মজাদার ডিম দিয়ে ডাল ভুনা রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago
❤️হ্যালো বন্ধুরা ❤️

Polish_20240101_084104121.jpg

সবাইকে শুভ নববর্ষ নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই। আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছি। আমি @asadul-islam ঢাকা বাংলাদেশ থেকে। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। সুস্বাদু মজাদার ডিম দিয়ে ডাল ভুনা রেসিপি। আশাকরি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি রেসেপিটি তৈরি করলাম এবং কি কি উপকরণ আমি ব্যবহার করেছি।

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে দেখি। প্রতিনিয়ত সবাই অনেক মজার মজার রেসিপি শেয়ার করে যাচ্ছে। তাদের দেখে অনুপ্রাণিত হয়ে আমিও আজকে একটি ভিন্ন ধরনের রেসিপি তৈরি করলাম। আসলে ডাল খেতে আমি ভীষণ পছন্দ করি। প্রতিদিন সুদু ডাল খাওয়া হয় তবে। আজকে ডালের সাথে ডিম দিয়ে নতুন একটি রেসিপি তৈরি করার চেষ্টা করলাম।

প্রয়োজনীয় উপকরণ

Polish_20240101_082845705.jpg

ডিম:-২ টি ।
কাঁচা মরিচ:-৮ টি।
ধনিয়া পাতা কুচি:-সামান্য।
পেঁয়াজ কুচি:-সামান্য পরিমাণ।
রসুন কুচি:-সামান্য কিছু।
হলুদের গুঁড়া:-পরিমাণ মতো।
লবন:-সাদ মতো।
ডাল:-২৫০গ্ৰাম।
তেজপাতা:-১টি
এলাচি:-১টি।
লং:-২টি।
জিরা:-সামান্য কিছু।
রন্ধন প্রক্রিয়া চলছে:-

IMG_20240101_101333.jpg

প্রথমে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি। এর পর একটি প্যান চুলার উপর বসিয়ে দিলাম। তার পর একটু গরম হলে। এখন সামান্য পরিমাণ তেল ঢেলে দিলাম। এর পর সিন্ধ ডিম দুটো আমি একটু কালার করার জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়া মিশিয়ে ভেজে নেয়ার চেষ্টা করছি। ডিমের কালার যখন একটু গোল্ডেন হয়েছে। তখন ডিম দুটোকে নামিয়ে নিয়েছি। এরপর আমি ডিম দুটোকে পিস পিস করে কেটে নিয়েছি।

রন্ধন প্রক্রিয়া চলছে:-

IMG_20240101_103346.jpg

এখন আমি একটি কড়াই চুলার উপর বসিয়ে দিলাম। এর পর পরিমাণ মতো সয়াবিন তেল ঢেলে দিলাম। তার পর সামান্য কিছু জিরা, এলাচ,লং, এবং একটি তেজপাতা দিয়ে নিলাম।এর পর পরিমাণ মতো সয়াবিন তেল ঢেলে দিলাম। তার পর পেঁয়াজ কুচি দিলাম এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে সব গুলোকে নেরে চেরে এক সঙ্গে মিশিয়ে নিলাম।

রন্ধন প্রক্রিয়া চলছে:-

IMG_20240101_110504.jpg

মসলা গুলোকে কষিয়ে নেওয়ার পর এখন আমি ডাল গুলো দিয়ে দিলাম। এর পর সব গুলোকে নেড়েচেড়ে এক সঙ্গে মিশিয়ে নিয়েছি। তার পর ডাল গুলো সিদ্ধ হওয়ার জন্য আমি দুই কাপ পানি দিয়ে দিলাম।

রন্ধন প্রক্রিয়া চলছে:-

IMG_20240101_110924.jpg

ডাল গুলোকে সিদ্ধ করার জন্য প্রায় ১০ থেকে ১৫ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তার পর ডাল গুলো যখন সিদ্ধ হয়ে গেছে। এরপর ধনিয়া পাতা কুচি গুলো দিয়ে দিলাম। তার পর আরো কিছুক্ষণ এইভাবে চুলার উপর রেখে যখন ঝোলটা একটু শোখানোর মতো হয়েছে। এর পর আমি কেটে রাখা ডিম গুলো উপরে বসিয়ে দিলাম। তার পর আরো ৫ থেকে ৭ মিনিট রান্না করে নিলাম। এই পর্যায়ে আমি রান্না এখানে শেষ করলাম।

পরিবেশন :-

IMG_20231231_190312.jpg

IMG_20240101_113804.jpg

এভাবেই আজকের মজাদার রেসিপিটি তৈরি করে নিলাম। এখন আমি পরিবেশন করার জন্য একটি প্লেটে উঠিয়ে নিলাম। এর পর সৌন্দর্যের জন্য কিছু ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে উপরে দিয়ে দিলাম। প্রথমবারের মতো ডাল দিয়ে ডিম ভুনা খেতে দারুন হয়েছিলো। সবাই মিলে খুব মজা করে খেয়েছিলাম। এই ছিলো আমার আজকের আয়োজন। আমি নিজের মতো করে উপস্থাপন করার চেষ্টা করেছি। তার পরেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আবারও খুব শীঘ্রই নতুন কোনো পোস্ট নিয়ে হাজির হবো।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন সব সময় এই কামনাই করি।

বিভাগ:-রেসিপি।
ডিভাইজ:-রেডমি নোট ৭।
বিষয়:-মজাদার ডিম দিয়ে ডাল ভুনা রেসিপি।
লোকেশন:-ঢাকা বাংলাদেশ।
ফটোগ্রাফার:-@asadul-islam
❤️আমার পরিচয়❤️

1700215247961.jpg

আমি আসাদুল ইসলাম। আমার স্টিমিট একাউন্ট হচ্ছে @asadul-islam. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি বর্তমান চাকরির পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করছি। নিজের সৃজনশীলতাকে তুলে ধরার জন্য। আমি বর্তমান ঢাকা উত্তরাতে পরিবার নিয়ে বসবাস করছি। আমি বিবাহিত আমার দু'টো ছোট ছোট মেয়ে আছে। নিজের সাধ্যমত কাজ করার চেষ্টা করছি। আশাকরি এভাবেই আমার বাংলা ব্লগ পরিবারের সাথে কাজ করে যাবো ইনশাআল্লাহ। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আল্লাহ হাফেজ ❣️

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

Amar_Bangla_Blog_logo.jpg

💞"আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ"💞

Sort:  
 2 years ago 

ডিম অনেক খেয়েছি তবে আপনার মত এভাবে কখন ডাল দিয়ে ভুনা করে খাওয়া হয়নি। আপনার রেসিপিটা আমার কাছে অনেক ভালো লেগেছে মনে হচ্ছে অনেক মজা হয়েছে। দেখি এভাবে একদিন তৈরি করব। ধন্যবাদ আপনাকে মজার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু রেসিপিটি খেতে অনেক মজা হয়েছিলো। আপনি বাসায় রান্না করতে খেতে পারেন। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। ডিম কম বেশি সবাই পছন্দ করেন। আমি ডিম খেতে ভীষণ পছন্দ করি। এভাবে রান্না করে অনেক বার খাওয়া হয়েছে। খেতে ভীষণ সুস্বাদু লাগে অনেক সুন্দর করে রেসিপির ধাপসমূহ দেখার জন্য ধন্যবাদ। শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি এই রেসিপি তৈরি করে খেয়েছেন। যেটা শুনে ভালো লাগলো। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ডিম দিয়ে ডাল ভুনা দারুন হবে খেতে। 😋
আমার কাছে এটা দারুন রেসিপি, তবে এভাবে কখনো রান্না করে খাওয়া হয়নি। তোমার রেসিপি দেখে ভীষণ লোভনীয় দেখাচ্ছে। আর বেশ গুছিয়ে উপস্থাপন করেছো। ধন্যবাদ তোমাকে চমৎকার পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার চমৎকার মন্তব্য পেয়ে খুশি হলাম। ডিম দিয়ে ডাল ভুনা দারুন হয়েছিলো। আপনি বাসায় রান্না করে খেতে পারেন। এটা খেতে ভীষণ সুস্বাদু। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ্ দারুণ একটা রেসিপি শেয়ার করেছেন আপনি।আপনি বরাবরই অনেক সুন্দর সুন্দর রেসিপি আমাদের মাঝে উপহার দেন।ডিম দিয়ে ডাল ভূনা আমার অনেক পছন্দের। আপনার রান্নার কালার দেখে বুঝা যাচ্ছে রান্না টি সুস্বাদু হয়েছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার ও ডাল দিয়ে ডিম ভুনা পছন্দ জেনে ভালো লাগলো। জি এই রেসিপিটা খুবই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

ডিম আর ডালের ভুনা রেসিপি করে আমাদের মাঝে শেয়ার করে দেখিয়েছেন ভাইয়া। চমৎকার হয়েছে আপনার রেসিপি তৈরি। বেশ ভালো লাগলো খুব সুন্দর ভাবে রেসিপি বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে।

 2 years ago 

আপনার মুল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ডিম এবং ডাল দুটোই আমার বেশ পছন্দের। আর ডিমের সাথে ডাল দিয়ে এভাবে রান্না করলে তো খেতে আরো বেশ ভালো লাগে। খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। কয়েকবার এই রেসিপিটি তৈরি করে খেয়েছিলাম। আপনার রেসিপিটি দেখে এখন আবার খেতে ইচ্ছে করছে। খুব শীঘ্রই আবার তৈরি করব। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ডিম এবং ডাল দিয়ে আমি এই প্রথম খাইলাম। তবে রেসিপি অনেক মজার ছিলো। ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

ডিম দিয়ে ডাল ভুনার চমৎকার একটি রেসিপি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার রেসিপিতে ডিম সিদ্ধ করে সুন্দরভাবে কেটে নেওয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে। নিশ্চয়ই আপনার এই রেসিপিটি খেতে অনেক সুস্বাদু ছিল।

 2 years ago 

জি ভাইয়া রেসিপিটি খেতে অনেক সুস্বাদু হয়েছিলো। সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।

 2 years ago 

মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন তো। এভাবে ডিম দিয়ে কখনো ডাল ভুনা করে খাওয়া হয়নি। কিন্তু রেসিপিটি দেখে খুবই লোভনীয় লাগছে। একদিন বাসায় অবশ্যই ট্রাই করবো। এত চমৎকার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া ।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করেছেন আপনি শেয়ার করেছেন ডিম দিয়ে ডাল ভুনার লোভনীয় একটি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে অনেক স্বাদ হয়েছে ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 62778.30
ETH 1644.67
USDT 1.00
SBD 0.41