স্বরচিত কবিতা - ভালোবাসার ছোঁয়া
ভালবাসার মানুষের সাথে কাটানো প্রতিটি মুহুর্ত ভালবাসাময় হওয়া উচিত। তবে ভালবাসা জোর করে হয়না, জোর করে আবেগকে আটকেও রাখা যায়না। আর সত্যি বলতে মনের মধ্যে ভালবাসা না থাকলে কিন্তু ভালবাসার মানুষের সাথে কাটানো মুহুর্ত গুলোও প্রানবন্ত হয়না।
তাই যতটা সম্ভব মনকে সতেজ রেখে ভালবাসার মুহূর্ত গুলো পার করা ভালো। ভাবুনতো একবার ঘন কুয়াশার রাতে টিপটিপ পায়ে নিঃশব্দে হেটে যাচ্ছেন দুজন, সাথে খোলা আকাশের নিচে পাহারা দিচ্ছে রুপালি চাঁদ। কি অপূর্বই না সেই মুহুর্ত খানি, তাই বলবো মন খুলে উপভুগ করুন ভালবাসার মানুষের সাথে কাটানো মুহুর্ত গুলো। নতুবা আপনার জীবনের অনেক সুন্দর কিছু স্মৃতি হারিয়ে যেতে পারে আপনার জীবন থেকে।
আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে ভালোবাসার ছোঁয়া নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......
ভালোবাসার ছোঁয়া |
|---|
নিঝুম রাতের মায়া।
নির্ঘুম আজ তুমি আর আমি,
মনে শুধু ভালবাসার ছায়া।
পরিবেশ গভীর ঘুমে ঘেরা।
আজ পাশাপাশি দুজন আমরা,
ভালবাসায় দিশেহারা।
নেই আজ কারো সারা,
ভালবেসে আজ হারাবো দুজন
হবো পাগল পাড়া।
লাগছে বিষণ ভালো।
রুপালি চাঁদের মিস্টি ছোয়া,
দিচ্ছে আমায় আলো।
সাক্ষী রাতের তারা।
নিস্পাপ দুটি প্রান যেন আজ,
দিচ্ছে তাদের সাড়া।
পূর্বদিকে দেখা মিলে আবছা আলোক রেখা।
হাতে হাত দিয়ে কাধে মাথা রেখে,
অপরূপ প্রকৃতির দেখা।
সমাপ্ত
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
_
আপনার কবিতা গুলো প্রায় সময় পড়া হয়। আমার কাছে খুবই ভালো লাগে। আপনি সহজ ভাষায় লাইন গুলো লেখেন। আপনি ঠিকই বলেছেন আপু, ভালোবাসা জোর করে হয় না। মন থেকে অনুভূতি গুলো আসতে হয়। কবিতা টি পড়ে বেশ ভালো লেগেছে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য এর সাথে যখন আমাদের ভালো লাগার মুহূর্ত গুলো কাটানো যায় তখন আসলেই ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।
আহ্ সময়টা ভাবতেই কত মজা লাগছে যদি বাস্তবে এমনটা কখনো হতো তাহলে আরো বেশি ভালো লাগতো। কবিতার ভাষায় এই পুরোটা বিষয় পর্যায়ক্রমে তুলে ধরেছেন যেন রাতের বেলার সেই অনুভূতিটা মনে জাগ্রত হয়েছে।
ভালোবাসার অনুভূতিকে কেন্দ্র করে আজকে আপনি আমাদের মাঝে সুন্দর একটি কবিতা রচনা করে শেয়ার করেছেন আপু। আপনার কবিতাটি আবৃতি করতে আমার অনেক ভালো লেগেছে। কবিতার প্রত্যেকটা লাইন ছিল অসাধারণ।
আপনি ঠিক বলেছেন আপু ভালোবাসার মানুষের সাথে সময় কাটানোর মুহূর্তটা সত্যি নিজের জন্য শ্রেষ্ঠ সময়। তবে ভালোবাসা জোর করে হয় না ভালোবাসা হৃদয় দিয়ে। আপনি আজকে ভালোবাসার ছোঁয়া নিয়ে খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন। কবিতার মধ্যে দিয়ে মনের ভালোবাসা নিংড়ানো জিনিস গুলো খুব ভালোভাবে প্রিয় মানুষের কাছে প্রকাশ করা যায়। আপনারা লেখা কবিতাটি পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।
বরাবরের মতোই খুব চমৎকার একটি কবিতা লিখেছেন আপু। আপনার কবিতাগুলো খুব চমৎকার লাগে পড়তে। অর্থের গভীরতার সমন্বয়ে খুব চমৎকার একটি কবিতা উপহার দিয়েছেন। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সবসময় এই কামনা করছি।
জোর করে ভালোবাসা হয় না কথাটা ঠিক। একইভাবে আপনি যখনই একজনের প্রতি ভালোবাসা না থাকলেও ভালোবাসা প্রকাশ করতে যাবেন সেটা আর হয়ে উঠবে না। আর হলেও ভালো হবে না হা হা। আপনার কবিতা টা সুন্দর ছিল। প্রকৃতি এবং ভালোবাসা যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে আপনার কবিতায়। বেশ সুন্দর ছিল কবিতা টা আপু। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
আপু আপনি সবসময় আমাদের মাঝে সুন্দর কবিতা উপহার দিয়ে থাকেন।আপনার আজকের লেখা কবিতাটি জাস্ট চমৎকার হয়েছে।কবিতার প্রতিটি লাইন ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
আসলেই আপু ভালোবাসার মানুষের সাথে কাটানো মূহুর্তগুলো মন খুলে উপভোগ করতে হয়। কারণ সেই মুহূর্ত গুলো হচ্ছে আমাদের জীবনের স্পেশাল মুহূর্ত এবং শ্রেষ্ঠ সময়। যাইহোক আপনার কবিতাগুলো পড়তে সবসময়ই খুব ভালো লাগে আপু। আপনি আসলেই চমৎকার লিখেন। ভালোবাসার ছোঁয়া নামক কবিতার প্রতিটি লাইন এককথায় দুর্দান্ত হয়েছে। যাইহোক এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভালোবাসা নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন আপু।
এরকম মুহূর্ত পাওয়ার সুযোগ কোনদিন হয়নি আপু ।তবে এরকম মুহূর্ত ভালোবাসার মানুষের সাথে পেলে অবশ্যই ভালোবাসার অনুভূতিটা বুঝতে পারব গভীরভাবে।