স্বরচিত কবিতা - নীড়ে ফেরা পাখি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

migratory-birds-157638_1280.png

image source

আমাদের আশেপাশে এমন কিছু মানুষ রয়েছে যারা শুধু নিজেদের স্বার্থ ছাড়া আর কিছুই বুঝতে চাই না। কিছু মানুষ এমন ভাবে কথা বলে যাদের কথা গুলো শুনলে যেন শরীরে আগুন লেগে যায়। পরিস্থিতির কারণে সেই মানুষটাকে না করা যায় কোনো প্রতিবাদ ন বলা যায় কোনো কিছু। কিন্তু ভিতর থেকে সেই মানুষটার প্রতি রাগটা ঠিকই থেকে যায়। এদানিং এমন কিছু মানুষ আমার সামনে এসে পড়ছে এবং কিছু মানুষের এমন কিছু কথা শুনতে হচ্ছে যা সত্যি আমি অনেক বিরক্ত। আর এই সব কিছুর মধ্যে দিয়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছি ও নিজেকে নিজের মতো করে বুঝানোর চেষ্টা করছি।

যতকিছুই হোক না কেন নিজেকে কখনো দমিয়ে রাখা যাবে না। সবকিছুর মধ্যে দিয়ে নিজেকে নিজের মতো করে এগিয়ে যেতে হবে সামনের দিকে। মনের এককোনে রাগ, খোপ, কিংবা কষ্ট গুলোকে রেখে দিয়ে স্বাভাবিক ভাবে প্রতিদিনের মতো আরো একটি ছন্দে ছন্দে মিলিয়ে কবিতা লেখার চেষ্টা করলাম। আজকে আমি নীড়ে ফেরা পাখি নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

নীড়ে ফেরা পাখি

লেখা - আইরিন ইসলাম

আমার মনের কল্পনার আঙিনায়
সকল চাওয়া ধরেছে ঘিরে,
দিনশেষে সেই চাওয়াটুকু
যায় যে নীড়ে ফিরে।

ছোটনীড়ে আপন মনে
বসে আমি স্বপ্ন বুনি,
তারই সাথে সেই দিনটির
অপেক্ষা করে সময় গুনি।

সন্ধ্যা বেলা আকাশের পাখি
যেমন করে হয় শান্ত,
তেমনি করে আমার চাওয়া
দিন শেষে হয় ক্লান্ত।

সকাল বেলায় সূর্য যেমন
নতুন করে সাজে,
তারই মত আমার চাওয়া
নতুন করে ঘন্টা বাজে।

আমার চাওয়া উর্মিমালা
স্নিগ্ধ করে হাসে,
তার হাসি যে আমার জীবনে
আলতো করে মিশে।

সব কিছুতেই আমার চাওয়া
পাবো একদিন ফিরে,
ঊষার আলো দেখার আগে
বসবে ঠিকই নীড়ে।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

আপু আপনি বরাবরই খুব সুন্দর সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেন। আপনার প্রতিটা কবিতা প্রায়ই আমি পড়ি এবং দেখি। আপনার কবিতা গুলো বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

পূর্ব দিনগুলোর মত আজকে আপনি আমাদের মাঝে বেশ চমৎকার একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার কবিতার লাইনগুলো বেশ চমৎকার ছিল। বেশি ভালো লেগেছে লাইনের ছন্দ মিলগুলো দেখে। আশা করব এভাবে আরো সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করবেন।

 2 years ago 

আসলেই আপু কিছু কিছু মানুষের কথা শুনলে মেজাজ একেবারে খারাপ হয়ে যায়। তখন নিজের মেজাজ নিয়ন্ত্রণ করা অনেক কষ্ট হয়ে যায়। তবে এটা ঠিক, কারো কথা শুনে নিজেরা থেমে থাকলে নিজেদেরই ক্ষতি। তাই শত বাঁধা বিপত্তি অতিক্রম করে এগিয়ে যেতে হবে আমাদেরকে। যাইহোক বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন আপু। কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 61291.61
ETH 1623.62
USDT 1.00
SBD 0.42