My Dairy Game

in Steem Bangladesh4 years ago (edited)

18.08.2022

Greeting


আসসালামুয়ালাইকুম
কেমন আছেন সবাই?আশা করছি মহান আল্লাহ তায়ালার অশেষ কৃপায় আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি


My Diary Game


B612_20220818_193737_557.jpg

•Q949+P6Q Dhaka


গরমের অত্যাচারে অতিষ্ট জীবন।এমনিতেই প্রচুর গরম তার মাঝে থাকেনা কারেন্ট।সকালে ঘুমটা ভেঙ্গে যায় কারেন্ট না থাকার কারণে।জেগে দেখি গরমে ঘেমে অবস্থা করুণ।এমনিতেই গরম সহ্য করতে পারিনা।ঘুম থেকে উঠে রুম গুছিয়ে দ্রুত শাওয়ার নিতে চলে যাই ওয়াশরুমে।কিছু কাপড়-চোপড় ধুতে হবে তাই কিছুটা সময় লেগে যায় ওয়াশরুমে।শাওয়ার শেষে রুমে এসে দেখি কারেন্ট মামা এসেছে।একটু স্বস্তির নিঃশ্বাস ফেল্লাম এটি দেখে।সকালে রুটি আর ভাজি দিয়ে নাস্তা করে নিলাম।খাওয়া শেষে কিছু সময় রেস্ট নিলাম।রেস্ট করে একটি গল্পের বইয়ের কয়েক পাতা পড়ছিলাম।কিছুক্ষণ পড়েই বই অফ করে দেই।


Gallery_1660813697920.jpg
•Q949+P6Q Dhaka

পরিবারের নতুন সদস্য। আলহামদুলিল্লাহ!


আজকে এতো গরম যে কিছুই ভালো লাগছেনা।দুপুরে আমার ডালের ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করেছে তাই আর সময় বিলম্ব না করে কিচেনে গিয়ে ডাল সেদ্ধ করি এবং ডিম ভেজে নেই।এটিই আমার আজকের লাঞ্চ।
তার মাঝে আবার নতুন প্রবলেমের আমদানী হয়েছে।সারাদিন নেটের লাইন নেই।আমাদের ওয়াইফাই অফিসে কল দিলাম।তারা বলছেন যে সেখানে নাকি লাইন ঠিক আছে বাট আমাদের ঠিক নেই।দেন উনি বলেন লোক পাঠিয়ে দেবেন।আমরা অপেক্ষা করতে থাকি।15 মিনিট পরে এক মামা এলেন লাইন চেইক করতে।চেইক করে বল্লেন তারের প্রবলেম হয়েছে।চেইঞ্জ করতে হবে তার।দেন প্রায় 2 ঘন্টা পর আমাদের ওয়াইফাই লাইন পেলাম।বাই দ্যা,ওয়ে একটি সুখবর দিতে ভুলে গিয়েছি।আজকে আমাদের বাসার কনিষ্ট সদস্যের আগমন ঘটেছে।

IMG20220818151429.jpg

IMG20220818151734.jpg

IMG20220818151734.jpg

•Q949+P6Q Dhaka

আমার ভাইয়ার ছেলে সন্তান হয়েছে।আলহামদুলিল্লাহ আমরা সকলেই অনেক খুশি।আমার ভাবী এবং ভাতিজা দু'জন ই সুস্থ আছেন।সকলে তাঁদের জন্য দু'আ করবেন।আমি ঢাকায় থাকার কারণে নতুন বাবুকে কোলে নিতে পারছিনা।ভিডিও কলে দেখলেও মনটা আপাতত পরে আছে দিনাজপুরে।আমাদের নতুন বাবুর ওজন হয়েছে চার কেজি।মাশাআল্লাহ!সকলে আমার বাবাটার জন্য দু'আ করবেন।সে বর্তমানে আমাদের বাসার কনিষ্ঠ সদস্য।আজকে সারাদিন আমার এসব করতেই চলে গেলো।

ধন্যবাদ

Sort:  
 4 years ago 

আপনার ভাতিজার জন্য শুভকামনা আপু। অনেক কিউট হয়েছে বাবুটা৷ মাশাআল্লাহ 🥰🥰🥰


Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

Club StatusClub100 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

 4 years ago 

Thanks a bunch vaia.take 💞

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 61863.20
ETH 1596.93
USDT 1.00
SBD 0.47