স্বরচিত কবিতা - দায়িত্ব

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

image.png

image source

আমরা প্রতিনিয়ত দিনের পর দিন ছুটেই চলেছি ছুটেই চলেছি শুধু একমাত্র দায়িত্বের ভারে। কেউ পিতা-মাতার দায়িত্ব, কেউ বা পুরো পরিবারের দায়িত্ব, কেউ স্ত্রী সন্তানের দায়িত্ব। কেউ আবার স্বামীর। এভাবে একের পর এক কর্ম যাত্রা বেড়েই চলেছে। আর দিন দিন মানুষের চাহিদা বেড়ে চলেছে, চারিদিকে শুধু যেন টাকা টাকা, নিজের দায়িত্ব সামলাতে জড়িয়ে পড়ছে অশ্লীল আর নোংরামি কাজে।

মানবতা আজ কোথায়?? একদিকে সামলাতেই অন্যদিকে সব নিঃশেষ করে দিচ্ছে। হারিয়ে ফেলছে নিজের অস্তিত্ব পৃথিবীর মাঝে। তবুও তারা বোঝে না, দিনের পর দিন এভাবেই ছুটে চলেছে। এত কষ্ট যাতনা ছুটা ছুটির পরে দিনশেষে ঘরে ফিরে দেখে সবকিছু এখনো খালি পড়ে আছে।

আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে দায়িত্ব নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

দায়িত্ব

লেখা - আইরিন ইসলাম

একা ছিলাম ছিলো না কোনো
দায়িত্বের ভার,
আজ পরিবার আর দায়িত্বের কাছে
মানতে হয়েছে হার,

ছিল না কোন ক্লান্তি চিন্তা
একাকী ছিলাম আমি,
আজ বুঝলাম একা জীবন
ছিল অনেক দামি।

দায়িত্বের বাড়ে নুয়ে গেছি আজ
বেড়েছে চিন্তা যাতনা,
নির্বাক আজ নিষ্প্রাণ আমি
হারিয়েছি চেতনা।

দায়িত্ব,, সে তো কঠিন বিষয়
সবাইতো নিতে পারেনা ,
একবার নিলে চেপে বসে ঘারে
পিছু আর ছাড়ে না।

কেউ দায়িত্বের বড় ভাই
কেউবা হলো বাবা,
কেউবা আছে অফিস আদালতে
মাঝে কেউ বা দেয় থাবা।

দায়িত্বের ভারে রাজ পথে আজ
বেড়েছে কাজের মিছিল,
হালাল-হারাম বুঝে না কেউ
বেড়েছে নোংরামি আর অশ্লীল।

কি যায় আসে, কে দেখে হাসে
টাকা পেলেই তো হল!
দায়িত্ব নিয়েছি আমি বুঝি সবকিছু
পরিবারের ভার কে নিবে বল?

এভাবে দায়িত্ব বেড়ে চলেছে
টাকার কাছে বিক্রি হচ্ছে সততা,
আপনদের সুখে রাখতে কত কিছুই করে
দেখবে কে অযথা।

দায়িত্ব দায়িত্ব আর দায়িত্ব বলে
আজ মহিলারাও ঘর ছাড়া,
কি লাভ, কি বুঝেছি আজ
নেই কোন রক্তের সারা।

তাই বলবো,,,
দায়িত্ব শুধু অন্যের নিলেই হয় না,
নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে
সঠিক জ্ঞান সঠিক বুদ্ধি
কখন যে জাতির হবে।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

দায়িত্ব নিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন আপু। আমাদের জীবনে চলতে হলে দায়িত্ব নিয়েই চলতে হবে। দায়িত্বের বোঝা সামলাতে না পেরে অনেক সময় অনেকেই বিপথগামী হয়ে পরে। যাইহোক সবাই সুস্থ চিন্তা চেতনা এবং পবিত্র দায়িত্বগুলো পালন করুক এই কামনা করি।
বাস্তবতার নিরিখে লিখা কবিতাটি দারুন ছিল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বাস্তবতাকে সামনে রেখে সুন্দর কবিতা লিখেছেন হ্যাঁ একটা সময় থাকে যখন কোন দায়িত্ব থাকে না কিন্তু সময়ের সাথে সাথে নিজের কাঁধে একটা দায়িত্ব এসে পড়ে। কবিতার ভাষায় বাস্তবতা ফুটিয়ে তোলায় আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

দায়িত্ব কবিতার পড়ে অনেক ভালো লাগলো। আপনি খুবই সুন্দর এটি কবিতা লিখেছেন। কবিতার ভাষা ছিল অসাধারণ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপু কবিতা লিখতে গিয়ে দারুনি কিছু কথা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। আসলে বর্তমানের প্রেক্ষাপট বিবেচনা করলে কেন জানি আর ভালো লাগে না। যখন দেখি নিজের আয়ের চেয়ে দায়িত্বটা অনেক বেশী তখন কেন জানি নিজেকে পৃথিবীতে বেমানান মনে হয়। বাস্তবিক ছিল কিন্তু আপনার আজকের কবিতাটি। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

মানব জীবনের দায়িত্ব শেষ নেই। প্রতিটা মানুষ নিজের জায়গা থেকে নিজ নিজ দায়িত্ব পালন করছেন। আপু আপনার খুব চমৎকার দায়িত্ব নিয়ে একটি কবিতা লিখেছেন আপনার লেখা কবিতাটি ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

একা থাকলে মানুষের অনেক কিছুই উপলব্ধি হয় না। তবে যখন দায়িত্ব কাঁধে আসে তখন নানান রকমের চিন্তাভাবনা ও অনেক কিছুই নিজেকে আঁকড়ে ধরে। ধন্যবাদ আপনাকে চমৎকার একটি কবিতা উপহার দেওয়ার জন্য ভালো থাকবেন।

 3 years ago 

সঠিক জ্ঞান সঠিক বুদ্ধি
কখন যে জাতির হবে।

এই জাতির জ্ঞানবুদ্ধি কখনোই হবে না। শেষ লাইনে অসাধারণ একটা ম‍্যাসেজ দিয়ে গিয়েছেন আপু। দায়িত্ব যেমন সবাই নিতে পারে না। একইভাবে যারা দায়িত্ব নেয় তাদের কোন অবসর থাকে না। তাদের এই মনোভাবের জন্য সব দায়িত্ব যেন তাদের উপরেই চাপিয়ে দেওয়া হয়। কবিতা টা চমৎকার লিখেছেন আপু। ধন্যবাদ আপনাকে।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

দায়িত্ব নিয়ে খুব চমৎকার একটি কবিতা আজ শেয়ার করলেন আপু।ভীষণ ভালো লেগেছে। আসলে আমাদের সকলের নিজ নিজ দায়িত্ব পালন করা উচিত।দায়িত্বের কারনে ভুল পথে পা বাড়ালে হবে না।সবার সুস্থ বুদ্ধির উদয় হোক। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 65717.73
ETH 1776.52
USDT 1.00
SBD 0.42