স্বরচিত কবিতা - অপেক্ষায় আছি তোমারি জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

flower-8036709_1280.jpg

image source

কিছু দুঃখের কোন কারণ, মাঝে মাঝে মানুষ এতটা একলা হয়ে যায় যে সবকিছু থাকা সত্ত্বেও মনে হয় যেন কি নেই, কি নেই। চারিদিকে সবকিছুই যেন তার কাছে মনে হয় নীরব আর নিস্তব্দ। কারণ সেই মানুষটা আছে শুধু অপেক্ষাই এমন একজনের জন্য যে কিনা তার কাছে আসবে আর তার হাত ধরে তাকে তার স্বপ্নের দেশে নিয়ে যাবে।

তবে তার এই একাকিত্ব দুঃখের সময় সঙ্গী হয় না কিছুই, যে আকাশকে দেখে মনের দুঃখ গুছানো যেত সেই আকাশ মেঘলা হয়ে বসে থাকে, পাখিরাও গান গায় না মিষ্টি সুরে। একাকিত্ব সময় সংগী হিসেবে যুক্ত হয় শুধু নীরবতারা। জীবন সবার একই ভাবে অতিবাহিত হয়না। একেক জনের জীবনের পথ চলা একেক রকম হয়ে থাকে। কারো জীবনে মানুষের অভাব হয়না আবার কারো জীবনে তাকে শান্তনা দেয়ার মতোও মানুষ থাকে না। যাইহোক, আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে অপেক্ষায় আছি তোমারি জন্য নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

অপেক্ষায় আছি তোমারি জন্য

লেখা - আইরিন ইসলাম

সামনে দাঁড়িয়ে কেউ যদি বলতো আমায়
থাকবো তোমার চিরদিনই,
হাসিমুখে বরণ করে নিতাম
দিতাম একটু হাতছানি।

ভালোবেসে যদি কেউ দিত আমায়
পদ্ম ফুলের মালা,
চোখে চোখ রেখে বলতাম আমি
হয়তো তোমার জন্যই এই পথে চলা।

যদি কেউ আলতো করে আমার খোপাই
বেধে দিত গোলাপ ফুল,
বলতাম আমি তোমার জন্যই
সাজিয়েছি আমার চুল।

যদি কেউ মিষ্টি গলায়
ডাকতো আমার নামটি ধরে,
হারিয়ে যেতাম দুর অজানায়
তার এই মিষ্টি সুরে।

কেউ যদি আমার হয়ে
থাকতো সারাজীবন পাশে,
তারই সাথে সুখে-দুঃখে
জীবন কেটে যেত অনায়াসে।

কিন্তু আফসোস
শুধু আমার বলতে এখনো নেই যে কেউ,
তাইত আমার বুকে আজও
ধাক্কা লেগে যায় সমুদ্রের ঢেউ।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

আপু প্রিয় জনের জন্য অপেক্ষা কিন্তু বেশ কঠিন। আর এমন একটি বিষয় নিয়ে আপনার লেখা আজকের কবিতাটি কিন্তু সত্যি বেশ অসাধরণ। কবিতার প্রতিটি কথায় আপনি প্রিয় মানুষের জন্য অফুন্ত ভালোবাসা ফুটিয়ে তুলেছেন। তবে এক কথাও ঠিক যে এক এক জনের পথ চলা এক এক রকমের। ধন্যবাদ আপু এত সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনি আজকে আবার আমাদের মাঝে আর নতুন একটি কবিতা নিয়ে হাজির হয়েছেন। আপনার শেয়ার করা আজকের কবিতাটি দারুন হয়েছে। ধন্যবাদ আপু আবার নতুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বাহ্! কবিতার লাইনগুলো বেশ মনোযোগ সহকারে পড়লাম আপু। সত্যি বলতে প্রতিটি লাইন একেবারে মন ছুঁয়ে গিয়েছে। আসলেই আমরা জীবনে এমন একজন মানুষের আশায় থাকি, যাকে পেলে সারাটা জীবন হাসিখুশি ভাবে কাটিয়ে দিতে পারবো। যার সাথে সুখ দুঃখের কথা গুলো শেয়ার করতে পারবো। যাদের ভাগ্য সহায় হয়,একমাত্র তারাই জীবনে এমন মানুষ পায়। যাইহোক বরাবরের মতো আজকেও, এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার কবিতা মানেই আমার অনেক পছন্দের কবিতা।আপনার প্রতিটি কবিতায় আমার কাছে অনেক ভালো লাগে। আজকের কবিতাটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।এত সুন্দরভাবে কবিতার ছন্দ মিলিয়েছেন যা আসলে অতুলনীয়।এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আজকে আবারো আপনার তরফ থেকে সুন্দর একটি কবিতা উপহারস্বরূপ পেয়ে গেলাম। আপনার লেখা প্রত্যেকটা কবিতা যেন মন ছুঁয়ে যায়। আর নতুন করে বিভিন্ন বিষয়ে কবিতা লেখার অনুপ্রেরণা জাগে মনের মধ্যে।

 2 years ago 

আপনার লেখা কবিতা গুলো পড়ে খুবই ভালো লাগে আপু। আপনি ঠিক বলছেন একাকীত্ব এমন এক জিনিস যা কখনো কোন দিকে শান্তি পাওয়া যায় না। শত ব্যস্ততার মাঝেও শান্তি পাওয়া যায় না। যতই আকাশের দিকে তাকায় না কেন। কিন্তু সেই একাকীত্ব মানুষকে কিছুতেই ছাড়েনা। প্রিয়জন হারানোর ব্যাথা প্রিয়জনের জন্য অপেক্ষা অনেক কষ্টের একটি বিষয়।

যদি কেউ মিষ্টি গলায়
ডাকতো আমার নামটি ধরে,
হারিয়ে যেতাম দুর অজানায়
তার এই মিষ্টি সুরে।

দারুন ছিল লাইন গুলো।

 2 years ago 

একাকিত্ব নিয়ে খুব সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আপু।আপনার লেখা কবিতা সব সময় ই পড়া হয়।আপনি ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে দারুন সব কবিতা লিখেন।আজকের কবিতাটিও দারুন লেগেছে।ধন্যবাদ জানাই আপনাকে চমৎকার চমৎকার কবিতা গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61674.69
ETH 1647.32
USDT 1.00
SBD 0.42