আমার গ্রামের প্রাকৃতিক দৃশ্যর ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভাল আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি উপস্থিত হয়েছি আমার গ্রামের প্রাকৃতিক ফটোগ্রাফি নিয়ে । আশা করবো আমার গ্রামের দৃশ্য আপনাদের অনেক ভালো লাগবে।
আমি বাড়ি থেকে বের হয়ে পড়লাম আমার গ্রামের কিছু ছবি উঠানোর জন্য। প্রথমে আমি আমার বাড়ির কাছে একটি ছোট পুকুর ছিল সেখানে কয়েকদিন আগে আমি এই ফুল দেখেছিলাম। এই জন্য আমার মনে হল আমি সেখান থেকে শুরু করব আমার ছবি উঠানো। এই ফুলটি সাধারণত বর্ষাকাল শুরুতে জন্মে আমরা দলের ফুল বলে থাকি। খুব ভালো লাগে এই দলের ফুল তাই আমি ফটোগ্রাফি করলাম।
ফুলের ফটোগ্রাফি শেষে আমার গ্রামের দৃশ্যের কিছু ছবি সংগ্রহ করার জন্য হাঁটতে শুরু করলাম আমাদের নাগর নদীর কথা মনে পরলো আমি সেখানে গেলাম। সেখানে যাওয়ার পর দেখলাম নদী অনেক সুন্দর ভাবে শুকিয়ে গিয়েছে। যেমন আমরা মাঠে খেলাধুলা করে সেইরকম লাগতেছে নদীর ভিতরে। এবং চারপাশ রয়েছে গাছপালা এবং অনেক তালগাছ সেখানকার দৃশ্য ধরে আমি একটা ফটোগ্রাফি করলাম। সবুজ ঘেরা গ্রামের ঘোরাফেরা করতে অনেক ভালো লাগে আজকে আমার মন ছুঁয়ে গিয়েছে এই এত সুন্দর দৃশ্য দেখে। নদীতে এসে আরো একটি কথা মনে পড়ল আমি সেই ছোটবেলায় কবিতা পড়েছিলাম। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে,
বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু পার হয় গরু দুই ধার উঁচু ডালু তার পাড়ি ছোট বেলার অনেক সুন্দর একটি কবিতা।
নাগর নদী ঘোরাফেরা শেষ করে আমি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে ফিরতে ছিলাম। কিছু সময়ে কথা ভাবতেছিলাম যে কত সুন্দর একটি পরিবেশে আমি বসবাস করতেছি। রাস্তার চারপাশে গাছ রয়েছে সেই সাথে কৃষকেরা ধান লাগিয়েছে। আমি ধানের জমির কিছু ফটোগ্রাফি করেছিলাম।
আমি ঘুরতে গিয়ে যেগুলো ছবি তুলেছিলাম সেগুলো ফটোগ্রাফি আমার খুবই সুন্দর লাগছিল। তবে ধীরে ধীরে যখন বাড়িতে ফির ছিলাম তখন আমার বাড়ির পাশে আরেকটি রাস্তা ছিল। সেখানে আমি লক্ষ্য করলাম আরো একটি ফুলের গাছ সেই গাছের কলি এসেছে ফুলের রং সাদা। সেখানে একটি ফুল দেখা যাচ্ছিল আমি এভাবে আজকে প্রাকৃতিক পরিবেশের কিছু ফটোগ্রাফি এবং ফুলের ফটোগ্রাফি করেছিলাম। আমার গ্রাম থেকে আমি ধীরে ধীরে আরো সুন্দর কিছু ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব।
আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই পোষ্টটির ভিতরে কোন ভুল গুটি হয়ে থাকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে অবশ্যই আমি আরও সুন্দরভাবে আপনাদের মাঝে আমার পোস্ট নিয়ে উপস্থিত হবো।
আসলে গ্রামের দৃশ্য খুবই সুন্দর হয়। গ্রামের দৃশ্যের কথা আমরা কখনোই বর্ণনা করে শেষ করতে পারবো না। আমাদের গ্রামের যে দৃশ্যগুলো রয়েছে মাঝেমাঝে মনে হয়। সে দৃশ্যগুলো একেক দিন একেক রূপ ধারণ করে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।
ধন্যবাদ আপু
প্রতিটি গ্রামের এক একটি নিজস্ব রুপ রয়েছে ৷ যা আপনি আপনার গ্রামের কিছু বৈচত্র্যময় রুপ তুলে ধরেছেন ৷ তা দেখে অনেক ভালো লাগলো তার সাথে আপনি অনেক বর্ণনাও দিয়েছেন ৷ ধন্যবাদ আপনাকে !