স্বরচিত কবিতা - একা একলা পথ চলা

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

image.png

image source

সব ভালবাসার মধ্যেই ছোটখাটো ভুল বোঝাবুঝি হয়, আর সে ভুল বুঝাবুঝি থেকে যদি হয় দূরত্ব সৃষ্টি তাহলে ভেঙ্গে যায় ভালোবাসা। হোক সেটা কয়েক বছরের বা কিছু মাসের, দূরত্ব আসলে কোন কিছুকেই কাছে টানবে না। সে চায় সবকিছুকে তার মত দূরে সরিয়ে দিতে।

তবে সে দূরত্বের মাঝে যদি থাকে ভুল বুঝাবুঝি তাহলেতো এই সম্পর্কের অবনতি ঘটবেই। ভালোবাসা এমন একটা জিনিস যেখানে ভুল বুঝাবুঝি অল্প স্বল্প থাকবে কারণ ভালোবাসায় যে সন্দেহ আছে। আর এই সন্দেহ থেকেই বড় কিছু।

একটা কথা বলবো সেটা হচ্ছে প্রতিটা মানুষই চায় তার ভালোবাসার মানুষ তার কাছে থাকুক , তার ভালোবাসার মানুষ শুধু তাকেই দেখুক, তার অপেক্ষায় দিনগুণক। কেউ যেন তার ভালোবাসার মানুষকে তার কাছ থেকে নিয়ে যেতে না পারে। কিন্তু দিনশেষে দেখা যায় এই সত্যিকারের ভালোবাসা গুলোই হেরে যায় বাস্তবতার কাছে। যাইহোক, আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে একা একলা পথ চলা নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

একা একলা পথ চলা

লেখা - আইরিন ইসলাম

কতগুলো মাস কেটে গেল
আজও হলো না তোমাকে কিছু বলা,
হৃদয়ের কথা হৃদয় থেকে গেল
তাই আজ আমার একা একা পথ চলা।

কতগুলো দিন এক পা এক পা করে
পিছু হেটে গেলো,
আমার মন থেকে আজও তোমার
ভাবনা না সরে গেল।

কতগুলো দিন হারিয়ে গেল
আমার এই ছোট্ট জীবন থেকে,
তাই আজও চোখের অশ্রু ঝরে
হারানো স্মৃতিগুলো হৃদয়ে রেখে।

কতগুলো ঘন্টা চুপিসারে বিলীন হয়ে গেল
মিশে গেল সেই দূর অজানায়,
তাই আজও অপরাধী আমি তোমার
দু চোখের পর্দায়।

কতগুলো মুহূর্ত ধোকা দিলে আমায়
আঘাত দিলে আমার বিশ্বাসে,
এই আঘাত যেন মিশে গেল আমার
অন্তর আর নিঃশ্বাসে নিঃশ্বাসে।

সবকিছু মিলিয়ে আমি অপরাধী
মেনে নিলাম কষ্ট ভরা বুকে,
কিন্তু কখনো কি শুনতে পাবো না!
ক্ষমা শব্দটি তোমার মুখে।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

ভালোবাসা যতই গভীর হোক না কেন ভালোবাসার মধ্যে ভুল বোঝাবুঝি থাকবেই। অনেক সময় সামান্য ভুল বোঝাবুঝির কারণে অনেক বড় গভীর সম্পর্ক ভেঙ্গে যায়। কোন একটা ভালো সম্পর্ক ভেঙে যাওয়ার মূল কারণ হলো সন্দেহ। যাই হোক আপনি আজকে খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন আপু কবিতাটি পড়ে বেশ ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপু আপনার স্বরচিত কবিতা সব সময় আমি পড়তে অনেক বেশি ভালোবাসি। আপনার কবিতার প্রতিটি লাইন অনেক সুন্দর হয়েছে। আসলে হৃদয়ের কথা গুলো হৃদয় থেকে গেলে হৃদয়ের যন্ত্রণা বাড়তে থাকে। অসংখ্য ধন্যবাদ আপু কবিতা পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

প্রিয় মানুষটিকে না পেয়ে একা পথ চলার অনুভূতি নিয়ে চমৎকার একটি কবিতা আজ আমাদের মাঝে শেয়ার করেছেন আপু।কবিতার লাইনগুলোর মাঝে দারুন ছন্দ মিলিয়ে লিখে শেয়ার করলেন। খুব ভালো লেগেছে কবিতাটি।প্রিয় মানুষ টিকে হারিয়ে ফেললে একা একা পথ চলা খুব বেশী কষ্টের।সেই কষ্টের অনুভূতি গুলো কবিতার মাঝে চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপু সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বাহ চমৎকার। সত্যিই আপু আপনি আমাদের মাঝে খুবই সুন্দর সুন্দর কবিতা শেয়ার করেন। বরাবরই আপনার কবিতাগুলো পড়ে খুবই ভালো লাগে। এই কবিতাটি পড়ে আমার বেশ ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে এত সুন্দর নতুন একটি কবিতা আবার আমাদের উপহার দেয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইল ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলেই আপু প্রতিটি সম্পর্কের মধ্যে মান-অভিমান, ঝগড়াঝাটি হতেই পারে। এতে করে একে অপরের সাথে দূরত্বের সৃষ্টি হয়। কিন্তু সেই দূরত্বের অবসান তাড়াতাড়ি করা উচিত। কারণ বেশি দেরী হয়ে গেলে দূরত্ব অনেক বেড়ে যায় এবং এতে করে সম্পর্ক ভেঙে যায় অনেক সময়। যাইহোক একা একলা পথ চলা নামক কবিতার প্রতিটি লাইন চমৎকার হয়েছে আপু। কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। যাইহোক বরাবরের মতো এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বেশ আবেগঘন একটি কবিতা আপনি আমাদের মাঝে রচনা করে শেয়ার করেছেন আপু। মানুষের মনের মধ্যে অনেক সময় অনেক কথা জমা হয় কিন্তু ব্যক্ত করা সম্ভব হয়ে ওঠেনা বিভিন্ন কারণে আর সে সমস্ত কথাগুলো ব্যর্থ মনের মধ্যেই হারিয়ে যায়। খাবার অনেক সময় রয়েছে মানুষের দেওয়া আঘাতগুলো যেন স্বার্থপরের মত দূরে ঠেলে দেয়। আর ঠিক সেই মুহূর্তে মনের মধ্যে যে সমস্ত খোব সৃষ্টি হয় সেই কথাগুলো মানুষ সমাজে ব্যর্থ না হলেও কবিতার মাধ্যমে ব্যক্ত করা যায়। ঠিক তেমনি চাঞ্চল্যকর আবেগ নিয়ে লেখা কবিতা মনে হল।

 2 years ago 

বাহ বেশ দারুন একটি কবিতা লিখেছেন আপু প্রতিনিয়ত আমরা বেশ সুন্দর কবিতা আপনার মাধ্যমে উপহার পেয়ে থাকি। তবে আপনার কবিতাগুলো আমার অনেক ভালো লাগে। কবিতার নামটি অসাধারণ ছিল একা একলা পথ চলা। বেশ দারুণভাবে লিখেছেন কবিতাটি ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.083
BTC 62530.78
ETH 1673.29
USDT 1.00
SBD 0.42