আমার প্রথম পোস্ট । পরিচয় পর্ব।

in #bangladeshdhaka4 years ago

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ


সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আমার পরিচয় সম্পর্কে কিছু তথ্য আপানাদের সমানে উপস্থাপন করবো।

চলুন শুরু করা যাক............

277183559_7276165559091069_2490497946043298769_n.jpg

আমি মোঃ আশরাফ আলী, আমার ইউজার আইডি @ashrafali আমার বাসা রাজশাহী জেলার গোদাগাড়ী থানায়। আমার বাবা একজন সরকারি চাকুরীজীবী মা একজন গৃহিণী। আমার বয়স ২৬ বছর আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি ফুড টেকনোলজি থেকে। বর্তমানে আমি একটা বেসরকারি কোম্পানিতে কর্মরত আছি।

IMG_20170321_090933 2.jpg
অফিসের ছুটিতে যখন গ্রামে বাসায় য়ায় তখন আমার খুব ভাল লাগে। আামাদের বাসা যেহেতু গ্রামে তাই বাবা চাকুরী পাশাপাশি কৃষি জমি চাষাবাদ করে। ছোটবেলা বেশির ভাগ সময়টা আমার কেটেছে গ্রামে, আমার গ্রাম থাকতে অনেক ভালো লাগে। ছোটবেলায় কতই না মজা করেছি গ্রামের পুকুরে গোসল করা, মাছ ধরা, গাছে উঠে আমে পেড়ে খাওয়া,ফুটবল খেলা, ইত্যাদি।বড়সি দিয়ে মাছ ধরতে, খাওয়া দাওয়া করতে, বিভিন্ন টুরিস্ট জায়গা ভ্রমণ করতে, এবং মুভি দেখতে আমার অনেক ভালো লাগে।
IMG_20170321_104651.jpg

প্রত্যেকটি মানুষের চাহিদার পরিমান অনেক বেশি। তাই স্বাভাবিক ভাবে আমার চাহিদার পরিমান বেশি। তাই আমি অনলাইন জগতে আসি এবং বেশ কিছু মানুষের সাথে পরিচয় হওয়ার পর ইস্টিমেট সম্পর্কে জানতে পারি,এবং এর কাজ সম্পর্কে জানতে পেরে কাজ করার আগ্রহ জাগে। একটি লেখা কিভাবে আকর্ষণীয় করে সবার মাঝে উপস্থাপন করতে হয় সে সম্পর্কে ভালো জ্ঞান হয়েছে।
এটা একটা ভালো প্লাটফর্ম আমি বিশ্বাস করি এবং আমি এই প্লাটফর্ম দ্বারা প্রতিষ্ঠিত হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

277895831_1145020729590867_1811793213581445498_n.jpg
" আমার বাংলা ব্লগ " - এর এডমিন,মডারেটর সহ সাবইকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই এত সুন্দর একটা প্ল্যাটর্ফম আামাদেরকে দেওয়ার জন্য। এখানে সবার সাহায্য এবং সহযোগিতা নিয়ে সততার সাথে কাজ চালিয়ে যাওয়ার আশা পোষণ করছি এবং পরবর্তীতে কোনো পোস্ট করলে সেই পোস্টে কোন ভুল থাকলে অবশ্যই আপনারা ধরিয়ে দিবেন।

সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার পরিচয় পর্ব পোস্টটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে সকলকে ধন্যবাদ।
ধন্যবাদ

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60866.94
ETH 1568.75
USDT 1.00
SBD 0.50