রচিত কবিতা - ভালবাসার টানে

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

boat-8614314_1280.jpg

image source

কিছু কিছু ভালোবাসা অনেক অবুঝ হয়, যাদের অনেক ভাবে বোঝানোর চেষ্টা করে বুঝানো যায় না যে তাকে কতটা ভালোবাসি। আবার অনেক দিকে ভালোবাসা এমনও হয়, ভালোবাসার মানুষের জন্য দিনের পর দিন সবকিছু ত্যাগ করে গেলেও তাকে বুঝানো যায় না যে তার জন্য সেই মানুষটা কি কি ত্যাগ করছে কিংবা প্রতিনিয়ত করে যাচ্ছে।

তবে যায় কিছুই হোক, সত্যিকারের ভালোবাসা এটাই যে, হাজার কিছু হাজার ঝামেলার পরেও দুজনে একসাথে থাকার সিদ্ধান্ত করে নেয়াটা। আর ভালবাসা এমনটাই হওয়া উচিত দুজনে সুখ-দুঃখ একি সাথে ভাগাভাগি করে নিয়ে জীবনটাকে সাজিয়ে তুলা।

আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

ভালবাসার টানে

লেখা - আইরিন ইসলাম

কিছু ভালবাসার কোনো অর্থ হয়না
হয়না কোনো মানে,
তবুও মানুষ স্বপ্ন বুনে
সত্যি ভালবাসার টানে।

কিছু ভালবাসার কোনো ভাষা হয়না
থাকেনা কোনো চাওয়া,
শুধু মন দেখে মনের মতো
ভালবাসা খুঁজে পাওয়া।

কিছু ভালবাসার কোনো আবদার নেই
থাকে না কোনো আশা,
তবুও মানুষ শত অপমানেও
ছাড়েনা ভালবাসা।

কিছু ভালবাসা না পেয়েও তৃপ্তি
শুধু দেখে ভালবাসার মানুষের মুখ,
মনে হয় যেন সেই প্রকিত ব্যক্তি
যার আছে সরব সুখ।

তবু কিছু ভালবাসা হারিয়েও শান্তি
পেয়ে যা না হয়,
তবুও মানুষ অজ্ঞ থাকে
বুঝেনা ভালবাসা কারে কয়।

কিছু ভালবাসা বিলিয়ে দেয়
অন্যের হাতে নিজের ভালবাসা,
নিরবিশেষে এটাই মহান চরিত্রের
শ্রেষ্ঠ ভালবাসা।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

ভালোবাসা নিয়ে সুন্দর কবিতা লিখেছেন আপু। প্রত্যেকটা লাইনে খুব দারুণভাবে বুঝিয়েছেন ভালোবাসা সম্পর্কে। তোমার কবিতাটা আমার কাছে অনেক ভালো লাগলো। কবিতা লেখা অনেক সুন্দর হয়েছে। কবিতার মাধুর্য ছন্দ মিল মন মুগ্ধকর।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু কিছু কিছু ভালোবাসা হয়ে থাকে অবুঝ যেগুলো সত্যিই কোনভাবেই প্রকাশ করা যায় না তবে অনুভব করা যায়। আপনার লেখা কবিতার প্রত্যেকটা লাইনে যেন ঘুরে ফিরে এই কথাগুলোই বলতেছে।আপনি খুব চমৎকার এবং প্রফেশনাল ভাবে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমি খুবই আনন্দিত।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভালোবাসার মানুষ যদি একে অপরকে না বুঝে, তাহলে আসলেই খারাপ লাগে। তবে প্রকৃত ভালোবাসার মধ্যে বিভিন্ন ধরনের বাঁধা বিপত্তি আসবেই। সেই বাঁধা বিপত্তি গুলো জয় করে যারা এক হতে পারে, তাদের ভাগ্য আসলেই খুব ভালো। আমাদের সবার উচিত শত কষ্টের বিনিময়ে হলেও, ভালোবাসার মানুষকে সারাজীবনের জন্য নিজের করে নেওয়া। যাইহোক বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন আপু। কবিতার প্রতিটি লাইন এতটাই সুন্দর হয়েছে যে,বেশ কয়েকবার কবিতাটি পড়লাম। এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সত্যিকারের ভালোবাসা মানেই শত বাঁধা বিপত্তিকে পেরিয়ে দুজন দুজনকে আপন করে পাওয়া।ভালোবাসায় টান আছে বলেই তো ভালোবাসা টিকে আছে।ভালোবাসার টানে নামক কবিতাটি চমৎকার হয়েছে আপু।প্রতিটি লাইনে ছিল ভালোবাসার ছোঁয়া। সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখেছেন। ধন্যবাদ আপু।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু ভালোবাসার বিষয়টি আসলে মুখে বলে বোঝানো সম্ভব নয়। তারপরও অনেকে আছে বুঝেও না বোঝার চেষ্টা করে। তাছাড়া ঠিকই বলেছেন ভালোবাসার মানুষের সঙ্গে দিনশেষে একসঙ্গে থাকাটাই আসল কথা। যাই হোক আপনার কবিতাটি কিন্তু খুব সুন্দর হয়েছে। এরকম কবিতাগুলো পড়তেও ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61674.69
ETH 1647.32
USDT 1.00
SBD 0.42