স্বরচিত কবিতা - ভালোবেসে খুঁজি তোমায়

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

peach-8103765_1280.jpg

image source

ভালোবাসলে সেই ভালোবাসার মধ্যে থাকে হাজার রাগ, হাজার অভিযোগ, হাজার অভিমান। রাগ, অভিযোগ কিংবা অভিমান না থাকলে ভালোবাসা গুলো যেন পূর্ণতা খুঁজে পাইনা। জোর করে কখনো ভালোবাসা যায় না। মন থেকে একবার ভালোবেসে দেখুন অন্তরে নাড়া দেবে হাজারো কথা, যা কবিতার সুরে সুরে ভালোবাসার মানুষের কাছে পৌঁছে যায়।

ভালোবাসার কবিতা যেমন লিখতে ভালো লাগে তেমনি পড়তেও ভালো লাগে। ভালোবাসা নিয়ে হাজারো কাহিনী উপন্যাস গুলো মন ছুঁয়ে যায়। সত্যি এটাই যে আপনি জীবনে যা কিছুই পাননা কেন, একটা মনের মত মানুষ আর ভালোবাসা না পেলে জীবনটাই যেন বৃথা। জীবনের রংগুলি যেন হারিয়ে যায়, ভালোবাসা যেমন পাথরে ফুল ফোটাতে পারে তেমনি একটা মরে যাওয়া মনকেও সতেজ করে তুলতে পারে।

মানুষের জীবনটা খুবই অল্প দিনের। আর এই অল্প সময় গুলো শুধু ভালোবাসার মানুষকে ভালোবেসে কাটিয়ে দেয়ার মত সুন্দর মুহূর্ত আর কিছুই হতে পারে না। আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে ভালোবেসে খুঁজি তোমায় নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

ভালোবেসে খুঁজি তোমায়

লেখা - আইরিন ইসলাম

ভেবনা তোমায় ভুলে গেছি
ব্যস্ততার কারনে কথা হয়না দেখা হয়না,
তবে কি হয়েছে!!
মনে মনে কাছেই তো আছি।

ভেবনা তোমায় ভুলে গেছি
হাজার ঝামেলার মাঝে,
সকাল বিকাল সাজে
তোমার হয়েই আছি।

ভেবনা তোমায় বাসি না ভাল
সময় পেলে মনের কথা গুলো,
তোমায় বলি অন্তরে আছে
আমার যা।

কি ভাবছো এতো ভালবেসেও
কেন এমন করি?
কারন তুমিই তো আমার মনের মানুষ
তুমিই অন্তর ঘড়ি।

তবুও তোমার অভিযোগ
কেন ফোন দাওনা কেন আমায় চাও না
কেন সময়ের পর সময় চলে যায়
কেন মনে আমায় নাও না।

কিভাবে তোমায় বুঝায়
ভালবাসি তোমায় অনেক
মনের গহীনে প্রবল আবেগে
কিভাবে তা খুঁজায়।

শুন ভালবাসি তোমায়
সেটার প্রমান শুধু আমি
আর তাইতো আমায় মনে কর
মন আবেগে তুমি।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

আসলেই আপু জীবনে একজন ভালোবাসার মানুষ না পেলে জীবনটা একেবারেই বৃথা। আমাদের ছোট্ট এই জীবনে একজন ভালোবাসার মানুষ পেলে আর কিছুই লাগে না। তবে ভালোবাসার মধ্যে রাগ,অভিমান,খুনসুটি না থাকলে ঠিক জমে না। সবাই সবার ভালোবাসার মানুষকে খুঁজে পাক, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। যাইহোক বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন আপু। কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপু আপনার কবিতা গুলো সব সময় খুব সুন্দর হয়। আপনি খুব সুন্দর ভাবে কবিতা দেখতে পারেন
আপনার কবিতার ভাষাগুলো সহজ সরল এবং সাবলিল।খুব সুন্দর ভাবে আবেগগুলোকে কবিতার মাধ্যমে প্রকাশ করতে পারেন। সত্যিই ভালোবাসার মানুষ ছাড়া জীবনটা পুরো বৃথা। অনেক সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু। শুব কামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সত্যি আপু ভালোবাসার মধ্যে আমরা রাগ, অভিমান আর অফুরন্ত ভালোবাসা খুঁজে পাই। আর ভালোবাসা ছাড়া বেঁচে থাকাও কঠিন।ভালোবাসা জীবনের এক অদ্ভুত সমীকরণ আপনার লেখা কবিতাটি দারুন হয়েছে আপু। দারুন একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

ভালোবাসা হচ্ছে মনের মিষ্টি অনুভূতি ৷ এজন্য ভালোবাসার গল্প কবিতা পড়তে অনেক ভালো লাগে ৷ বরাবরের মতোই চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন ৷ আপনার আজকের স্বরচিত কবিতা ভালোবেসে খুঁজি তোমায় কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো ৷ ধন্যবাদ আপু শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে আপনি ঠিকই বলেছেন ভালোবাসার কবিতা লিখতে যেমন ভাল লাগে, তার পড়তে বেশি ভালো লাগে। দ আপনি ভালোবাসার খুবই সুন্দর সুন্দর কবিতা লেখেন,আর এই কবিতা গুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষই ভালোবাসার কবিতা গুলো পড়তে অনেক আগ্রহ প্রকাশ করে। আপনার এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বেশ চমৎকার লিখেছেন আপু।
আসলে ভালোবাসার অনুভূতি, রাগ, অভিমান আর বিরহ কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলতে পারাটা অনেক বড় ব্যাপার। আপনি প্রতিনিয়ত চমৎকার সব কবিতা লিখে চলেছেন।
আজকের কবিতাটি বেশ ভালো লেগেছে আমার, বিশেষ করে অনুভূতিগুলো দারুন গোছালো।
অনেক ধন্যবাদ আপু চমৎকার কবিতা উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

প্রিয় মানুষটিকে আর এত সহজে ভুলা যায়। পরিস্থিতির কারণে কথা না হলেও মনে মনে ঠিকই থেকে যায়। দারুন একটি কবিতা লিখেছেন আপু। আপনার কবিতাটি অনেক ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভালোবাসা এমন একটি জিনিস । প্রকৃত ভালোবাসা যতটা দূরত্বই বজায় রাখুক না কেন সেই ভালোবাসার কোন কমতি থাকে না । সেই অনুভূতি সেই কাছে পাওয়ার আকাঙ্ক্ষা ইচ্ছে সবকিছু পিছনে ফেলে ভালোবাসা একই রকম থেকে যায়। ভালোবাসি তোমায় খুজি কবিতাটি সে অনুভূতি প্রকাশ করে। অনেক সুন্দর কবিতা লিখেছেন আপু ভালোবাসার অনুভূতিগুলো পড়তে ভালো লাগে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভালোবাসা কিন্তু সত্যি অনেক সুন্দর একটা জিনিষ আপু।কিন্তু এই ভালোবাসাও একটা বিষাক্ত জিনিস বলে মনে করি আমি।সঠিক মানুষটা জীবনে পাওয়া খুবই দুষ্কর আপু।অধিকাংশ পুরুষ মরে ভালোবাসার এই ডিপ্রেশন এ😓।প্রত্যাশিত আমি ভালোর আশায় যা থেকে কষ্ট গুলা ভুল যাবে।যাইহোক আপু আপনার কবিতাটি খুবই সৃতিচারণ একটি কবিতা।অনেক কথাই মনে পড়ে গেলো।আসলেই আপু জোর করে কখনো ভালোবাসা হয়না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 65814.47
ETH 1719.53
USDT 1.00
SBD 0.42