😍😍সুস্বাদু চটপটি রেসিপি(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊😍😍
- ০৬চৈত্র
- ১৪২৮ বঙ্গাব্দ।
- সোমবার
- চটপটি রেসিপি
হেলো বন্ধুরা
সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগে থাকছে সুস্বাদু চটপটি রান্নার রেসিপি।বন্ধুরা চটপটি পছন্দ করেন না এমন লোক খুব কমই আছে।ছোট বেলায় আমরা স্কুলে থাকাকালীন টিফিন দিলেই চলে যেতাম ফুসকা চটপটি খেতে বন্ধুরা মিলে সবাই টাকা উঠিয়ে চটপটি খেতাম অনেক মজার দিনগুলা এখন কল্পনায় মনে করতে হয়।
চলুন আমার আজকের চটপটি রেসিপিটা দেখা যাক নিজের মতো করে চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পারবেন এবং ভালো লাগবে আপনাদের।
★ উপকরন সমহ:
ডাবলি মটর
আলু
ঝালের গুরা
ধুনে গুরা
স্পেশাল রাধুনি মসলা
টমেটো
কাচা ঝাল
পেয়াজ
ধুনে পাতা
ভাজা
ফুসকা
ডিম
তেতুলির টক
ধাপ-১
প্রথমে আমাদের যেটা করতে হবে তা হলো ডাবলি মটর একদিন আগে রাতে পানিতে ভিজিয়ে রাখতে হবে।ভিজিয়ে রাখলে ডাল নরম এবং ফুলে যাবে এতে সিদ্ধ ভালো হয়।
ধাপ-২
এরপরে আমাদের যেটা করতে হবে তা হলো।আলু এবং মটর একসাথে করে সিদ্ধ করতে হবে পানি দিয়ে।যতোক্ষন ফুটবে না ততোক্ষণ সিদ্ধ চালিয়ে যেতে হবে অন্যদিকে আমরা একটা বা ইচ্ছা মতো ডিম সিদ্ধ করে নিব।
ধাপ-৩
আমাদের মটর এবং আলু সিদ্ধ হয়ে গেলে এবার আমরা।এগুলো নামিয়ে আলু টা চটকিয়ে দিব ডালের মধ্যে।এরপরে আমরা ধাপে ধাপে একেক মসলা দিয়ে দিব যেমন ধুনের গুরা এবং ঝালের গুরা এরপরে দিব রাধুনি মসলা দেওয়ার পরে আমরা এটা একটু নাড়া দিব এরপরে এটাকে কিছু সময় গড়ম করে নিব।
ধাপ-৪
আমরা এই সুযোগে অল্প পরিমানে কেনা ফুসকা গুলো ভেজে নিব তেলে।এরপরে গড়ম করতে দেওয়া চটপটি টা নামিয়ে নিব।এরপরে আমরা ধুনে পাতা কুচি ঢেলে দিব।
ধাপ-৫
ধুনে পাতা দেওয়ার পরে আমরা এবার টমেটো কুচি দিয়ে দিব,এভাবে কাচা মরিচ ও পেয়াজ ঢেলে দিব।সব কিছু দেওয়ার পরে এক সাথে মিক্সড করে নিব সব শেষে আমরা তেতুলের টক টা পরিমান মতো দিয়ে দিব।
ধাপ-৬
এরপরে এরপরে আমরা শেষ ধাপ মানে খাওয়ার ধাপে চলে যাব বাটিতে চটপটি নিয়ে এর উপর ডিম,ফুসকা এবং ভাজা এগুলো ছিটিয়ে দিব হয়ে যাব খুব সুস্বাদু চটপটি রান্নার রেসিপি।
অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আশা করছি আমার পোস্টি আপনাদের ভালো লাগবে।সবাই অনেক ভালো থাকবেন আবারো দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো পোস্টে ধন্যবাদ সবাইকে।
| সমস্ত ছবির | তথ্য |
|---|---|
| লোকেশন | বাংলাদেশ |
| ক্যামেরা | অপু এ৫এস |
| ক্যামেরাম্যান | @ashik333 |
| w3words | https://w3w.co/burrito.companions.criticisms |
আপনার রেসিপি দেখে আর লোভ সামলাতে পারছিনা। বিকাল বা সন্ধার নাস্তা হিসেবে অসাধারন এক রেসিপি এটি। রেসিপির প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
চটপটি খেতে আমার অনেক ভালো লাগে। আজকে আপনি আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে চটপটি তৈরি করার পদ্ধতি শেয়ার করেছেন ভাইয়া। বাড়িতেও এমন সুন্দর চটপটি তৈরি করা যায় তা আমার জানা ছিল না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটি চটপটি তৈরি করার পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
চটপটি খেতে আমার ভীষণ ভালো লাগে। তবে বাসায় তৈরি চটপটি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু আমরা প্রায়ই বাইরে চটপটি খেয়ে থাকি।বাসায় বানানো ঝামেলা বলে। এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ওয়াও চটপটি খেতে কে না পছন্দ করে।আমার তো খুব প্রিয় জিনিস।ঘরে বানালে খুব তৃপ্তিমত খাওয়া যায়।আপনি খুব সাস্থ্যসম্মত ভবে তৈরি করেছেন। ভালো ছিলো। ধন্যবাদ আপনাকে।
আপনার সুস্বাদু চটপটি রেসিপি দেখে খেতে খুব ইচ্ছে করতেছে।
আসলে আমি বিকেলে ঘুরতে গেলে চটপটি খেয়ে থাকি। আপনি খুব সুন্দর করে চটপটি তৈরি করেছেন এবং আমাদের মাঝে চমৎকার ভাবে উপস্থাপন করেছেন।দেখে খুবই ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
সুস্বাদু চটপটি রেসিপি খেতে আমি খুবই পছন্দ করি। আপনি ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দর করে চটপটি রেসিপি তৈরি করলেন ।যেটা আমার কাছে অনেক ভালো লাগলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ ভাই🥰🙏
চটপটি খেতে আমারও খুব ভালো লাগে মাঝেমধ্যেই খাওয়া হয় কিন্তু আপনার মত করে এতো সুস্বাদু ভাবে বাড়ীতে তৈরি করে কখনো খাওয়া হয়নি দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছিল
জী ভাই অনেক মজা হয়েছিল বাসাই একদিন বানায়ে খেয়ে দেখতে পারেন🥰🙏
এই চটপটি গুলো খেতে বেশ মজা লাগে। এগুলো অনেক মুখোরোচক একটি খাবার। এমন ধরনের খাবার একবার খেলে বারবার খেতে মন চায়। তবে আপনি বাড়িতে অনেক সুন্দর করে এই খাবারটি বানিয়েছেন। এই জন্য আরো বেশি বেশি খাবার ইচ্ছে হচ্ছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি খাবার তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ নিজের মতামত সুন্দর ভাবে বলার জন্য।
আপনার চটপটি রেসিপি দেখে আমার খুবই ভালো লেগেছে। চটপটি দেখে আমার জিভে জল চলে এসেছে। চটপটি আমি খুবই পছন্দ করি। ধাপে ধাপে খুব সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই🥰🙏
ভাইয়া সুন্দর একটা চটপটি রেসিপি তৈরি করে ফেললেন আপনি। আমার কাছে খুব ভালো লাগলো আপনার রেসিপি অর্থাৎ চটপটি
দেখে। এগুলো হচ্ছে লোভনীয় রেসিপি ভাইয়া যা দেখলে আমি নিজেকে ধরে রাখা যায় না। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।
বাসায় বানাতে হবে ভাই হাহাহা বানিয়ে আমাদের দাওয়াত করবেন।ধন্যবাদ এবং শুভ কামনা রইলো।