ইফতারের জন্য বাসায় তৈরি মিষ্টি ডোনাট |
হ্যালো বন্ধুরা।
সবাই কেমন আছেন ? আশাকরি সবাই ভালো আছেন। আজকে আমি আবারো নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম।

ইফতারে আমাদের সকলের বাসায় বিভিন্ন রকমের খাবারের আয়োজন করা হয়। এর মধ্যে ঝাল , মিষ্টি সব ধরণের খাবারই থাকে। তবে মিষ্টি খাবারের মধ্যে যদি নতুন ও মজাদার কোনো খাবার থাকে তাহলে মন্দ হয় না। আর তাই আজকে আমি নতুন ও মজাদার খাবারের কথা চিন্তা করে বাসায় তৈরি করেছি ইফতারের জন্য মিষ্টি ডোনাট। মিষ্টি ডোনাট এটি আসলে নরমালি বাসায় তৈরি করা হয় না। কারণ এই সকল জাতীয় খাবার তৈরি করতে বেশ উপকরণের প্রয়োজন হয় ও সময় ও ধর্য্য নিয়ে বানাতে হয়। তবে এটা রমজান মাস আর এই রমজানের মধ্যে একটা বরকত রয়েছে , আর সেই বরকত ও রহমতে নিজের ইচ্ছা থাকলেই অনেক কিছু করা যাই। তাছাড়া আমি নতুন ও ইউনিক কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর তাই আজকে আমি বাসায় তৈরি করেছি মজাদার মিষ্টি ডোনাট সেই সাথে আপনাদের সাথেও সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।
এই মিষ্টি ডোনাট ইফতারের জন্য মজাদার একটি খাবার। আর এই মিষ্টি ডোনাট খাবারটি ছোট বড় সকলেই অনেক পছন্দ করে খাই। বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। দুধ ,চিনি টক দই , ময়দা ও আরো কয়েক রকমের প্রয়োজনীয় উপকরণ একসাথে করে সময় নিয়ে তৈরি করা হয়েছে আজকের এই মিষ্টি ডোনাট। আপনারাও চাইলে আপনাদের ইফতারের সাথে মিষ্টি ডোনাট খাবারটি যোগ করতে পারেন ও আমার পোস্ট দেখে খুব সহজেই বাসায় তৈরি করতে পারবেন। আশাকরি আপনাদের কাছে মিষ্টি ডোনাট খাবার টি পছন্দ হবে।
আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো কি ভাবে ইফতারের জন্য বাসায় মিষ্টি ডোনাট তৈরি করেছি। মিষ্টি ডোনাট তৈরির প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ সুন্দর ভাবে একে একে শেয়ার করেছি ও ছবির মধ্যে লিখে দিয়েছি। আপনারা খুব সহজেই আমার পোস্ট দেখে বাসায় এভাবে মিষ্টি ডোনাট তৈরি করতে পারেন ও শিখে নিতে পারেন। আশাকরি আপনাদের কাছে আমার আজকের মিষ্টি ডোনাট তৈরি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক...........



















আমার আজকের ইফতারের জন্য বাসায় তৈরি মিষ্টি ডোনাট তৈরি টি কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।


আপু আপনাার রেসিপিটি খুব ভালো লেগেছে। ডোনাট কখন ও বানিয়ে খাওয়া হয়নি। আপনাারটা দেখে ভাবছি একদিন বানাবো।আপনার জন্য শুভকামনা রইল।
জি একদিন বানিয়ে দেখবেন ,ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে।
ডোনাট সচরাচর বাসায় তৈরি করা হয় না। আমি মিষ্টি ডোনাট প্রতিবার বেকারির দোকান থেকেই কিনে খাই। আপনি খুবই পারফেক্ট ভাবে খুবই স্বাদের লোভনীয় মিষ্টি ডোনাট রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ধাপ লক্ষ্য করে বুঝতে পারলাম এই মিষ্টি ডোনাট তৈরি করতে আপনার বেশ অনেকগুলো উপকরণ লেগেছে এবং এই খাবারটি তৈরি করতে বেশ অনেকটা সময় দিতে হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে মিষ্টি ডোনাটের অসাধারণ একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
হ্যা আমিও ডোনাট দোকান থেকে কিনে অনেক খেয়েছি। আমার বেশ ভালো লাগে। তাই নিজে থেকেই চেষ্টা করলাম বাসায় তৈরি করার। ধন্যবাদ আপনাকে।
আপু আপনি ইফতারের জন্য বাসায় তৈরি মিষ্টি ডোনাট তৈরি করেছেন। দারুন হয়েছে দেখতে অসাধারণ হয়েছে। খেতে মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ইউনিক রেসিপি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভ কামনা রইলো
আমি চেষ্টা করি ইউনিক কিছুই শেয়ার করার জন্য। ধন্যবাদ আপনাকে।
আপু কি যে করেন এমনিতেই রোজা রেখে ক্লান্ত হয়ে আছি আর এখন আপনার এই রেসিপি দেখে আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। খুবই ভালভাবে আপনি ডোনাট গুলো বানিয়েছেন। অসংখ্য শুভেচ্ছা রইল আপনার জন্য।
আপু কোনো খাওয়া নাই এখন। ইফতারের সময় হোক তারপর যা খাওয়ার খাইয়েন। হা হা...... ধন্যবাদ আপনাকে।
ইফতারের জন্য বাসায় তৈরি মিষ্টি ডোনাট তৈরি করেছেন আপু। বাহ চমৎকার লাগল আপনার আজকের রেসিপি। দেখে সত্যি খেতে ইচ্ছে করছে। আপনার উপস্থাপন ভলো ছিল আপু। আপনার জন্য শুভকামনা রইল। 💞💞
ধন্যবাদ ভাই আপনাকে।
নতুন একটি রেসিপির সাথে পরিচিত হলাম, আর এই পরিচিত হতে পেরে খুবই ভালো লাগলো। আমি কখনো এই রেসিপি সামনে পাইনি বা খাইনি। তবে আপনার এই পোস্টটি দেখে ভাল লাগল,চেষ্টা করলে পারতে পারি এভাবে রেসিপি করা। তবে একদিন সময় করে চেষ্টা করে দেখব।
নতুন ভাবে নতুন কিছু শেয়ার করতে পেরে আমার কাছেও ভালো লাগছে। ধন্যবাদ।
আপু ইফতারের আগে আগে এই সময়ে এমন রেসিপি শেয়ার করেছেন দেখে তো খেতে ইচ্ছে করছে। আমি জানতাম না বাসায় এত সহজেই ডোনাট তৈরি করা যায়। আজকে আপনার রেসিপির মাধ্যমে জানতে পারলাম। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন সম্পূর্ণ রেসিপি টি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এবং শুভকামনা রইল আপনার জন্য।
আমি সহজ ভাবেই উপস্থাপন করেছি। আপনি চাইলে বাসায় সহজেই বানাতে পারেন মিষ্টি ডোনাট। ধন্যবাদ।
ক্ষুধা ১০গুন বেড়ে গেছে ডোনাট দেখে৷ খুব পছন্দের একটা খাবার আমার। আর আপু আপনার রেসিপি টি খুব লোভনীয় হয়েছে। জাস্ট ওয়াও!
হা হা হা.......তাই নাকি আপু। বেশি খিদা লাগলে তুলে নিয়ে খেয়ে নেন। ধন্যবাদ আপু।
বাসায় কখনো ডোনাট তৈরি করে খাওয়া হয় নাই। আপনার ডোনাটের রেসিপি দেখে অনেক ভালো লাগলো। দেখে মনে হচ্ছে যে রেস্টুরেন্ট থেকে কিনে আনা রেসিপি। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। এরকম সুন্দর একটি ইউনিক রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
আমি রেস্টুরেন্টের বস তাই দেখতে রেস্টুরেন্টের মতো মনে হয়। ধন্যবাদ আপনাকে।
ওয়াও আপু আপনি অনেক মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। রেসিপি তৈরি প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
জি আপু মিষ্টি ডোনাট খেতে বেশ মজাদার হয়ে থাকে। ধন্যবাদ আপনাকে।