স্বরচিত কবিতা - ভাঙ্গা স্বপ্ন

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

lake-8352059_1280.jpg

image source

মূলত সৎব্যবহার বা সঠিক শিক্ষা আমরা একটা পরিবার থেকেই পাই। ছোট থেকে আমরা যে পরিবারে বড় হয় সেই পরিবারের সকল কিছুই আমরা নিজের আয়ত্ত করে ফেলি, আর এটা সবকিছুর ক্ষেত্রেই। তবে, কাউকে ঠকিয়ে, কাউকে বোকা বানিয়ে কিংবা ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে ভালোবাসা নষ্ট করা কোনো ভালো মানুষের কাজ না।

আমাদের দেশে এরকম অহরহর ঘটনা ঘটে চলেছে। ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে তার থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে নিখোঁজ হয়ে যাচ্ছে, অথচ যে মেয়েটি তার জন্য এত স্বপ্ন দেখেছে, নিজের পরিবারের সবকিছু ছেড়ে তার কাছে চলে এসেছে। কিন্তুতার বিন্দু পরিমান দাম সে দেয় না।

তাই আমি বলব মিথ্যে ভালোবাসার প্রতিশ্রুতিতে বিশ্বাস না করা, আর বিয়ে শুধু দুটি মনেরই মিলন নয় দুটি পরিবারেরও মিলন। তাই পালিয়ে বিয়ে নয় নিজের পরিবারকে রাজি করিয়ে দুটি মনের মিলন হওয়া খুবই জরুরী। সেটা শুধু একটা দিকেই ভালো না সব দিকেই ভালো হয়। যাইহোক, আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে ভাঙ্গা স্বপ্ন নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

ভাঙ্গা স্বপ্ন

লেখা - আইরিন ইসলাম

সেজেছিলাম আমি তোমার জন্যে
লাল শাড়ি পরে বউ সাজে,
তোমার জন্যই করেছি সব
হাজারো স্বপ্নের মাঝে।

দেখিয়েছো স্বপ্ন হাজার হাজার
দিয়েছো বুক ভরা মায়া,
প্রখর রোদ্রজ্জ্বল দিনেও দাঁড়িয়ে দিয়েছো
শীতল মনোরম ছায়া।

তুমিই ছিলে আমার সেই চিরচেনা
হাস্যজ্জল একটি মুখ,
তোমায় ভালোবেসে পেতে চেয়েছিলাম
জীবনে শুধুই সুখ।

হঠাৎ একদিন হারিয়ে গেলে
হাজার অচেনা মানুষের ভিড়ের মাঝে,
আমি সেদিন তোমার অপেক্ষায় ছিলাম
লাল শাড়ি পরা বউ সাজে।

ঘড়ির কাঁটা শুধু এগিয়ে চলছিল
আর চোখ দুটি খুঁজেছিল তোমায়,
আসলে তুমি ফাঁকি দিয়েছিলে
সরল মন পেয়ে আমায়।

জানো,, সেদিন কেঁদেছিলাম আমি হাউমাউ করে
ভরাকান্ত দুঃখ ভরা মনে,
ভেবেছিলাম ঘর বাধবো দুজন মিলে
শুধুই তোমার সনে।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

ভাঙ্গা স্বপ্ন শিরোনামে সুন্দর একটি কবিতা শেয়ার দিয়েছেন আপু। কবিতাটি ভালো লেগেছে। কত সুন্দর ভাবে অল্প কথায়, এক জনের স্বপ্ন ভঙ্গের কথা কবিতায় তুলে ধরেছেন, যা অসাধারণ। একজনের প্রতারণা আর একজনের বুকফাটা হাহাকার দারুণ ভাবে চিত্রিত হয়েছে আপনার কবিতায়। কবিতাটি শেয়ার দেয়ার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আপু আপনি খুব সুন্দর কবিতা লিখতে পারেন।আমার ভীষণ ভালো লাগলো আপনার শেয়ার করা কবিতাটি পড়ে। সত্যি দুটো মনের মিলন হলে দুটো পরিবারের ও মিলন হয়।আজকাল ভালোবাসা গুলো হতে ও সময় নেয় না আর স্বপ্ন ভেঙে যেতেও সময় লাগেনা।কবিতার লাইন গুলো দারুন লাগলো আপু।আপনি ছন্দ মিলিয়ে লিখেছেন।এজন্য আরও বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি আজকে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা গুলো পড়তে ভীষণ ভালো লাগে। আসলে কবিতার মধ্যে যদি রস থাকে তাহলে সেই কবিতাগুলো পড়ে মজা পাওয়া যায়। এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার কবিতাগুলো সব সময় ব্যতিক্রম এবং ইউনিক হয়ে থাকে আর আপনার প্রতিটি কবিতা পড়তে অনেক ভালো লাগে। আজকের কবিতাটি তার ব্যতিক্রম কিছু নয়। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

সত্যি আপু ভালোবাসার নাম করে প্রতারণা হাজার হাজার হচ্ছে। টাকা পয়সা হাতিয়ে নিয়ে এরপর গায়েব হয়ে যাচ্ছে। আসলে এরকম পরিস্থিতি দেখে মাঝে মাঝে মনে হয় ভালোবাসা বলতে কিছুই নেই। যাইহোক আপনার লেখা কবিতার লাইন গুলো চমৎকার হয়েছে। অনেক ভালো লেগেছে আপু।

 2 years ago 

বাহ! অনেক সুন্দর ছিল আপনার কবিতার লাইন। শুরু থেকে শেষ পর্যন্ত যেন হঠাৎ জেগে ওঠা কোন স্বপ্ন নিথরে বিলীন হয়ে যাওয়ার মত। দারুন ভাবে প্রত্যেকটা লাইন সাজিয়েছেন আপনি আবৃত্তি করতেও খুব ভালো লাগলো।

 2 years ago 

বর্তমানে সত্যিকারের ভালোবাসা খুব কম রয়েছে। বেশিরভাগ ছেলে মেয়ে টাইম পাস করে। অনেক ছেলেরা মেয়েদের মন গলানোর জন্য বানিয়ে বানিয়ে অনেক কথা বলে এবং অনেক স্বপ্ন দেখায়। কিন্তু পরবর্তীতে অজুহাত দিয়ে সম্পর্ক নষ্ট করে দেয়। এতে করে একটি মেয়ে ভীষণ কষ্ট পায়। কারণ স্বপ্ন যার ভাঙ্গে, একমাত্র সে ই বুঝে স্বপ্ন ভাঙ্গার কষ্ট। তাই প্রতিটি মেয়ের উচিত পারিবারিক ভাবে বিয়ে করা এবং নিজের মা বাবার প্রতি ভরসা করা। যাইহোক বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন আপু। কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে কাউকে কথা দিয়ে সেই কথা না রাখা এবং এরকম ঘটনা যেন আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। এটা একদমই খারাপ কাজ। কারণ কাউকে কথা দেওয়া মানে সেই লোকটি তার জন্য অপেক্ষা করবে এরকম ধারণা আমাদের মধ্যে অনেকে রয়েছে। কেউ কাউকে ধোকা দিলেই যেন নিজেকে বড় মনে করে। আপনার এই কবিতার পড়ে খুবই ভালো লাগলো। একদম বাস্তবমুখী কবিতা এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সে কথা তো অবশ্যই আমাদের মানতে হবে আপু বিয়ে মানে শুধু দুটো মানুষের মিলন নয়, দুটো পরিবারেরও মিলন। সেক্ষেত্রে পালিয়ে বিয়ে করার মত সিদ্ধান্ত নেওয়া কখনোই উচিত নয়। এতে দুই পরিবারই অনেক কষ্ট পায়। যাইহোক, আপনার শেয়ার করা "ভাঙ্গা স্বপ্ন" নামক এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো আপু। আপনার কবিতাগুলো আমি প্রায় সময়ই পড়ি, খুবই ভালো কবিতা লেখেন আপনি। কবিতার মত স্বপ্ন ভাঙ্গার বাস্তব ঘটনা প্রতিনিয়ত আমাদের এই সমাজে ঘটছে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 63445.51
ETH 1688.58
USDT 1.00
SBD 0.42