মনের আকাশে মেঘের জমাট

in আমার বাংলা ব্লগ3 years ago

মনের আকাশে মেঘের জমাট

image.png

image source

একটা গাছের পাতার কার্যক্ষমতা শেষ হওয়ার পর যে ভাবে আস্তে আস্তে শুকিয়ে যায় ঠিক তেমনি জীবনটাও মাঝে মাঝে কোনো কারণ ছাড়া শুকিয়ে যায়। যেন একটা রস কোষ বিহীন একটা শুকনো পাতা যেটাকে দুমড়ে মুচড়ে ফেললেও কিছু যায় আসেনা। আজ মনের আকাশে মেঘেরা জমাট বেঁধেছে, যে মেঘের কালো ছায়ায় অন্ধকার হয়ে গিয়েছে পুরো পৃথিবী। মনের এই মেঘের কালো অন্ধকার ছায়াকে সরিয়ে দেয়ার জন্য বইছে না কোনো বাতাস। দু নয়নের অশ্রু যেন সমুদ্রের ঢেউয়ের মতো খেলে যাচ্ছে। যেন এখনি উত্তাল সাগরের ঢেউএ বাঁধ ভেঙ্গে ভেসে নিয়ে যাবে পুরো দুনিয়া।

মন ভালো করার জন্য গাইছে না আজ কোনো পাখিরা গান। বাজছেনা চেনা কোনো সুর, আবৃতি করছেনা কেউ পছন্দের কোনো কবিতা কিংবা দেখছিনা সুন্দর কোনো প্রকৃতি। আজ সত্যি মন ভীষণ খারাপ, যে মনে বাসা বেঁধেছে কিছু দুশ্চিন্তার দল। কিন্তু কিসের এই দুশ্চিন্তা কিংবা কেন এত মন খারাপ ঠিক ভেবে পাচ্ছি না। জীবনের মুহূর্ত গুলো ঠিক এমনি, কখন বা কি কারণে মনের মধ্যে এই দুশ্চিন্তার দুস্টু দলেরা এসে বাসা বাধে মাঝে মাঝে এর উত্তর আমি খুঁজে পাইনা তবে খুব তাড়াতাড়ি হয়তো এর অবসানও ঘটে যাবে। খুব বেশি সময় তারা মস্তিষ্কে বাসা বেঁধে থাকতে পারে না।

মনের আকাশে জমাট বাঁধা কালো মেঘ গুলো হয়তো কিছুক্ষনের মধ্যেই সরে যাবে দূর বহুদূর। মনের আকাশে ছুটবে ঝুম বৃষ্টি। মনের বাড়ান্দা থেকে হাত বাড়িয়ে স্পর্শ করবো বৃষ্টির ছোঁয়া। পাখিরা গাইতে থাকবে তাদের পছন্দের গান, বয়ে আসবে চেনা কোনো সূর আর প্রকৃত সাজবে তার নিজের মতো করে। এভাবেই হয়তো নিজের ভিতরে থাকা দুশ্চিন্তার দলেরা বেরিয়ে যাবে আবারো আগের মতো করে উচ্ছাস ফিরে আসবে মনে। মন খারাপ কিংবা ভালো সেটা আসলে নিজের মস্তিষ্কের উপর নির্ভর করে অনেকটাই। কারণ আমার মন থেকে যদি আমি কোনো কিছু নিয়ে অসুন্তষ্ট থাকি তাহলে আমার মন খারাপ থাকাটাই স্বাভাবিক।

আবার যে কোনো কিছু নিয়ে কিংবা যে কোনো কিছু পেয়ে আপনি সন্তুষ্ট থাকলে আমার মনের ঘরে কখনো দুশ্চিন্তার দলেরা এসে বাসা বাঁধতে পারবেনা কিংবা আপনার মনটাও খারাপ হবে না। যদিও মন খারাপের অনেক কারণ থাকে তবে আমি মনে করি নিজের মন খারাপ আমি নিজেই তৈরি করি। আবার আমি নিজেই সেটা থেকে কিছুক্ষন পর বেরিয়ে আসি। আসলে আপনার সাথে যেটা হওয়ার ঠিক সেটাই হবে বা আপনার থেকে যেটা হারানোর সেটা হারাবেই। নিজের মনকে এভাবেই শান্তনা দিতে হবে যে, যা আমার না সেটা আমার কখনোই না। আর যেটা আমার সেটা আমার কাছেই আসবে। হোক সেটা আজ অথবা কাল।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

আসলেই তাই আপু, জীবনের সবকিছু মেনে নিয়ে এটাই বিশ্বাস করতে হবে যে যেটা কোনদিন ভাগ্যে ছিল না সেটা কখনোই পাওয়া যাবে না। চমৎকার কিছু কথা লিখেছেন আজ। আসলে মাঝে মাঝে এতই মন খারাপ হয়ে যায় মনে হয় যেন এই জীবন কিছুই না। শুকনো পাতার মতোই মনে হয় জীবনকে। তবুও সব মিলিয়ে আমাদের চলতে হয়।

 3 years ago 

এটা আমিও বিশ্বাস করি, নিজের মন নিজেকেই ভালো রাখতে হয়। তাই আমি সবসময় চিল মুডে থাকার চেষ্টা করে থাকি। কোনো দুশ্চিন্তা মনের মধ্যে আসতে দেই না, কারণ যা হবার হবে, সেটা নিয়ে দুশ্চিন্তা করলে কোনো লাভ হয় না। দুই দিনের দুনিয়া এতো কিছু ভেবে কোনো লাভ নেই। হাসিখুশি ভাবে বাঁচার চেষ্টা করতে হবে সবাইকে। যাইহোক দারুণ লিখেছেন আপু। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60529.37
USDT 1.00
ETH 1546.19
SBD 0.47