শান্তির খোঁজে by ashikur50

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।


2247.jpg


আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর পোস্ট করে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম।


তাহলে চলুন শুরু করা যাক


কয়েকদিন যাবত তীব্র বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য কোথাও তেমন একটা যেতে পারছি না। আর যদিও বাইক নিয়ে বের হই তাহলে বাড়িতে ভিজতে ভিজতে আসতে হয়। কিছুদিন যাবত সবার শুধু জ্বর হচ্ছে। আর জ্বর আসলেই সহজে জ্বর ছাড়তে চাচ্ছে না। মনে হয় যে কতদিনের যেন গভীর প্রেম রয়েছে তাদের। এমন পরিস্থিতিতে ভিজে যাওয়া খুবই মুশকিল। যাইহোক এবার আমরা মূল কথায় আসি। আগেই বললাম কয়েকদিন যাবত বৃষ্টির জন্য ঘোরাঘুরি করে তেমন একটা মজা পাচ্ছি না। যখনই ঘুরতে বের হয় তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। তাই চিন্তা করলাম বৃষ্টি হোক বা না হোক আজকে বাইরে ঘুরতে যাবই। বন্ধুকে ফোন দিয়ে আমি বাইক নিয়ে রওনা দিলাম বন্ধুর বাসার উদ্দেশ্যে। তারপরে বন্ধুর বাসায় কিছু সময় আড্ডা দিয়ে। রওনা দিলাম রেলওয়ে স্টেশনের দিকে ওখান থেকে একটা ছোট ভাই আমাদের সাথে এড হলো। তারপরে ওকে নিয়ে রওনা দিলাম আর একটা বড় ভাইয়ের বাসার উদ্দেশ্যে। ওইখান থেকে ওই বড় ভাইকে রিসিভ করে। গেলাম তেল পাম্প এর দিকে কারণ আমাদের বাইকের তেল খুবই অল্প ছিল। বাড়িতে তেল নেয়া শেষ হলে। আমরা সবাই সিদ্ধান্ত নিলাম একটু রিফ্রেশমেন্ট এর দরকার। সুন্দর পরিবেশ এবং সাথে করা একটা রং চা। এমন কথা চিন্তা করতেই মনে পড়ে গেল খুব শাক আলী বাড়ির নদীর পাড়ের কথা। এটি গড়ায় নদীর পাড়ে অবস্থিত।


IMG_20250804_165938.


Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

IMG_20250804_165945.

Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

IMG_20250804_165948.

Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

IMG_20250804_165951.


ওই জায়গার পরিবেশটা খুবই সুন্দর এবং নিরিবিলি। নদীর পাড় জুড়ে সবুজের সমাহার পাখিদের কিচিরমিচির ডাক। আর সামনে বিশাল বড় বুক চিরে গড়াই নদী অবস্থিত। কিছুদিন আগে একবার গিয়েছিলাম তখনকার গল্প আপনাদের কাছে শেয়ার করা হয়নি। তখন নদীতে তেমন একটি পানি ছিল না। কিন্তু এখন অনেক পানি হয়েছে নদীর সেই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। নদীতে এখন পশুর স্রোত। ছোট ছোট নৌকার এবার থেকে ওপার যাওয়া টাই মুশকিল হয়ে গেছে। কিন্তু চারিদিকের পরিবেশ টা খুবই সুন্দর হয়েছে এটাই হয়তো বা নদীর আসল রূপ। ছোটবেলা থেকেই পদ্মা নদীর এমন উত্তাল ঢেউ এবং স্রোত দেখে অভ্যস্ত আমি। কয়েক বছর যাবত পদ্মা নদীতে আগের সেই দৃশ্য সেই ভয়ঙ্কর রূপ এখন তেমন একটা দেখা যায় না। কিন্তু অনেকদিন পরে গড়াই নদীর এমন দৃশ্য দেখে মনের কাছে খুবই ভালো লাগলো। এমন বর্ষার মৌসুমে নদীর টাটকা মাছ পাওয়া যায়। আর জেলেদের কথা আর কি বলবো তাদের সকল ব্যস্ততা ঘিরে থাকে নদী। এই নদী থেকেই মাছ শিকার করে তাদের জীবিকা নির্বাহ করে। এমনি সকল মৌসুমে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে কিন্তু যখনই বর্ষার মৌসুম আসে তখন তাদের সকল ব্যস্ত সময় পার করে মাছ ধরা নিয়ে। নদীতে পানি আসার আগেই শুরু হয়ে যায় তাদের নৌকা তৈরি এবং জাল তৈরি করার কর্মযোগ্য। তারা নদীতে পানি আসার আগেই জাল এবং নৌকা প্রস্তুত করে রাখে। যেন নদীতে পানি আসলেই মাছ ধরতে পারে।


IMG_20250804_165959.


Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

IMG_20250804_170003.


Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

IMG_20250804_170009.


সব থেকে বেশি ভালো লাগে নদীতে যখন ভরপুর পানি এবং স্রোত থাকে তখন অনেক ইলিশ মাছ ধরা পড়ে। যখন ইলিশ মাছ ধরা পড়ে তখন আমরা নিজেরাও একদম টাটকা ইলিশ মাছ কিনতে পারি। যে ইলিশ মাছগুলো কিনা হয় সে ইলিশ মাসে কোন বরফ দেয়া থাকে না। সবেমাত্র জাল থেকে তুলে এনেই রান্না শুরু হয়ে যায় কাটাকাটি শেষ করে। এই টাটকা ইলিশ মাছের যে কি স্বাদ সেটা বলে বোঝানো যাবে না। যাদের বাড়ি পদ্মা নদীর পাড়ে তারা অবশ্যই এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। আগে নদীতে যখনই পানি আসতো তখনই নৌকা চালাতাম এবং নদীতেই গোসল করতাম। কিন্তু এখন আর আগের মত নদীতে গোসল বা নৌকা চালানো তেমন একটা হয় না। পানির মৌসুম আসলে হয়তো বা দু একদিন নৌকা চালানো হয়। আগে আমরা অনেক হাতে বাইতে হয় এমন নৌকা চালাইতাম কিন্তু এখন যুগ পাল্টেছে। বেশিরভাগ নৌকায় থাকে ইঞ্জিন চালিত আগের মত সেই হাতে বেয়ে নৌকা চালানোর ফিল পাওয়া যায় না। আসে হঠাৎ কিছু সংখ্যক ছোট নৌকা যেগুলো এক দুইজন বসা যায় এবং নদীর কল দিয়ে অল্প কিছু জায়গায় চালানো যায়। গভীর নদীতে ওই নৌকাগুলো নিয়ে যাওয়া খুবই বিপদজনক। এভাবেই এসব কথা চিন্তা করতে করতে কখন যে সন্ধানেমে আসলো বুঝতেই পারিনি। তাহলে অনেক কথাই বললাম আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য কোন গল্পে। অন্য কোন ফটোগ্রাফিতে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রইল।


আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।



20201128165947_IMG_0479.jpg

আমি মোঃ আশিকুর রহমান সোহাগ। আমার স্টীমিট একাউন্ট@ashikur50। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।

standard_Discord_Zip.gif

Posted using SteemPro

Sort:  
 11 months ago 

2238.jpg

2239.jpg

2236.jpg

2237.jpg

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

 11 months ago 

কিছু কিছু জায়গা আছে যেই জায়গাগুলোতে গেলে প্রশান্তি আসে। আর মন ভালো হয়ে যায়। এরকম সুন্দর জায়গায় যেতে ইচ্ছে করে ভাই। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন আপনি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63945.53
ETH 1803.59
USDT 1.00
SBD 0.39