গান কভার: বেদে নাই যার রূপরেখা.. (লালনগীতি)

in আমার বাংলা ব্লগlast year


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ২৭ শে ফেব্রুয়ারি,বৃহস্পতিবার,২০২৫ খ্রিষ্টাব্দ

আমি আশা করি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হলো লালনগীতির কভার গান। বর্তমানে সারা বিশ্বে লালনের গান নিয়ে বিভিন্ন দেশের গবেষকরা অনেক রিসার্চ করছে। লালন সাঁইয়ের বেশিরভাগ গানগুলোই দেহতত্ত্ব গান। বিভিন্ন ধরনের গান গাইতেও শুনতে ছোটবেলা থেকেই বেশ ভালো লাগতো তবে আমি কোন প্রফেশনাল কণ্ঠশিল্পী না। ছোটবেলায় ক্লাস ফাইভে লালন গীতি গান গেয়ে পুরস্কার পেয়েছিলাম মনে আছে তারপরে আর কোথাও তেমন গান গাওয়া হয়নি। তবে ঘরে বাইরে মুখে মনে মনে সব সময় গান গায়। কিন্তু সবার সামনে সবসময় গান গাইতে পারতাম না লজ্জা লাগতো। কিন্তু আমার বাংলা ব্লগে যুক্ত হওয়ার পরে প্রতি সপ্তাহের হ্যাংআউটে গান গাওয়া শুরু করে আমার এই জড়তা দূর হয়েছে। এবছর আমার বাংলা ব্লগের বর্ষসেরা অ্যাওয়ার্ডে বেস্ট এন্টারটেইনার সং ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছি। এটা আমার জীবনে পাওয়া অন্যতম একটি পুরস্কার। এই বর্ষসেরা অ্যাওয়ার্ডটা আমার জন্য শুধু পুরস্কার তা নয়, এটা আমার অনুপ্রেরণা।

কভার ফটো


1000175972.jpg



আজকে যে গানটি আমি আপনাদের সাথে নিজ কন্ঠে বেদে নাই যার রূপরেখা, পাবে সামান্যে কি তার দেখা গেয়ে শেয়ার করবো এই গানটি ছোটবেলা থেকে আমার খুবই প্রিয় এবং এখনো প্রচুর পরিমাণে কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের কণ্ঠে এই গান শুনে থাকি। ফরিদা পারভীনের বেশিরভাগ লালনগীতি গানগুলি আমার কাছে অনেক সুন্দর লাগে। আমার কাছে এই গানটি অনেক অনেক বেশি ভালো লাগে। তাহলে চলুন গানটি শুরু করা যাক।



গানের প্রয়োজনীয় তথ্য

গান:- লালনগীতি
এলবাম: সময় গেলে সাধন হবে না।
লিরিক্স: বেদে নাই যার রূপরেখা..
মূল কণ্ঠশিল্পী: ফরিদা পারভীন
কভার : অংকন বিশ্বাস

[কভার গানের ইউটিউব লিংক]

গানটি শুনতে উপরের আইকনে ক্লিক করুন



গান

পাবে সামান্যে কি তার দেখা
বেদে নাই যার রূপরেখা।।
সবে বলে পরম ইষ্টি
কারো না হইলো দৃষ্টি।
বরাতে করিল সৃষ্টি
তাই লয়ে লেখাজোখা।।
নিরাকার ব্রহ্ম হয় সে
সদাই ফেরে অচিন দেশে।
দোসর তার নাইকো পাশে
ফেরে সে একা একা।।
কিঞ্চিত ধ্যানে মহাদেব
সে তুলনা কি আর দেবো।
লালন বলে গুরু ভাবো
যাবে রে মনের ধোঁকা।।

সোর্স

এই গান নিয়ে আমার ব্যক্তিগত মতামত

আমি অতি নগণ্য মানুষ লালন সাঁইজির গানের অর্থ বিশ্লেষণ করার মত ক্ষমতা আমার ভেতরে নেই। এই গানের মধ্যে বাউল সম্রাট ফকির লালন সাঁইজি সৃষ্টিকর্তাকে দেখা পাওয়ার কথা বলেছে। আমরা কিভাবে সৃষ্টিকর্তাকে দেখা পেতে পারি সেটা গানের ভিতরে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। আমরা জানি যে, পরমব্রহ্ম নিরাকার। নিরাকার ব্রহ্মের দর্শন পাওয়া সহজ বিষয় নয়। সেজন্য বাউল সম্রাট ফকির লালন সাঁইজি সবাইকে গুরু ধরার কথা বলেছে আর গুরুর মাধ্যমেই পরম ব্রহ্মের সন্ধান লাভের পথ দেখিয়েছে। এই গানটি আমার অনেক প্রিয় একটি গান।

পোস্টের বিবরন


পোস্টের ধরন: কভার গান
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: মোহাম্মদপুর,ঢাকা



প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার কভার গান ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif






















Sort:  
 last year 
1000176069.jpg1000175995.jpg1000175994.jpg
 last year 

প্রতিনিয়ত আপনার কন্ঠে লালনগীতি গুলো শুনতে ভালোই লাগে। খুব সুন্দর ভাবে আপনি লালন গীতিগুলো কভার করছেন। আজকের কভার করা গানটাও দারুন ছিল। ভালো লাগলো পুরোটা শুনে। আগে লালনগীতি খুব একটা শোনা হতো না। আপনার পোষ্টের মাধ্যমে এখন প্রায় সময় শুনতে পারি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর গান কভার করে শেয়ার করার জন্য।

 last year 

আমার পোষ্টের মাধ্যমে মাঝেমধ্যে লালন গীতি গান শুনতে পান জেনে খুবই ভালো লাগলো। লালন গীতি গান গাইতে অনেক বেশি পছন্দ করি আমি। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

ফরিদা পারভীনের আরো একটি লালন গীতি আপনার কন্ঠে কভার শুনতে পেলাম। আপনার কন্ঠে কভার করা লালনগীতি গুলি যতই শুনছি ততই যেনো মুগ্ধতায় হারিয়ে যাচ্ছি। অসম্ভব সুন্দর ছিলো আপনার কন্ঠের মাধুর্যতা।তাইতো খুব করে চাচ্ছি আগামীতেও আমাদের মাঝে এরকম লালন গীতি শেয়ার করে যাবেন।

 last year 

অবশ্যই ভাই আমি চেষ্টা করব লালন গীতি গানগুলো আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আমিও লালনগীতি গান অনেক বেশি পছন্দ করি। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 last year 

খুবই সুন্দর একটা গানের কভার আপনি আজকে করেছেন। আপনার কন্ঠে এত সুন্দর একটা গান শুনে আমার অনেক ভালো লেগেছে। গান শুনতে আমি খুব পছন্দ করি। আপনার গানগুলো সব সময় শোনা হয়ে থাকে। আশা করছি এভাবেই সব সময় সুন্দর সুন্দর গানের কভার শেয়ার করবেন।

 last year 

আবার শেয়ার করে লালন গীতি গান গুলো শুনতে অনেক বেশি পছন্দ করেন জেনে খুশি হলাম। আপনাদের সুন্দর সুন্দর অনুপ্রেরণা সত্যিই আমার শক্তি যোগায়। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 last year 

প্রত্যেক সপ্তাহে আপনি খুব সুন্দর সুন্দর লালন গীতি আমাদের সাথে শেয়ার করেন। আপনার কন্ঠে লালনগীতি বেশ ভালো লাগে। আজকেও আপনি খুব সুন্দর একটি লালন গীতি আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন। আপনার গানটি শুনে বেশ ভালো লাগলো। চমৎকার একটি গান আমাদের মাঝে পরিবেশন করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

অনেকেই বলে আমার কন্ঠে নাকি লালনগীতি গান ভালো লাগে জানিনা আসলে কতটা সত্যি। তোমার সুন্দর অনুপ্রেরণা মূলক মন্তব্য পেয়ে খুবই ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ তোমাকে।

 last year 

প্রতিদিন আপনার গলায় লালন গীতি শুনে মুগ্ধ হয়ে যাই। আজ আবার একটি সুন্দর গান আপনি গেয়ে আমাদের মধ্যে পরিবেশন করলেন। আপনি লালনগীতি ভীষণ সুন্দর করে পরিবেশন করেন বলে ভালো লাগে। আরো নতুন নতুন গান আমাদের শোনান এই ইচ্ছায় পোষণ করি।

 last year 

আমার গলায় লালন গীতি গান শুনে মুগ্ধ হয়ে যান এটা জেনে খুবই ভালো লাগলো দাদা। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য করে সব সময় পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

গান শুনতে তো আমরা সবাই খুব ভালোবাসি। গান শুনলেই আমার মন ভালো হয়ে যায় একেবারে। মন খারাপের সময় আমি গান শুনতে একটু বেশি ভালোবাসি। তবে মন ভালো থাকলেও আমি বেশিরভাগ সময় গান শুনে থাকি। গান শুনলে মনটা আরো বেশি ভালো হয়ে যায়। আপনি আজকে যেই গানের কভারটা করেছেন, এটা অসম্ভব সুন্দর একটি গান। সুন্দর ভাবে গানটার কভার করে আমাদের মাঝে করার জন্য ধন্যবাদ।

 last year 

হ্যাঁ ভাই এটা ঠিক বলেছেন গান শুনতে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। আপনার সুন্দর অনুপ্রেরণামূলক মন্তব্য দেখে ভালো লাগলো ভাই। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহে ও আপনি দেখছি একটি জনপ্রিয় লালনগীতি পরিবেশন করেছেন। আসলে আপনার কন্ঠে গাওয়া লালন গীতি গুলো শুনতে বেশ ভালোই লাগে আমার কাছে। আপনি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লালনগীতি পরিবেশন করেছেন।

 last year 

আমার কন্ঠে লালনগীতি গানগুলো শুনতে আপনার কাছে ভালো লাগে জেনে খুশি হলাম ভাই। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনার কন্ঠে লালন গীতি গানগুলো শুনতে খুব ভালো লাগে। আপু আপনি খুব সুন্দর করে বেদে নাই যার রূপরেখা গানটি আমাদের মাঝে কভার করেছেন। আসলে গান গাইতে হলে ধৈর্য ও সাহস দুটো লাগে। এবং আপনি ধৈর্য এবং সাহস নিয়ে গানটি কভার করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এই ধরনের গানগুলো বারবার শুনতে মন চায়।

 last year 

হ্যাঁ ভাই গান গাইতে ধৈর্য্য এবং সাহস দুটোই লাগে। আমি চেষ্টা করেছি লালনগীতির এই গানটি সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। অনেক সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.080
BTC 62814.07
ETH 1666.58
USDT 1.00
SBD 0.42