স্বরচিত কবিতা - বিদায় বেলা

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

image.png

image source

কিছু কিছু ভালোবাসা মনে হয় যে একদমই ভিন্ন। ভালোবাসার শুরুতে ভালোবাসা দেখালেও তার জন্য দেশ দেশান্তর হয়ে পরে, ভেসে ওঠে ভালোবাসার কিছু পরিবর্তন। যা ভালোবাসার মানুষ কখনোই মেনে নিতে পারে না। হাজার চেষ্টা করে ভালবাসার মানুষকে ফিরিয়ে আনতে চাই তার ভালোবাসার অচিরে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! সবাই কি ভালোবাসার জয় হতে পারে? ভালোবাসার মানুষের জন্য দেশ ছেড়ে কলঙ্কি হয়েও অনেক সময় ভালোবাসার মূল্যটাই থাকেনা।

মূল বক্তব্য এটাই যে যাকে তাকে ভালোবাসা যায় না। যে ভালোবাসার যোগ্য নয়, তার ভালোবাসার মানুষকে মূল সম্মান আর ভালোবাসা দিতে পারে না। তাই ভালোবাসা সুন্দর আর টাকা পয়সা দেখে নয়, ভালো একটা মন দেখে ভালবাসা উচিত।

তাই আজ লিখলাম আবারও ভালবাসা নিয়ে কবিতা ভাল লাগে দেখতে শুধুই ভালবাসার মানুষের ছবিটা। আবারো আমি সেই ভালোবাসা থেকেই আমার আজকের লেখা কবিতা। আজকে আমি বিদায় বেলা নামে একটি কবিতা কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

বিদায় বেলা

লেখা - আইরিন ইসলাম

আমি ছিলাম তোমার ইচ্ছামতো,
তুমি চেয়েছিলে যত।
আমি দিয়েছিলাম ততো,
তবুও মেটাতে পারিনি তোমার মনের ক্ষত।

আমি ছিলাম তোমার ইচ্ছামত,
আমি দিতে পারিনি তোমায় শত শত।
হাজার কষ্ট অপেক্ষা করে
তোমার মঙ্গলের জন্য রেখেছিলাম ব্রত,
তবুও পারিনি মেটাতে তোমার মনের ক্ষত।

কতশত পথ পেরিয়ে এনেছিলাম
তোমার জন্য পছন্দের ফুল,
কিন্তু তুমি ফুল ছুঁড়ে ফেলে দিলে
বুঝলে আমায় ভুল।

হাজার ভালবাসা দিয়েও তোমায়
রাখতে পারেনি মন,
তোমার জন্য হয়েছি কলঙ্কিনী
আজ প্রতিদান দাও প্রতিক্ষণ।

আমি ছিলাম তোমার ইচ্ছামত,
যখন চেয়েছিলে যা।
কেমন কঠোর তুমি
আজও বুজে আছো মুখ,
বুকে নিয়ে কঠিন ঘা।

কি করিনি তোমার জন্য
ছেড়েছি ঘরবাড়ি,
রঙিন দুনিয়া রঙিন জীবন ফেলে,
আজ পড়েছি সাদা শাড়ি।

আমি হয়েছি তোমার ইচ্ছামত
ওই দূরের সাদামেঘ,
তবুও তুমি একটুও পাল্টাওনি
তোমার মনুষত্বের পাড় করেছো সীমারেখ।

তাই আজ ক্লান্ত আমি,
মুখ ফিরিয়ে বিদায় নিলাম ঘুরে।
যদি কখনো বুঝো আমায়
ডেকো সেই চিরচেনা সুরে।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

আপু আপনার স্বরচিত কবিতা" বিদায় বেলা "কবিতাটি পড়ে আমার অনেক ভালো লেগেছে আমার ।কিছু ভালোবাসা অনেক গভীরত্ব প্রকাশ পায় আবার কিছু ভালোবাসা বিরহের মোর নেয়। কিন্তু সব ভালোবাসা যে জয়ী হবে তা নয়।
আপনার কবিতাগুলো আমি চেষ্টা করি পড়ার অনেক ভালো লিখেন আপু।ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

আপু বিদায় বেলা কবিতাটি খুব ভাল লাগলো। আপনি প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করেন যা সত্যিই খুব ভালো লাগে। আজকের কবিতার টপিকটাও খুব সুন্দর। আসলে সবাইকে ভালোবাসা যায় না।যার জন্য মন কাঁদে,তার প্রতিই ভালোবাসাটা থাকে।ভালোবাসা সে এক অন্য রকম অনুভূতি। যা সবার জন্য হয় না।ধন্যবাদ আপু সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।

 3 years ago 

সত্যি আপু মন দেখে কাউকে ভালোবাসা উচিত। হয়তো টাকা পয়সা সবার থাকতে পারে। কিন্তু একটা সুন্দর মন অল্প কিছু মানুষেরই থাকে। যাইহোক আপু আপনার লেখা কবিতার লাইনগুলো চমৎকার ছিল। আপনার লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লেগেছে আপু। দারুন কবিতা লিখেছেন আপনি।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 62771.20
ETH 1668.22
USDT 1.00
SBD 0.42