স্বরচিত কবিতা - শীতের সকালে তুমি আমার

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

image.png

image source

মন থেকে কাউকে ভালোবাসলে ভালোবাসার মানুষকে নিয়ে লেখা যায় হাজার কবিতা, গান আর ছন্দ। আর তখন সবকিছুতেই যেন দেখতে পাই শুধু সেই ভালোবাসার মানুষটিকেই। কেউ যদি সত্যি কাউকে ভালোবাসে তাহলে সে হাজার ঝগড়ার পরেও কখনো ছেড়ে যাওয়ার কথা বলে না। বিপদে সুখে দুঃখে সব সময় তার ভালোবাসার মানুষের পাশে ঢাল হয়ে থাকে। তাকে আগলে রাখে শীতের সকালে এক ঝলক মিষ্টি রোদের মতো।

আর ভালোবাসায় যত্ন করে রেখে দেয় মনের সেই ছোট্ট কুঠিরে। আর এই ভালবাসার যোগ্য একমাত্র সেই যে ভালোবাসার সত্যিকারে সম্মান করতে জানে। শুধু মুখে নয় মন থেকে মেনে নেয়। যাইহোক, আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে শীতের সকালে তুমি আমার নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

শীতের সকালে তুমি আমার

লেখা - আইরিন ইসলাম

শীতের সকালে তুমি আমার
গায়ে পড়া রোদ,
শীতের সকালে তুমি আমার
এক মুঠো বারুদ।

শীতের সকালে তুমি আমার
কাশফুলেরই ছোঁয়া,
শীতের সকালে তুমি আমার
মেঘে ঢাকা ধোঁয়া।

শীতের সকালে তুমি আমার
ভোরে ডাকা পাখি,
শীতের সকালে তুমি আমার
চেনা দুটি আঁখি।

শীতের সকালে তুমি আমার
হারিয়ে যাওয়ার গানের সুর,
শীতের সকালে তুমি আমায়
নিয়ে যাবে দুর বহুদূর।

শীতের সকালে তুমি আমার
শীতের গরম কাঁথা,
শীতের সকালে তুমি আমার
ঝরে যাওয়া গাছের পাতা।

শীতের সকালে তুমি আমার
চেনা রোদের হাসি,
তাই শীতের সকালের মিষ্টি রোদের মত
আমিও তোমায় ভালোবাসি।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

শীতের সকাল নিয়ে আপনার এই কবিতাটি চমৎকার হয়েছে। কবিতাটি পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

তাকে আগলে রাখে শীতের সকালে এক ঝলক মিষ্টি রোদের মতো।

বাহ্! খুব ভালো লেগেছে আপু এই কথা গুলো। আসলেই মন থেকে ভালোবাসলে, ভালোবাসার মানুষের সাথে ঝগড়া হলেও,ছেড়ে যাওয়ার কথা চিন্তা করা যায় না। যাইহোক বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন আপু। শীতের সকালে তুমি আমার নামক কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে আপু। কবিতার প্রতিটি লাইন জাস্ট অসাধারণ হয়েছে। যাইহোক এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

একদম আমার মনের সব কথা গুলো আমাদের সাথে শেয়ার করলেন আপু। সত্যিকারের ভালোবাসলে কেউ কখনও কাউকেই ছেড়ে যেতে পারে না। আর এই সুন্দর অনুভূতি থেকেই কিন্তু আপনি আমাদের সাথে দারুন একটি কবিতা শেয়ার করেছেন। আপনার শেয়ার করা কবিতাটি কিন্তু দারুন ছিল আপু। কবিতার মধ্যে বেশ সুন্দর করে ভালোবাসার আবেগ ফুটিয়ে তুলতে পেরেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

শীতের সকালে তুমি আমার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। সত্যিই অসাধারণ কবিতা লিখেছেন। শীতের মুহূর্তগুলো আপনি এই কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। আর ভালবাসার এই কবিতাটি পড়ে আমার অনেক বেশি ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে ভালোবাসা যদি গভীরতা পায় আর দুজনের ভেতর যদি আস্থা ও বিশ্বাস থাকে তাহলে সেই ভালোবাসা কখনোই বিচ্ছেদ হবার নয়। দারুন একটি কবিতা লিখেছেন আপু শীতের সকালে তুমি কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। আমি চেষ্টা করি আপনার কবিতাগুলো পড়ার জন্য আমার অনেক ভালো লাগে ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.074
BTC 64420.03
ETH 1680.07
USDT 1.00
SBD 0.42