চাঁদনী রাতের আকাশ ভরা তারার দৃশ্য অঙ্কন

in আমার বাংলা ব্লগ3 years ago

চাঁদনী রাতের আকাশ ভরা তারার দৃশ্য

14.jpg

জল রঙ ব্যবহার করে আজকে আমি আকাশ ভরা তারার দেশের এমনি একটি দৃশ্য অঙ্কন করে আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে অঙ্কনটি দেখতে যতটা সুন্দর এর কল্পনাটাও আরো অনেক বেশি সুন্দর। এই দৃশ্যটির দিকে তাকিয়ে হারিয়ে যেতে ইচ্ছা করে কিছুক্ষনের জন্য। যেন মনে হয় আমি স্বশরীরে বসে আছি সেই বেঞ্চটাতে। সাগরের তীরে পাতাবিহীন একটা গাছের নিচে হাটু পর্যন্ত সাগরের পানিতে পা ডুবিয়ে আকাশ পানে চেয়ে আকাশের তারা গোনার অনুভূতি। আহ কতই না ভালোলাগতো তখন। কিন্তু একটা দৃশ্যের দিকে তাকিয়ে এতদূর না যাওয়াটাই ভালো।

জল রং ব্যবহার করে এই পর্যন্ত আপনাদের সাথে বেশ অনেক রকমের সুন্দর দৃশ্য শেয়ার করেছি ও আপনাদের সকলের অনেক অনেক ভালোবাসাও পেয়েছি। জল রঙ দিয়ে একটি অঙ্কনকে সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে বেশ সময়ের ব্যাপার আর আমি চেষ্টা করি প্রতিটি অঙ্কন একটু সময় নিয়ে সুন্দর ভাবে ফুটিয়ে তোলার ও প্রতিটি দৃশ্যের মাঝে একটি অর্থ খুঁজে বের করার।

আজকে আমি আমার এই অঙ্কনের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি একটি রাতের অপরূপ সুন্দর দৃশ্য যেখানে রয়েছে সুন্দর আকাশ আর সেই আকাশে পুরোপুরি ভাবে চাঁদ উঠে আছে। আর চাঁদের চারপাশে রয়েছে সুন্দর মিটিমিটি তারার মেলা। চাঁদের আলোতে চারদিক সহ আকাশের মেঘ গুলো রঙিন হয়ে আছে ও সুন্দর একটি দৃশ্যতে পরিণত হয়েছে। আর নিচেই রয়েছে বিশাল নদী ও নদীর তীরে বসার জন্য একটি বেঞ্চ সাথে একটি ডিঙ্গি নৌকা ও পাতাবিহীন একটি গাছ। আশাকরি আপনাদের কাছে আমার আজকের জল রং দিয়ে চাঁদনী রাতে আকাশ ভরা তারার দৃশ্যটি ভালো লাগবে।

আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো কি ভাবে জল রং দিয়ে চাঁদনী রাতে আকাশ ভরা তারার দৃশ্য অঙ্কন করেছি। এই দৃশ্য অঙ্কন করার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ আমি একে একে শেয়ার করেছি। আপনারা আমার পোস্ট টি দেখলেই বুঝতে পারবেন কি ভাবে অঙ্কনটি সম্পূর্ণ করা হয়েছে। আশাকরি আপনাদের কাছে আমার আজকের জল রং দিয়ে চাঁদনী রাতে আকাশ ভরা তারার দৃশ্য অঙ্কনটি ভালো লাগবে।

আজকে আমি আমার এই অঙ্কনটি করতে ব্যবহার করেছি - জল রঙ, রঙ তুলি, আর্ট পেপার ও আধা কাপ পানি।

এখান থেকে আমি আমার অঙ্কনের ধাপ গুলো শুরু করলাম।
ধাপ-1.

1.jpg

ধাপ-2.

2.jpg

ধাপ-3.

3.jpg

ধাপ-4.

4.jpg

ধাপ-5.

5.jpg

ধাপ-6.

6.jpg

ধাপ-7.

7.jpg

ধাপ-8.

8.jpg

ধাপ-9.

9.jpg

ধাপ-10.

10.jpg

ধাপ-11.

11.jpg

ধাপ-12.

12.jpg

ফাইনাল ধাপ

13.jpg

14.jpgIMG-20230514-WA0047.jpg

আপনাদের কাছে আমার আজকের জল রং দিয়ে চাঁদনী রাতের আকাশ ভরা তারার দৃশ্য অঙ্কন টি কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভালো থাকবেন , সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

চাঁদনী রাতে আকাশ ভরা তারা পাতাবিহীন গাছের দৃশ্য এই ছবিগুলো যখন দেখি সত্যিই স্বপ্নের জগতে হারিয়ে যাই। যদি এরকম কোথাও যেতে পারতাম সত্যি অনেক মজা লাগতো। যেমনটা আপনি বর্ণনা করেছেন অনেক সুন্দর ছিল আপনার চিত্র অঙ্কন।

 3 years ago 

আপু আপনি বরাবরই অনেক ভালো আর্ট করেন যা সত্যিই অনেক প্রশংসনীয়।আপনার প্রতিটি আর্ট আমার খুবই ভালো লাগে।আর্ট গুলো দেখলেই বোঝা যায় আপনি কতটা নিখুঁতভাবে ধৈর্য সহকারে আর্ট করেন।যেকোনো কাজের জন্য দক্ষতার পাশাপাশি ধৈর্য থাকাটা খুবই জরুরি যার দুটোই ঈশ্বর আপনার মধ্যে দিয়েছেন।চাঁদনী রাতের আকাশ ভরা তারার দৃশ্য টি দেখতে খুবই চমৎকার হয়েছে।দৃশ্য টি দেখে মনে হচ্ছে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে চাঁদনী রাতের আকাশ উপভোগ করছি।সবমিলিয়ে অসাধারণ লেগেছে আমার কাছে।অসাধারণ একটি আর্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

ওয়াও! জল রং দিয়ে খুবই চমৎকার একটি দৃশ্য অংকন করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে তো চোখ ফেরানো যাচ্ছে না। চাঁদনী রাত সেই রাতে আবার জোসনা ভরা আকাশ সেই আকাশে অসংখ্য তারার মেলা নদী পাহাড় নৌকা আরো কত কি প্রত্যেকটা জিনিস আপনি খুব চমৎকারভাবে আমাদের মাঝে জল রং দিয়ে অঙ্কন করে শেয়ার করেছেন। সব মিলিয়ে অসাধারণ হয়েছে আপু। তাছাড়া আপনার আগের জলরঙের পেইন্টিং গুলো আমি দেখেছি খুবই চমৎকারভাবে আপনি অনেক সময় ও ধৈর্য নিয়ে এই পেইন্টিংগুলো করে থাকেন। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

পেইন্টিং করতে বসলে আমিও মাঝে মাঝে প্রকৃতির সেই সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে ফেলি। মনে হয় যেন সত্যি সত্যি আমি সেখানে বসে আছি। আসলে মনের কল্পনায় আমরা অনেক দূরে চলে যাই। আর সেই কল্পনা থেকে রং তুলির মাধ্যমে সুন্দর কোন দৃশ্য ফুটে ওঠে। আপু আপনার পেইন্টিং অসাধারণ হয়েছে।

 3 years ago 

সময় স্বল্পতা ও ব্যস্ততার কারনে তেমন একটা আর্ট করা হয় না। তবে আপু আপনার চাঁদনী রাতের আকাশ ভরা তারার দৃশ্য অঙ্কন দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

চাঁদনী রাতের আকাশ ভরা তারা দেখতে অনেক সুন্দর লাগে। তবে আপনি চিত্রাংকন এর মাধ্যমে অনেক সুন্দর ভাবে সেটি ফুটিয়ে তুলেছেন দেখে ভালো লাগলো। খুবই সুন্দর একটি আর্ট ও শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

এই প্ল্যাটফর্মে জলরং ব্যাবহার করে খুব সুন্দর চিত্রাংকন যারা করেন তাদের মধ্যে আপনি অন্যতম। আপনি বরাবরই খুব ভালো চিত্র অংকন করেন। আজ চাদনী রাতে আকাশ ভরা তারার অসাধারণ একটি পেইন্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে এত ভালো লেগেছে যে তাকিয়ে ছিলাম অনেকক্ষণ পুরো দৃশ্যটি ভালো করে বুঝার জন্য। চাদ, তারা, ঘাটে বাধা নৌকা সবকিছু দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপু।

 3 years ago 

চাঁদনী রাতে তারা ভরা দৃশ্য খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার এই চিত্র অংকনটি অসাধারণ হয়েছে। আসলে চাঁদনী রাতে মুহূর্তগুলোতে চিত্রের মাধ্যমে দেখতে পেয়ে অনেক বেশি ভালো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 60086.08
ETH 1574.84
USDT 1.00
SBD 0.42