স্বরচিত কবিতা - রং তুলির ছোঁয়ায় তুমি

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

image.png

image source

ইদানিং কবিতা লেখা আমার একটা শখে পরিণত হয়েছে, তবে কবিতালেখা কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। কবিতা লিখতে গেলে অবশ্যই মনকে ফ্রেশ রাখতে হয়।আর ভালবাসার কবিতা লিখতে গেলে অবশ্যই মনটা ভালোবাসাময় হতে হবে।যেমন তেমন মনে কিন্তু ভালবাসার কবিতা লিখা সম্ভব না।

আজকে আমি যে কবিতাটা লিখেছি সে কবিতাটিতে একটি চেনা ভালোবাসার রূপ ফুটে উঠেছে। প্রকৃতপক্ষে প্রতিটা ভালোবাসা এমন হওয়া উচিত যে ভালোবাসাকে নিয়ে গান কবিতা ছন্দ লিখা যায়। ভালোবাসা নিয়ে যদি কবিতা-গান ছন্দ লেখা না যায় তাহলে ভালবাসার মনের কথাগুলো কিভাবে ফুটে ওঠে , তা হয়তো আমার জানা নেই।

নেশা ও ভালোবাসা থেকে আমার আজকে কবিতার লাইন গুলো লেখা। কবিতার নাম রং তুলির ছোঁয়ায় তুমি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

রং তুলির ছোঁয়ায় তুমি


আইরিন ইসলাম

আজ রং তুলির ছোঁয়ায়
আঁকবো তোমায় নানা রঙ্গের ভাজে
রংয়ের ছোঁয়ায় সেজেছে মন
ভিন্ন রঙের সাজে।

এঁকে তোমায় মনটা ভরে
দেখবো তো নয়নে,
স্বপ্ন কালে এসো তুমি
ঘুমের স্বয়নে।

আকাশ বাতাস জানবে সবাই
আমাদের ভালবাসার কথা,
অন্তর মাঝে থাকবে শুধু
তোমায় পাওয়ার ব্যাথা।

আমার ভালবাসার পাখি তুমি
রাখি যতন করে,
সুযোগ বুঝে যেওনা তুমি
আমায় ফেলে উড়ে।

অন্তরে আমার চারখানা নয়
একটাই রঙ তুলি,
তোমায় মনে পড়লেই
আঁকা সেই ছবি খানা খুলি।

ছায়া হয়ে থাকবে তুমি
আমার জীবন ভর,
কখনো ওগো করনা আমায়
তোমার থেকে পর।

বাসবো ভালো তোমায় আমি
জনম জনম ভরে,
আগলে রেখো আমায় তুমি
বুকে চেপে ধরে।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন। ঠিক বলেছেন আপু আপনি প্রকৃতপক্ষে প্রতিটা ভালোবাসা এমনই হওয়া উচিত যে ভালবাসাকে নিয়ে গান ছন্দে মিলিয়ে কবিতা লেখা যায়। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপু আপনার লেখা "রং তুলির ছোয়ায় তুমি" কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে ভালোবাসার পাখিকে যদি সঠিকভাবে যত্ন করে রাখা যায়, তাহলে সে যতই সুযোগ হোক না কেন উড়ে যাবে না। অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আমার ভালবাসার পাখি তুমি
রাখি যতন করে,
সুযোগ বুঝে যেওনা তুমি
আমায় ফেলে উড়ে।

 3 years ago 

আজ আপনি আমাদের মাঝে অনেক সুন্দর একটি কবিতা রচনা করে উপস্থাপন করেছেন আপু আপনার এই কবিতা আমার অনেক ভালো লেগেছে। আপনার কবিতাটি আবৃতি করে আমার অনেক ভালো লাগলো এই কবিতার মধ্যে আমি অন্যরকম ভালবাসার অনুভূতি খুঁজে পেয়েছি। আশা করি এমন প্রেম অনুভূতিমূলক কবিতা আমাদের মাঝে প্রায় শেয়ার করবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60737.85
ETH 1558.46
USDT 1.00
SBD 0.50