সাথে কথা বলেছেন ? আসলে কেউ হয়তো বলে আবার কেউ হয়তো ইন্টারনেটের জগতে থেকেই ঘুমিয়ে পরে। যাইহোক আজকে আমি এমনি নিস্তব্দ এক রাতের মায়া থেকে রাতের মায়া নামে একটি কবিতা লিখেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

রাতের মায়া


আইরিন ইসলাম

হঠাৎ ঘুম ভেঙ্গে যায় আধো রাতে ,
মিটমিট করে জ্বলতে থাকা রাস্তার পাশে
ল্যাম্প লাইটির দিকে তাকিয়ে থাকি শূন্য দৃষ্টিতে।
মনে হচ্ছে কেউ যেন ডাকছে আমায়।
আয় আয় আয়।

দৃষ্টির প্রখর তীব্রতা বাড়িয়েও
দেখতে পারছি না কিছু।
কিন্তু সেই কোমল মধুর ডাকটি যেন
ছাড়ছে না আমার পিছু।

চোখে প্রবল ঘুম আমার
আকাশ পাতাল আসছে ভেঙ্গে
চোখের পাতা এক করতেই
সেই ছায়া খানা ভাসছে চোখে।

নিঝুম রাতের মায়াবী ডাকের সুরে
সাড়া দেব কি আমি!!
ভাবতে ভাবতে বিছানা ছেড়ে
অচেতনেই বারান্দায় গিয়ে থামি।

নাহ, এবার গিয়ে দেখতেই হবে
কে সে কালো মলিন বিভোর ছায়া।
আমি পারছি না আর থাকতে ঘরে
টানছে ডাকের মায়া।

একটি একটি করে পা বাড়িয়ে
হাটছি আলোর পিছু,
হঠাৎ দেখি কেউ নেই দাঁড়িয়ে
দেখছি না আর কিছু।

এবার আমি বুঝেই গেলাম
সে এক অন্ধকার কালো ছায়া,
নিঝুম রাতের নিঝুম ঘুরে
দিচ্ছে আমায় মায়া।

চিৎকার করে বললাম আমি!!
কে তুমি? সামনে আমার এসো,
কেন মায়া জালে জড়িয়ে আমায়
অন্ধকারে মেশ।

হঠাৎ অদৃশ্য থেকে শব্দ এলো
মায়া,,, মায়ার ছায়া আমি,
তবে ভুলে যেওনা আমার মায়া থেকেও
তোমার ঘুমটা অনেক বেশি দামি।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

সত্যি আপু রাতের নিস্তব্ধতার সাথে কখনো কথা বলা হয়নি। কেন জানি আজকাল আমরা সবাই ইন্টারনেটের উপর নির্ভরশীল হয়ে পড়ছি। রাতের অপরূপ সৌন্দর্য আর নিস্তব্ধতা উপভোগ করা হয়ে ওঠে না। যাইহোক আপু আপনার লেখা কবিতাটি চমৎকার হয়েছে। অনেক ভালো লাগলো কবিতাটি পড়ে।

 3 years ago 

আপু আপনার লেখা রাতের মায়া কবিতাটি পড়ে আবার খুবই ভালো লেগেছে। আসলে ঘুমের মাঝে অনেক সময় প্রিয় মানুষের মধুর ডাক কানে এমনিতেই চলে আসে। তখন ঘুম থেকে জাগ্রত হয়ে প্রিয় মানুষের ডাকে অনেকেই সাড়া দেওয়ার চেষ্টা করে। চমৎকার একটি কবিতা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

নিঝুম রাতের মায়াবী ডাকের সুরে
সাড়া দেব কি আমি!!
ভাবতে ভাবতে বিছানা ছেড়ে
অচেতনেই বারান্দায় গিয়ে থামি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 59313.02
ETH 1559.88
USDT 1.00
SBD 0.42