বান্দরবান ভ্রমণ: সাঙ্গু নদীর সৌন্দর্য- ৬ ষ্ট পর্ব।

in আমার বাংলা ব্লগlast year


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ৭ ই মে, বুধবার, ২০২৫ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো


1000202945.jpg

কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। ভ্রমন প্রিয় মানুষ আর সবসময়ই ভ্রমণ করতে বেশি পছন্দ করে। আমি সব সময় প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানে ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি যে শুধু একা ভ্রমণ পছন্দ করি এমনটা নয় আমাদের গ্রুপের প্রত্যেকটা সদস্যই ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করে। আমরা মাঝেমধ্যেই ভ্রমণের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়ি। গত বছরের জানুয়ারি মাসে আমরা বান্দরবান ও কক্সবাজার ভ্রমণ করেছিলাম এবং সবাই মিলে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম। আজকে আমি বান্দরবান ভ্রমণ: সাঙ্গু নদী সৌন্দর্য-৬ ষ্ঠ পর্ব আপনাদের সাথে শেয়ার করবো।

20240120_150409.jpg

বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের এক অপূর্ব নিদর্শন হলো সাঙ্গু নদী। বান্দরবানের বুকের উপর দিয়ে বয়ে যাওয়া এই নদী শুধু জলপ্রবাহ নয় এটি ভ্রমণপিপাসুদের জন্য অনেক চমৎকার একটি জায়গা। ভ্রমণপিপাসুরা এমন জায়গাতে এসে অনেক সুন্দর সময় অতিবাহিত করে।

20240120_145416.jpg

সাঙ্গু নদীর জন্ম মায়ানমারের আরাকান পাহাড় থেকে। পাহাড়ি আঁকাবাঁকা পথ বেয়ে নদীটি বাংলাদেশে প্রবেশ করে বান্দরবানের মাঝখান দিয়ে প্রবাহিত হয়ে সাতকানিয়া ও লোহাগাড়া পেরিয়ে বঙ্গোপসাগরে মিশে যায়। পুরো যাত্রাপথে নদীটি যে সৌন্দর্যের ছড়ায়, তা কোনো ভাষায় পুরোপুরি প্রকাশ করা সম্ভব নয়।

20240120_145411.jpg

সাঙ্গু নদীর পানি স্বচ্ছ ও সবুজাভ রঙের। বর্ষাকালে নদী পূর্ণ যৌবনা হয়ে ওঠে, আর শুষ্ক মৌসুমে তার শান্ত ও মায়াবী রূপ মুগ্ধ করে। নদীর দুই তীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা পাহাড়, বুনো গাছগাছালি আর ছায়া-ঘেরা পরিবেশ যেন এক স্বর্গীয় অনুভূতি দেয়।

20240120_144804.jpg

সাঙ্গু নদীর আসল সৌন্দর্য উপভোগ করতে হলে থানচি থেকে রেমাক্রি যেতে হবে। আমরা মূলত সেই জায়গাতেই যাচ্ছিলাম যেখান থেকে আমরা সাঙ্গু নদীর সৌন্দর্য সুন্দরভাবে উপভোগ করতে পারব। একটা নদী যে, কতটা সুন্দর হতে পারে সেটা আর সাঙ্গু নদী না দেখলে হয়তো ধারণাটা ভুল থেকে যাবে।

20240120_144829.jpg

আমাদের এসব অঞ্চলের নদীগুলো অসাধারণ তো একই প্রকৃতির হয়। কিন্তু পাহাড়ি নদী সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ ভিন্ন হয়। পার্বত্য অঞ্চলের নদীর জল অনেক স্বচ্ছ সুন্দর হয় এবং প্রচুর স্রোত থাকে নদীতে। এসব নদীগুলো দৈর্ঘ্যের দিক দিয়ে বড় হলেও পোষ্টের দিক দিয়ে অনেক ছোট থাকে।

20240120_145100.jpg

নৌকাভ্রমণ সাঙ্গু নদীতে এক অনন্য অভিজ্ঞতা। নদীর বুক চিরে এগিয়ে যাওয়া বোটে বসে আপনি দেখতে পাবেন দুর্গম পাহাড়, আদিবাসী পল্লী, আর ছড়িয়ে-ছিটিয়ে থাকা ছোট ছোট ঝর্ণা। আমরা যতই রেমাক্রির দিকে যাচ্ছিলাম ততই সাঙ্গু নদীর সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছিলাম।

আজকে এ পর্যন্তই আবার অন্য একটি পোস্টে বান্দরবান ভ্রমণের কাহিনী আপনাদের সাথে শেয়ার করবো।



পোস্টের ছবির বিবরন

ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১৯ ই জানুয়ারি ২০২৪ খ্রিঃ
লোকেশন: বান্দরবান

প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 

ছোটবেলায় বান্দরবান গিয়েছিলাম। শুধু পাহাড়ি দৃশ্য গুলো মনে আছে। আর তেমন কিছুই মনে পরেনা। ভাইয়া আপনি অনেক সুন্দর করে এই দৃশ্যগুলো উপস্থাপন করেছেন আর দারুন একটি জায়গায় ভ্রমণ করেছেন দেখে ভালো লাগলো।

 last year 

আপনিও ছোটবেলায় বান্দরবান গিয়েছিলেন শুধুমাত্র পাহাড়ের দৃশ্য মনে রেখেছেন জেনে ভালো লাগলো। আপু যদি এখন সময় হয় গিয়ে দেখবেন অনেক সুন্দর লাগবে। অনেক সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 64378.05
ETH 1741.49
USDT 1.00
SBD 0.44