স্বরচিত কবিতা - শীতের উষ্ণতা

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি একটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

wall-3627707_960_720.jpg

image source

শীতকালটা আমরা একেক জন একেক ভাবে উপভোগ করছি । কেউ আনন্দ পাচ্ছি আবার কেউ বা বিরক্তি বোধ করছি। কেউ নতুন কম্বল কিনে কম্বলের নিচে শুয়ে বসে আরামে দিন কাটাচ্ছি, আবার কেউ খড়ি জালিয়ে শীতের তীব্রতা কমানোর চেস্টা করছি (খড়ি বলতে গাছের শুকনা ঢাল পালাকে বুঝানো হয়েছে)। গরম পানি যতই গরম হোক না কেন, গোসল কিন্তু রেগুলার কেউ ই দিচ্ছি না হাহাহা..... সত্যি কথা বলতে লজ্জা নেই। তবুও সব মিলিয়ে সময় কিন্তু ভালোই যাচ্ছে । কি বলেন ??

যখন আমরা বুড়ো হয়ে যাবো তখন না পারবো নতুন কম্বল কিনে আরাম করে বসে থাকতে, আর না পারবো গরম গরম খাবার তৈরি করে খেতে। তখন নিজের সঙ্গীর সাহায্য ছাড়া আর কোনো রাস্তা নেই। তবে যদি সঙ্গী আপনার থেকে ও বুড়ো হয়ে যাই তাহলে বুঝতেই পারছেন, কে কাকে সাহায্য করবে। তবে আমি কোনো চিন্তা করি না, এমন শীতে স্টিম বেচে দিয়ে আরামের কম্বল কিনে টুনাটুনি বসে থাকবো কম্বলের নিচে হাহাহাহা.......খাবারের চিন্তা সে পরে দেখা যাবে আর না হয় ফূড পান্ডা তো আছেই।

এই শীতে শীত শীত করতে করতে কম্বলের ভিতর থেকেই শীতের একটি ঠান্ডা গরম কবিতা লেখার চেষ্টা করলাম। আর আজকের এই কবিতাটি শুধু মজা করে বিনোদনের জন্য লিখলাম। কবিতা আর কথার সাথে আপনাদের চিন্তাধারার কেমন মিল রয়েছে তা মন্তব্য করে জানাতে ভুলবেন না কিন্তু। তাহলে চলুন শুরু করা যাক।

শীতের উষ্ণতা

এই শীতের উষ্ণ ভরা দিনে,
মার্কেটে গিয়ে দামি দামি কম্বল কিনে।
বসে থাকছি কম্বলের নিচে রাত দিনে,
শীতের আসল আরাম কি আর সবাই চিনে।

গরম জলে গোসল দিয়ে,
বসছি রোদে গিয়ে।
কিন্তু ভাই রোদ কোথায়??
রোদ তো এই সুযোগে পালিয়েছে
গার্লফ্রেন্ড কে নিয়ে .....

এইবার শীত আর কমছেনা যে আমার
করবো এবার কি,,,
চিন্তা-ভাবনা করতে করতে,
শুকনো পাতা আর খড়িতে আগুন ধরিয়েছি।

এবার একটু শান্তি পেলাম,
আগুন ছ্যাকা দিয়ে।
এই বরফ পড়া অসহ্য শীতে নাকি
আবার মানুষ করছে নতুন বিয়ে।

আমার তো ভাই দিনই যাই না
ঠান্ডা ঠান্ডা নিয়ে।
গরম জল আর গরম খাবার
গিলছি মুখে দিয়ে।

মাত্র দুটো মাসের জালা এই বয়সে,
পারছি নাতো সইতে ।
বুড়ো বয়সের হাড় ভাঙ্গা শীতে,
বলবো ডেকে.........
ও...গো...যদি একটু...গরম...পানি
......করে দিতে ।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

কি চিন্তা রে,, স্টিম বেঁচে দিয়ে কম্বলের নিচে টোনাটুনি থাকবে😉।আমরা যেয়ে কম্বলে পানি ঢেলে দিয়ে আসবো😉😉।যাই হোক অনেক দিন পর একটা কবিতা দেখতে পেলাম।কবিতা বেশ সুন্দর লিখেছেন। রোদের ও গার্লফ্রেন্ড আছে, শুধু আমারই একটা বয়ফ্রেন্ড নেই রে😉😉।ভালো ছিলো।ধন্যবাদ

 3 years ago (edited)

কি চিন্তা রে,, স্টিম বেঁচে দিয়ে কম্বলের নিচে টোনাটুনি থাকবে😉।আমরা যেয়ে কম্বলে পানি ঢেলে দিয়ে আসবো😉😉।যাই হোক অনেক দিন পর একটা কবিতা দেখতে পেলাম।কবিতা বেশ সুন্দর লিখেছেন। রোদের ও গার্লফ্রেন্ড আছে, শুধু আমারই একটা বয়ফ্রেন্ড নেই রে😉😉।ভালো ছিলো।ধন্যবাদ সরি ভুলে দুইবার পোস্ট হয়ে গিয়েছে,নেট সমস্যা থাকার কারনে

 3 years ago 

রোদের ও গার্লফ্রেন্ড আছে, শুধু আমারই একটা বয়ফ্রেন্ড নেই রে

অমা কি বলে দেখ, দাড়ান দাড়ান ভাইকে খবরটা দিচ্ছি আমি।

 3 years ago 

এখন আছে ফুডপান্ডা,তখন হয়তো হবে ফুড হাতি😆।
বেশ রসওয়ালা কবিতা ছিল,মজা পেয়েছি😁।তবে দুঃখ একটাই বন্ধু রোদেরও গফ এলো কিন্তু আমার এলোনা।
দারুণ ছিল সবমিলিয়ে। শুভ কামনা জানাই।

 3 years ago 

হোক ফুডপান্ডা আর ফুট হাতি একটা থাকলেই চলে।
সূর্য যদি পারে গার্লফ্রেন্ড জোগাড় করতে আপনি কেন পারেন না। 😄

 3 years ago 

শীত নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। অসাধারণ কবিতা, আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

বেশ মজা পেলাম আপু, রোদের ও গার্লফ্রেন্ড আছে এই বিষয়টা তো আগে জানতাম না হাহাহা। সত্যি অনেক মজা পেলাম আপনার কবিতাটি পড়ে। আমি কিন্তু নিয়মিত গোসল করি গড়ম পানি দিয়ে।

 3 years ago 

গার্লফ্রেন্ড ছাড়া আবার ছেলে মানুষ আছে না কি?
মিথ্যা কথা আর বলিয়েন না জানি আপনি কেমন গোসল করেন হাহাহাহা শীতে একদম জমে যান আপনি।

 3 years ago 

ঠিক বলেছেন আপু কেউ নতুন কম্বলের নিচে শুয়ে বসে আরামে দিন কাটাচ্ছে আবার কেউ গাছের শুকনো খড়ি জ্বালিয়ে শীতের তীব্রতা কমানোর চেষ্টা করছে। শীতের তীব্রতা নিয়ে আপনি চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। কবিতার প্রতিটি লাইন আপনি সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে আপু। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

হা আপু একদম শীতের সাথে তাল মিলিয়ে লেখার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে আমার কবিতাটি ভালো লেগেছে ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু এক মাত্র আমি যত শীত থাকুক না কেন স্নান করি ৷ সত্যি বিশ্বাস করেন এ যাবত একদিনও বাদ দেই নি ৷ আপু তাহলে কি বয়স শেষ হাহাহাহা!!!
আসলেই আপু একদিন সবাইকে এই বৃদ্ধ বয়সে যেতে তখন যে এই শীতের মধ্যে কি হবে ভাবছি ৷
তবে এখন লিকুইড স্টিম গুলো জমিয়ে রাখতে হবে ৷ হাহাহাহাহা
যা হোক সত্যি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন ৷ ধন্যবাদ আপু ভালো থাকবেন

 3 years ago 

বিশ্বাস করলাম না আপনার কথা,
আচ্ছা বাদ দেন, বিশ্বাস করলেই কি আর না করলেই কি।
তবে স্টিম জমিয়ে রাখেন সেটাই হবে বুদ্ধিমানের কাজ হাহাহা

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 61655.78
ETH 1609.66
USDT 1.00
SBD 0.47