তিক্ত আমি- তিক্ত আমার জীবন

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

mother-429158_1280.jpg

image source

বিয়ে হতে না হতে পরিবার থেকে আত্মীস্বজন, পাড়াপ্রতিবেশী থেকে বন্ধু বান্ধব সবার মুখে একটায় কথা, কখন একজন নতুন মানুষ আসবে। মাঝে মাঝে তাদের কথা শুনলে মনে হয় আমরা নিজেরাই সন্তান তৈরি করি, সব কিছু যেন নিজের কাছেই। এখানে যে সৃষ্টিকর্তার হুকুম রয়েছে সেটা হয়তো তখন অনেকেই ভুলে যায়। কখনো কখনো পরিবারের কাছ থেকে নানা রকমের কথা শুনতে হয়, আবার কখনো আপন কিছু কাছের মানুষের কাছ থেকে নানা রকম কটু কথা শুনতে হয়।

ডাক্তার থেকে শুরু করে কবিরাজ কারো কাছেই যাওয়া বাদ থাকে না তখন। কিছু মানুষের কথা শুনলে মনে হবে সেই ডাক্তার কিংবা কবিরাজরায় সন্তান তৈরি করে দিয়ে দিবে। কেউ কেউ গ্যারান্টিও দিয়ে থাকে। মাঝে মাঝে কিছু মানুষের উপর বেশ রাগ হয়। তারা সবকিছু জানে এবং বুঝে তারপরেও এমন করে যেন তারা কিছুই জানে না। সকল কষ্ট, অপমান, কটুকথা একটা মেয়েরেই শুনতে হয় সবসময় সবার কাছ থেকে। যাইহোক, আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে তিক্ত আমি- তিক্ত আমার জীবন নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

তিক্ত আমি- তিক্ত আমার জীবন

লেখা - আইরিন ইসলাম

প্রতিদিনের অপমানে তিক্ত আমি
তিক্ত আমার জীবন,
সবার মুখে একই কথা
ঘরে আলো আসবে কখন।

পাড়া-প্রতিবেশী সবার মুখে
বদনাম শোনা যায় শুধু আমার,
আমি নাকি অলক্ষণে
তাইতো ঘর আজও অন্ধকার।

যেখানেই যাই সেখানেই শুনি
আমাকে নিয়ে কটুকথা,
কিন্তু কেউ কি বোঝে না
আমারও যে আছে ব্যাথা।

কেউ বোঝেনা আমাকে
পড়তে পারেনা আমার অন্তর,
তাই তো আজ আমার দুঃখে ভরা
পৃথিবীর এই প্রান্তর থেকে ওই প্রান্তর।

আজও অন্ধকারে ডুবে আছে
আমার এই জীবন,
নিস্তব্ধ আজ আমি
আমার কি আসবে না মরণ।

তবে আশা আছে একদিন
অবশ্যই শুনবো মা ডাকা মধুর সুর,
ছড়িয়ে যাবে মনের আনন্দ
ভালোবাসা দূর বহুদূর।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

বিয়ে হতে না হতে পরিবার থেকে আত্মীস্বজন, পাড়াপ্রতিবেশী থেকে বন্ধু বান্ধব সবার মুখে একটায় কথা, কখন একজন নতুন মানুষ আসবে।

একেবারে যথার্থ বলেছেন আপু, আমার ওয়াইফ বর্তমানে এমন একটা পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে। বিয়ের ১.৫ বছরের মধ্যে ২ বার বাচ্চা নষ্ট হলো আমাদের, এটা আমার পরিবার এবং প্রতিবেশীরা জানা সত্ত্বেও, বারবার আমার অগোচরে আমার ওয়াইফকে জিজ্ঞেস করে কবে সন্তান হবে এটা সেটা। আসলে কিছু কিছু মানুষের বিবেক বুদ্ধি এতটাই লোপ পেয়েছে যে,তাদেরকে মানুষ ভাবতেও ইচ্ছে করে না। যাইহোক বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন আপু। কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সমাজ ও পরিবারের বাস্তব কিছু সত্য, খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন আপু, আজকের কবিতায়। কবিতা যে জীবনের কথা বলে তা "তিক্ত আমি- তিক্ত আমার জীবন" শিরোনামে কবিতার প্রতিটি লাইনে দারুণ ভাবে ফুটিয়ে তুলেছেন। বিয়ের কয়েক মাস যেতে না যেতেই কঠিন এক পরিস্থির মধ্য দিয়ে যেতে হয় নারীদের। সব দোষ যেন নারীদের! কবে যে দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে মানুষের!! কবিতাটি বেশ ভালো লেগেছে আপু। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপু কথা গুলো যে বলেছেন একদম যথার্থ বলেছেন ৷ আসলেই আমাদের এমন অনেক যারা এরকম কথা শুনে থাকে৷ সেটা বিভিন্ন বিষয়ে শুনে থাকে ৷ কিন্তু ঈশ্বর বা আল্লাহ বলে কিছু আছে সেটা ভুলেই যায় ৷
যা হোক দারুন একটি বিষয় নিয়ে কবিতাটি লিখেছেন ৷ অনেক ভালো লাগলো আপু ৷

 2 years ago 

আপু এমন পরিস্থিতিতে আসলে অনেক মেয়েকেই পরতে দেখা যায়। এটা ঠিক নয়।সন্তান আল্লাহ প্রদত্ত। এটা নিয়ে যারা খুব বেশি বাড়াবাড়ি করে তারা মানুষ হিসেবে কেমন তা বলার অপেক্ষা রাখে না।কবিতাটি চমৎকার লিখেছেন।মনের অনুভূতি দিয়ে সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কিছু মানুষের স্বভাবই এমন ৷ এরা অন্যকে নিয়ে পড়ে থাকবে , অন্যের সমালোচনা করবে ৷ আবার সব জেনেও না জানার ভান করবে ৷ এদের পাত্তা না দিয়েই চলা ভালো ৷ আসলে কিছু ইচ্ছে সৃষ্টিকর্তার হাতে ৷ তিনি চাইলে হবে , না চাইলে হবে না ৷ তবে এটা সত্য যে , সব কথা মায়েরাই শোনে ৷ দোষটা যার ই হোক ৷ অনেক সুন্দর লিখেছেন আপু ৷ আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো ৷ খবুই সুন্দর হয়েছে ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

বাহ দারুণ অভিজ্ঞতা নিয়ে আপু আপনি কবিতাটি লিখলেন। সত্যি বলতেই একটি মেয়ের জীবনের বাস্তব ঘটনা গুলো আপনি তুলে ধরেছেন। বিয়ে করার পরে একটি সন্তান নিতে দেরি হলে নানান জনের নানান কথা। সন্তা দেওয়া হচ্ছে সৃষ্টিকর্তার দান। সৃষ্টিকর্তা চাইলেই দিতে পারেন যখন তখন। আবার সৃষ্টিকর্তা চাইলেই একটু দেরিতেও দিতে পারেন। কিন্তু দেরিতে যে কত তিক্ততা সেটা যে মেয়ের দেরিতে সন্তান হয়েছে সেই বুঝতে পারেন। কবিতা দারুন লেগেছে আপু।

 2 years ago 

আপু আপনি বাস্তব সম্মত কিছু কথা লিখেছেন আপনার কথাগুলো পড়ে আমার অনেক ভালো লাগলো। আসলেই সমাজ বড়ই কঠিন কেউ কাউকে বুঝতে পারে না। এই কথাটি আপনি একদম ঠিক বলেছেন সৃষ্টিকর্তার যে হাত থাকে
এই ব্যাপার গুলোয় তা অনেকেই ভুলে যায়।
আপনার কবিতাটি পড়ে আমার অনেক ভালো লাগলো। আপনি বেশ দারুন কবিতা লেখেন।
ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 59538.46
ETH 1589.00
USDT 1.00
SBD 0.41