স্বরচিত কবিতা - প্রমিস

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

heart-3905176_1280.jpg

image source

ভালোবাসার মানুষ গুলো মাঝে মাঝে বড্ড বেইমানিও করে থাকে। কথা দিয়েও কথা রাখে না,আর তাই সেই ভালোবাসার মানুষের প্রতি অনেক অভিমান থেকে জন্ম নেয় কষ্ট। ইচ্ছে করে আড়ি দিয়ে কথা না বলে কাটিয়েদি দিনের পর দিন, কিন্তু কি সত্যি করে ভালোবাসার দিক দিয়ে এটা একে বাড়ে সম্ভব না। তাই হাজার অভিমান করেও মনের দুয়ারে অপেক্ষা করি তার, যদি আবার সে ফিরে আসে সেই অপেক্ষায়। সত্যিকারের ভালোবাসা গুলো এমনি হয়।

হাজার ত্যাগ তিতিক্ষা, হাজার কষ্টের পরেও ভুলে যাওয়া যায়না ভালোবাসার মানুষটিকে। ভালোবাসা যত বেঈমানি করুক না কেন ভালোবাসার মানুষ কথা দিয়ে কথা না রাখলেও ভুলে যাওয়া যায়না মন থেকে। মুখে মুখে যা কিছু বলি না কেন, মন কিন্তু বার বার ভালোবাসি ভালোবাসি বলে।

যাইহোক, আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে প্রমিস নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

প্রমিস

লেখা - আইরিন ইসলাম

প্রমিস করেছিলে তুমি
রাখনি আমার কথা,
তাই আজ কবিতার মাঝে
ছড়িয়ে দিলাম মনের ব্যথা।

যাও তুমি দূর বহু দূর
আড়ি কেটেছি তোমার সাথে,
ভুল বুঝেছ আমায় তুমি
ভীষণ কালো সেই রাতে।

আজ আমি অবহেলার পাত্রী
দিলে না কোন দাম,
সবকিছুই ঠিক ছিল তোমার
যখন আমি দূরে ছিলাম।

ভালবেসে তোমায় করেছিলাম ভুল
তাই আজ আমি নিঃস্ব,
দিন রাত কাঁদি তোমার জন্য
কষ্টগুলো সব অদৃশ্য।

তাই আজ অপেক্ষারত চোখ গুলো
ঢেকে নিয়েছি পাপড়ির ভাজে,
প্রকৃতিও মেঘলা হয়ে
দুঃখের সাজ সাজে।

নিষ্প্রাণ আজ গন্ধরাজ ফুলগুলো
ছড়ায় না সুবাস সুরে,
মন আমার অন্ধকার কালো মেঘাচ্ছন্ন
আর তুমি রয়েছো দূরে।

তাই বলছি তোমায় কবিতার সুরে
ফিরে এসো জেদ ভুলে,
আমার অন্তর আজও তোমারি আছে
যাইনি কোথাও চলে।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

প্রতিটা মানুষের জীবনে এরকম অভিমান জমে থাকে যেটা হয়তো কিছু কারণে হয়ে থাকে কিন্তু তার প্রতি ভালোবাসাটা কখনো কমে না। মনের বিরুদ্ধে গিয়ে অভিমানী হওয়াটা সত্যিই অনেক কষ্টের সেটাই আপনি কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। অনুভূতিগুলো দারুন ভাবে প্রকাশ করেছেন ভালো লাগলো কবিতাটি পড়ে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

প্রমিস নামের কবিতাটি ভীষণ ভালো লাগলো আপু। কবিতার লাইনগুলো চমৎকার হয়েছে। আসলে ভালোবাসার মানুষের দেয়া প্রমিস সে যদি ভুলে ও যায়,তাও কিন্তু সেই মানুষটিকে ভোলা যায় না।মানুষটি মনের মাঝেই বাস করে।আর ভালোবাসাটা তার জন্য ই সব সময় আসে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভালোবাসার মানুষের দেয়া শত কষ্ট কেন জানি শূন্যতায় ভুলে যাই। একটু চোখের আড়াল যেন দুশ্চিন্তার ভাজ ফেলে দেয় ললাটে। তবে রাগ অভিমান কিন্তু সারাক্ষণ লেগেই থাকে, তবুও কাছের মানুষ বলে কথা।

দারুন ছিল কবিতাটি।

Posted using SteemPro Mobile

 3 years ago 

যারা কবিতা লিখতে জানে টুকটাক মনের কষ্টটা আসলে কবিতার ভাষাতেই প্রকাশ করে। যাই হোক আপনিও আজকে চমৎকার একটি কবিতা লিখেছেন তবে কবিতাটা একটু দুঃখের হলেও লাইনগুলো বেশ ভাল ছিল। শুভকামনা রইলো আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপু আপনার কবিতা বরাবর খুব ভালো লাগে। প্রমিস কবিতার প্রতিটি লাইন জাস্ট অসাধারণ হয়েছে।আপনি কবিতায় নিজের অনুভূতি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন,যেটা দেখে খুবই ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে মন থেকে কাউকে ভালোবাসলে, ভালোবাসার মানুষের সাথে অভিমান বা রাগ করে বেশিক্ষণ থাকা যায় না। অল্প কিছুক্ষণ পরই মিস করা শুরু হয়ে যায়। আসলে প্রকৃত ভালোবাসা এমনই হয়। যাইহোক প্রমিস নামক কবিতাটা জাস্ট অসাধারণ হয়েছে আপু। কবিতার প্রতিটি লাইন পড়ে খুবই ভালো লাগলো।

তাই বলছি তোমায় কবিতার সুরে
ফিরে এসো জেদ ভুলে,
আমার অন্তর আজও তোমারি আছে
যাইনি কোথাও চলে।

তবে শেষের এই চারটি লাইন সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক বরাবরের মতো এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 60794.22
ETH 1603.88
USDT 1.00
SBD 0.47