বান্দরবান ভ্রমণ: তমা তুঙ্গী এসে পৌঁছালাম।

in আমার বাংলা ব্লগlast year


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ৩ রা এপ্রিল, বৃহস্পতিবার, ২০২৫ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো


1000195680.jpg

কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। ভ্রমন প্রিয় মানুষ আর সবসময়ই ভ্রমণ করতে বেশি পছন্দ করে। আমি সব সময় প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানে ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি যে শুধু একা ভ্রমণ পছন্দ করি এমনটা নয় আমাদের গ্রুপের প্রত্যেকটা সদস্যই ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করে। আমরা মাঝেমধ্যেই ভ্রমণের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়ি। গত বছরের জানুয়ারি মাসে আমরা বান্দরবান ও কক্সবাজার ভ্রমণ করেছিলাম এবং সবাই মিলে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম। আজকে আমি বান্দরবান ভ্রমণ: তমা তুঙ্গী এসে পৌঁছালাম পর্ব আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক।

20240120_113420.jpg

আমরা চাঁদের গাড়িতে করে ডিম পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে তমা তুঙ্গির উদ্দেশ্যে যাচ্ছিলাম। তমা তঙ্গী পর্যটন কেন্দ্র থানচি শহরের খুব কাছাকাছি। সকালের অপূর্ব মনোমুগ্ধকর পাহাড়ের দৃশ্য দেখে খুবই ভালো লাগছিল। পাহাড়ের বিশুদ্ধ বাতাসে বুক ভরে যাচ্ছিল। জীবন তো একটি মুহূর্তেই সুন্দর হয় জীবনের যে মুহূর্তে সুখ প্রাপ্তি হয়।

20240120_113139.jpg

আমরা প্রতিটি মানুষ জীবনে বেঁচে থাকা অবস্থায় সবসময় সুখ খুঁজি। সুখের নেশায় আমরা মত্ত হয়ে থাকি। একটু সুখের আশায় আমরা পুরো বিশ্ব তন্ন তন্ন করি। যদি কোথাও সুখ পাওয়া যায় যদি কোথাও শান্তি পাওয়া যায়। তাহলেই তো জীবনটাকে আরো বেশি সুন্দর মনে হবে। চাঁদের গাড়িতে যাওয়ার সময় খুব কাছ থেকে পাহাড়ি কলা গাছগুলো দেখে বেশ ভালই লাগছিল।

20240120_113455.jpg

আমি মনে মনে এটা ভেবেছিলাম যে সার ঔষধ ছাড়া এইসব গাছগুলো কত সতেজ ! কত সুন্দর ! প্রকৃতি নিজেই নিজেকে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। অথচ আমরা মানুষ হয়ে প্রকৃতির সঠিক ব্যবহার না করতে পেরে প্রকৃতিকে আস্তে আস্তে বিপর্যস্ত করে দিচ্ছি। আমরা সবাই প্রকৃতিকে ভালবাসি অথচ প্রকৃতিকে কেয়ার করতে জানিনা।

20240120_111432.jpg

যদি আমরা প্রকৃতিকে কেয়ার করতে পারতাম তাহলে প্রকৃতি আরো বেশি সুন্দর হতো, আরো বেশি মনোমুগ্ধকর হত। যাইহোক আমরা চাঁদের গাড়িতে যাওয়ার সময় দারুন দারুন দৃশ্য দেখেছিলাম যে সব দৃশ্যগুলো চোখে লেগে থাকার মত। উপরের এই দৃশ্যটিতে দেখতে পাচ্ছেন বাস এবং কাঠের একটি ছোট্ট ঘর। এসব ঘর গুলোতে মূলত পাহাড়ীরা বসবাস করে।

20240120_112014.jpg

আমাদের মতো তাদের অবশ্য বড় বড় বাড়িঘর নেই কিন্তু ছোট সুখের ঘর রয়েছে। এই ছোট ছোট ঘর গুলোতে আসলেই অনেক সুখ পাওয়া যায়। তমা তুঙ্গী যাওয়ার সময় এসব ঘর গুলো দেখে হৃদয়ের ইচ্ছা হয়েছিল যদি এই ঘরগুলোতে কয়েকদিন থেকে যেতে পারতাম তাহলে বেশ দারুণ হত। এখান থেকেই প্রতিদিন পাহাড়ের অপরূপ সৌন্দর্য মন ভরে উপভোগ করতে পারতাম।

20240120_113626.jpg

জীবন তো একটি মুহূর্তেই সুন্দর হয় যে, মুহূর্তে হৃদয় সুখ খুঁজে পায়। অনেকটা পথ ভ্রমণ করার পরে অবশেষে আমরা তমা তুঙ্গী পর্যটন কেন্দ্রে এসে পৌঁছালাম।

আজকে এ পর্যন্তই আবার অন্য একটি পোস্টে বান্দরবান ভ্রমণের কাহিনী আপনাদের সাথে শেয়ার করবো।



পোস্টের ছবির বিবরন

ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১৯ ই জানুয়ারি ২০২৪ খ্রিঃ
লোকেশন: বান্দরবান

প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 

ডিম পাহাড়ের উপরের অংশ থেকে নিচের দিকে যে পাহাড়ি রাস্তাটা সেটা সবচেয়ে বেশি ভালো লেগেছিল। আজকের পোস্টে সেই সৌন্দর্যের কিছু ছবি শেয়ার করেছ দারুন ছিল বন্ধু শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

হ্যাঁ বন্ধু ডিম পাহাড়ের উপর থেকে পাহাড়ি রাস্তার সৌন্দর্য উপভোগ করেছিলাম। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

ভ্রমণ করতে আমার কাছে অনেক অনেক ভালো লাগে। যখনই দেখি সুন্দর সুন্দর স্থানগুলো কেউ ভ্রমন করে আমাদের মাঝে উপস্থাপন করছে সেগুলো দেখতে খুবই ভালো লাগে। তেমনি ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন বান্দরবানের তমা টঙ্গী এলাকা। ভালো লাগলো আপনার এই পোস্ট দেখতে পেরে।

 last year 

আপনিও ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করেন জেনে ভালো লাগলো। আমার ভ্রমণ পোস্ট আপনার কাছে ভালো লাগেছে জেনে খুশি হলাম। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 last year 

খুব সুন্দর একটি ভ্রমণের পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আজকে আপনার কাছ থেকে এত সুন্দর একটি ভ্রমণ এর পোস্ট দেখে খুব ভালই লাগলো৷ যেভাবে আপনি আজকের এই তমা টুঙ্গি এসে পৌছালেন সেটি আমাদের মাঝে শেয়ার করেছেন এবং এখানে সবকিছু খুব সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে শেয়ার করেছেন৷ অনেক ভালো লাগলো আপনার কাছ থেকে সুন্দর পোস্ট পড়ে৷

 last year 

আমি ভ্রমন করতে অনেক পছন্দ করি তাই এই পোস্ট আপনাদের সাথে শেয়ার করি। আমার পোস্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 65474.88
ETH 1773.67
USDT 1.00
SBD 0.42