জীবন কখনো কখনো অনেক কঠিন

in আমার বাংলা ব্লগ3 years ago

জীবন কখনো কখনো অনেক কঠিন

image.png

image source

কিছু কিছু সময় নিজেকে নিয়ে অনেক কিছু ভাবি, তবে সেই ভাবনার যেন কোনো কুল খুঁজে পাইনা। কিছু কিছু ভাবনা যেন ভাবনার সময়টাকে আরো বেশি গভীর করে তোলে কিন্তু এর কোনো সমাধান খুঁজে দিতে পারে না। কিছু কিছু সময় নিজের প্রতি অনেকটাই রাগ করি। নিজের প্রতি বিরক্তবোধ হয়ে নিজেকেই গালাগাল দেয় কিংবা নিজের গালেই থাপ্পড় দিয়ে বসি। কিন্তু এর থেকেও যে নিজের কোনো উন্নতি হয় সেটা বুঝতে পারিনা। সময়ের শেষে আবারো আমরা পুরোনো দিনকে ভুলে আবার যে যাবে ইচ্ছা সেই ভাবেই দিন অতিবাহিত করতে থাকি।

কিছু কিছু কথা আমরা এমন একটা সময় কিংবা এমন একটা জায়গায় বলে বসি, যে সময়টা আমাদের জন্য অনেকটা খারাপ থাকে। সেই কথাকে কেন্দ্র করে হয়ে যায় অনেক কিছু অথবা অনেক সমস্যা। কিন্তু একই কথা সেই সময়টা ছাড়া হাজার বার বললেও হয়তো কিছুই হয়না কিংবা হবেও না। আমাদের বাস্তব জীবনে এমন অনেক কথা কিংবা অনেক কাজ আছে যা সময় বুঝে কিংবা মানুষ চিনে সাবধানতার সাথে বলা কিংবা করা লাগে। আর তা না হলে হয়ে যেতে পারে বড় কোনো ধরণের ঝামেলা।

ঝামেলার সাথে জড়াতে চাইনা কেউ এই। তবুও মানুষকে কিছু কিছু সময় নিজের ভুল গুলো শূদ্রানোর জন্য হলেও ঝামেলায় জড়াতে হয়। জীবনে ঝামেলার সাথে জড়াতে না চাইলেও কখনো কখনো ঝামেলা নিজ থেকেই এসেই আপনার জীবনে জড়িয়ে যাবে আর এটা সবার সাথে সবার জীবনেই ঘটে থাকে। তবুও সব সময় সাবধান থাকাটা খুব বেশি জরুরি। কারণ যে সবসময় সাবধানতা অবলম্বন করে সে নব্বই % ঝামেলা থেকেই মুক্ত থাকতে পারে।

প্রতিটা মানুষের ভালো সময় আর খারাপ সময় রয়েছে। ভালো সময় গুলোতে একটা মানুষের ভালো কিছু ঘটতে থাকে তার সাথে। আর খারাপ সময় গুলো এতটা খারাপ হয় যে, যা কিছু করতে যাই তাতেই যেন কক্ষতিকর কিছু খুঁজে পাই। যা কিছু বলতে চাই তাতেই যেন সে দোষারোপ হয়ে যাই। খারাপ সময় গুলো যেন সবসময় ভালো সময় গুলো থেকে অনেক বেশি শক্তিশালী হয়।

নিজেকে সবসময় শান্ত রাখাটা খুব বেশি প্রয়োজন। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকতে পারলেই মানুষ চাপ অনেকটাই কম হয়ে থাকে। ভাগ্যের লেখা কখনো কেউ মুছতে পারে না। আর এই জন্য খারাপ সময় কিংবা ভালো সময় দুই সময়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করবো ও নিজেকে নিজে কিংবা কোনো বিষয় নিয়ে বেশি দুশ্চিন্তা না করে ভালো কিছু ভেবে সামনের দিকে এগিয়ে যাবো। তাহলেই ভালো থাকতে পারবো এবং সুস্থ থাকতে পারবো।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

আসলে এটা ঠিক বলেছেন মাঝে মাঝে আমরা এমন সময় এমন কথা বলি সেটা সেই সময় বলা কখনোই উচিত ছিল না। আবার সেটার জন্য পরে দেখা যায় অনেক আফসোসও করি। তাই সময় বুঝে উপযুক্ত কথাটা বলাই উচিত কিন্তু এটা এতটা সহজ না। আর হ্যাঁ খারাপ সময়টাকে একটু বেশি শক্তিশালী মনে হয়। আর এটার কারণ হচ্ছে ভালোটাকে আমরা সহজেই মেনে নিই কিন্তু খারাপটাকে আমরা মানতেই পারি না। যাই হোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর লেখাগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আপনি আজ চমৎকার একটি বিষয় নিয়ে লিখলেন।আমার আপনার লেখা বিষয়টি ভীষণ ভালো লাগলো।সত্যি ই আপু আমরা মানুষ তাই চলার পথে ভালো খারাপ উভয় সময়ই আমরা পার করবো।তবে কথা সব সময় আমাদের বুঝে শুনে বলতে হবে।অসময়ে কোন কিছু বলে ফেলে আফসোস যাতে না করা লাগে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।ভীষন সুন্দর ভাবে গুছিয়ে পোস্টটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি বেশ কঠিন সত্য তুলে ধরেছেন আপু আপনার লেখায়। আসলেই কিছু কিছু সময় এমন আসে, তখন যেন একটা ভালো কথা বললেও পরিবেশ পরিস্থিতিতে সেটা খুব ভয়াবহ কথায় পরিণত হয়ে যায় অজান্তেই। তখন নিজের উপরই আরো বেশি রাগ লাগে। যে কোন পরিস্থিতিতে যারা শান্ত থাকতে পারে, তারা অবশ্যই এই গুণের সুফল পায়।আমাদের সকলের উচিত হুট করে মাথা গরম না করা, অন্তত চেষ্টা তো আমরা করতেই পারি....

Posted using SteemPro Mobile

 3 years ago 

জিবনটা আসলেই কঠিন।কিছু কিছু সময়ে আমাদের খারাপ সময় আসে।আর সেই খারাপ সময় গুলোতে নিজেকে শান্ত রাখাটা খুব জরুরি। একদম ঠিক বলেছেন ভাগ্যের লিখন খণ্ডানোর শক্তিকারো নেই।ধন্যবাদ সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমি নিজেও সাবধান থাকি আপু যেন ঝামেলায় না পড়ি। আর আমার নিজের দোষে ঝামেলায় পড়লে সত্যি বেশ রাগ হয় নিজের উপর। তবে খারাপ সময়ে নিজেকে শান্ত রাখা বুদ্ধিদীপ্ত ভাবে কাজ করাই উওম। আপনার পোস্ট এর প্রতির্ট লেখা বাস্তব। চমৎকার লিখেছেন আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

প্রতিটি মানুষের জীবনে ভালো সময় আসে, আবার খারাপ সময়ও আসে। ভালো সময়ে আমরা যা করি সেটার ফলাফল ভালো হয় ঠিকই,কিন্তু খারাপ সময়ে সবকিছুর ফলাফলই খারাপ হয়। তাই খারাপ সময়ে ধৈর্য্য ধারণ করা বেশ কঠিন হয়ে যায়। জীবনটা তখন সত্যিই অনেক কঠিন মনে হয়। তবুও আমাদের উচিত জীবনের খারাপ সময়ে ধৈর্য ধারণ করা এবং ভালো সময়ের অপেক্ষা করা। কারণ সুখ দুঃখ মিলিয়েই জীবন। তবে নিজের ভুলের কারণে যদি বড় কোনো বিপদ ঘটে, তখন নিজের উপর প্রচণ্ড মেজাজ খারাপ হয়। যাইহোক দারুণ লিখেছেন আপু। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.079
BTC 61335.03
ETH 1628.31
USDT 1.00
SBD 0.41