কয়েকটি রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ২ রা ফেব্রুয়ারি, রবিবার, ২০২৫ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো


1000167852.jpg

কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমরা সবাই আমাদের চারপাশের প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসি। আমার কাছে মনে হয় প্রকৃতি আমাদের জীবন প্রকৃতি আছে বলেই আমরা জীবিত আছি। আর এই প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে রাখার দায়িত্বটাও আমাদের। প্রকৃতির অপরূপ দৃশ্য আমাদের প্রত্যেকের হৃদয়কে মুগ্ধ করে। প্রকৃতির সাথে সুন্দর সময় কাটাতে আমরা সবাই অনেক পছন্দ করি। আমি গ্রামে গেলে সব সময় প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই ঘুরে বেড়ায় আর প্রাকৃতিক সৌন্দর্য আমার ফোনের ক্যামেরায় বন্দি করে রাখি। ব্যক্তিগতভাবে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে ভীষণ পছন্দ করি আর ফটোগ্রাফির ভেতরেই আনন্দ খোঁজার চেষ্টা করি। আমি বিভিন্ন সময়ে প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি করেছি যেগুলো আমি এখন আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন দেরি না করে আমার ফটোগ্রাফি গুলো দেখে আসি।



প্রথম ফটোগ্রাফি


20250112_221521.jpg

ক্যাপশন: পূর্ণিমা রাতের দৃশ্য
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১২ ই জানুয়ারি ২০২৫ খ্রিঃ
লোকেশন: কুষ্টিয়া

আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে পূর্ণিমা রাতের দৃশ্য। ঝলমলে পূর্ণিমা রাত অনেক বেশি সুন্দর হয়। কিছুদিন আগে যখন বাড়িতে এসেছিলাম তখন এই ফটোগ্রাফিটি করেছিলাম। পূর্ণিমা রাতের দৃশ্য গ্রাম থেকে সব থেকে ভালোভাবে উপভোগ করা যায়। কারণ আমার কাছে কংক্রিটের শহরে পূর্ণিমা রাত বড়ই বেমানান লাগে। পূর্ণিমা রাতে বড় চাঁদের দিকে তাকিয়ে থাকতে ভীষণ ভালো লাগে।



দ্বিতীয় ফটোগ্রাফি


20250113_075721.jpg

ক্যাপশন: শিশির ভেজা ঘাস
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১২ ই জানুয়ারি ২০২৫ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার দ্বিতীয় ফটোগ্রাফিতে রয়েছে শিশির ভেজা ঘাসের দৃশ্য। এই ফটোগ্রাফিটাও কিছুদিন আগে যখন বাড়িতে এসেছিলাম তখন ক্যাপচার করেছিলাম। আমি যখন বাড়িতে আছি তখন প্রায় দিন সকালেই ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। ‌ গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সবথেকে সুন্দর জায়গা হলো মাঠ। মাঠের আইলের দুব্বা কাশির উপরে জমে থাকা শিশির কণা গুলো সকালের মিষ্টি সূর্যের আলোতে ডায়মন্ডের মত লাগছিল।



তৃতীয় ফটোগ্রাফি


20250113_080616.jpg

ক্যাপশন: গ্রামীণ সূর্যোদয়
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১২ ই জানুয়ারি ২০২৫ খ্রিঃ
লোকেশন: কুষ্টিয়া

আমার এই ফটোগ্রাফিতে রয়েছে গ্রামীণ সূর্যোদয়ের দৃশ্য। আমি এই ফটোগ্রাফিটি কিছুদিন আগেই বাড়িতে থাকা অবস্থায় করেছিলাম। এরকম সুন্দর দৃশ্য অবশ্য সকালে ঘুম থেকে উঠলেই উপভোগ করা যায়। তবে শীতের সময়ে সকালে ঘুম থেকে ওঠা সত্যি অনেক কঠিন ব্যাপার। পরেও আমি গ্রামে আসলে চেষ্টা করি প্রতিদিন সকালে একটু আগে আগে ঘুম থেকে উঠে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। সূর্যোদয় তো গ্রাম বা শহর সব জায়গাতেই হয়। কিন্তু গ্রামীণ সূর্যোদয় আমি অনেক বেশি পছন্দ করি। শীতের সকালের সমস্ত কুয়াশার গাছপালা গুলো ভেদ করে যখন সূর্যোদয় হয় দেখতে ভীষণ ভালো লাগে।



চতুর্থ ফটোগ্রাফি


20250114_165015.jpg

ক্যাপশন: ইটের ভাটা
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ৫ ই জানুয়ারি ২০২৫ খ্রিঃ
লোকেশন: কুষ্টিয়া

আমার চতুর্থ ফটোগ্রাফিতে রয়েছে ইটের ভাটা দৃশ্য। এই দৃশ্যটা কিছুদিন আগেই আমি বাইকের পিছনে থাকা অবস্থায় বসে ক্যাপচার করেছিলাম। এরকম দৃশ্য অবশ্য সবসময়ই চোখে পড়ে না তাই দেখামাত্রই ক্যাপচার করে রেখেছিলাম। আর এখন ফটোগ্রাফিটা আপনাদের সাথে শেয়ার করেছি। যেকোনো ধরনের ফটোগ্রাফি করতে আমি অনেক বেশি পছন্দ করি। ফটোগ্রাফি করা আমার কাছে নেশার মত লাগে। আসলে যে যেটা পছন্দ করে কিংবা অভ্যাসে পরিণত করে সেটাই তার নেশা হয়ে যায়।



পঞ্চম ফটোগ্রাফি


20250113_080203.jpg

ক্যাপশন: ধানের গাছের অবশিষ্ট
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১২ ই জানুয়ারি ২০২৫ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার পঞ্চম ফটোগ্রাফিতে রয়েছে ধান গাছের অবশিষ্টাংশ। গ্রামের সারা বছরই বিভিন্ন প্রজাতির ধানের চাষ করা হয়ে থাকে। আমাদের এলাকাতে সাধারণত বরো আর আমন ধানের চাষ সব থেকে বেশি হয়ে থাকে। তাছাড়াও যেখানে পর্যাপ্ত পানির ব্যবস্থা রয়েছে সেখানে সব ধরনের ধান চাষ করা হয় সারা বছর। আমাদের এলাকার গ্রামের বেশিরভাগ ফ্যামিলিগুলোই কৃষি নির্ভর। ধান কাটার পরে ধানের গোড়ার যে, অংশ মাটির সাথে থেকে যায় সেটাকে বলা ধান গাছের নারা। এগুলোকে অনেকেই জ্বালানি হিসেবে ব্যবহার করে।



ষষ্ঠ ফটোগ্রাফি


20250113_080330.jpg

ক্যাপশন: সরিষা ফুলের সৌন্দর্য
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১২ ই জানুয়ারি ২০২৫ খ্রিঃ
লোকেশন: কুষ্টিয়া

আমার ষষ্ঠ ফটোগ্রাফিতে রয়েছে সরিষা ফুলের সৌন্দর্য। শীতের সময়ে সবথেকে আকর্ষণীয় সৌন্দর্য গুলোর ভেতর সরিষা ফুলের সৌন্দর্য অন্যতম। আমি তো সরিষা ফুলের সৌন্দর্য অনেক বেশি পছন্দ করি। আমি এই পোস্টটা লিখছি সরিষা ফুলের মাঠের পাশে বসেই সরিষা ফুলের প্রচুর ঘ্রাণ পাচ্ছি খুব ভালো লাগছে। কিছুদিন আগেই কোন এক সকালে ঘুম থেকে উঠে সরিষা ফুলের ক্ষতে গিয়ে এই ফটোগ্রাফিটি করেছিলাম। সরিষা ফুলের অপরূপ সৌন্দর্য আমার হৃদয়কে মুগ্ধ করে।



প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 
1000168848.jpg1000168847.jpg1000168849.jpg
 last year 

আজকে আপনি চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার রেনডম ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখতে পেলাম। পূর্ণিমা রাতের দৃশ্যের ফটোগ্রাফি তো আমার কাছে খুব ভালো লাগলো। সরিষা ফুলের ফটোগ্রাফি ও কুয়াশা ভেজা ঘাসের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। চমৎকার চমৎকার রেনডম ফটোগ্রাফি করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

পূর্ণিমা রাতের দৃশ্য আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম। শীতের সময়ের সৌন্দর্য হলো সরিষা ফুলের সৌন্দর্য। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ভাইয়া আপনার ফটোগ্রাফি যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। আপনি আজ বেশ চমৎকার কিছু প্রাকৃতিক ফটোগ্রাফি নিয়ে একটা অ্যালবাম বানিয়েছেন যা দেখতে খুবই সুন্দর হয়েছে। গ্ৰামীণ প্রকৃতির ফটোগ্রাফি শুধু দেখতেই ইচ্ছে করে। আপনার প্রতিটা ফটোগ্রাফি একদম নিখুঁত হয়েছে। ধন্যবাদ ভাইয়া এত চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

আবার ফটোগ্রাফি গুলো যতই দেখেন ততই মুগ্ধ হন এটা জেনে খুবই ভালো লাগলো আপু। প্রাকৃতিক সৌন্দর্যকে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। আমি সবসময় চেষ্টা করি নিখুঁত ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাঁর কারণ আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে ফটোগ্ৰাফি করেন। আপনি ফটোগ্রাফির পাশাপাশি দারুন বর্ণনাও দিয়েছেন সব মিলিয়ে দারুন হয়েছে ভাই।

 last year 

আমার প্রতিটি ফটোগ্রাফি আপনার কাছে ভালো লাগে জেনে অনেক খুশি হলাম ভাই। ফটোগ্রাফি করার সময় অনেক ধৈর্যধারণ করতে হয়। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

প্রাকৃতিক পরিবেশ থেকে খুব চমৎকার ফটোগ্রাফি করেছেন দেখলাম। যেখানে শিশির ভেজা ঘাস শিশির ভেজা সরিষা ফুল সূর্য চন্দ্র ইত্যাদি। সমস্ত ফটোগ্রাফি গুলোর মধ্যে আমার কাছে বেশি ভালো লেগেছে চাঁদনী রাতের সুন্দর ফটোটা। এ জাতীয় ফটোগ্রাফি খুব কম দেখা যায়। তাই আমি মনে করি ফটোগ্রাফির মধ্যে ভিন্নতা আসলে ভালো লাগে বেশি।

 last year 

আবার ফটোগ্রাফি গুলোর ভেতর চাঁদনী রাতের ফটোগ্রাফি টা সবথেকে বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম। সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 last year 

আসলে এরকম প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য গুলো দেখতে অন্যরকম ভালো লাগা কাজ করে। আজকে আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী দেখার মতো ছিল ভাইয়া। বিশেষ করে আপনার শেয়ার করা গ্রামীণ সূর্যোদয়ের ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে। এছাড়া ও বাকি সব ফটোগ্রাফী বেশ দারুন হয়েছে।

 last year 

গ্রামীন সূর্যোদয়ের ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে খুশি হলাম। সবগুলো আপনি অনেক সুন্দর ভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনার সুন্দর মন্তব্য দেখে খুবই ভালো লাগলো ভাই।

 last year 

সত্যিই প্রাকৃতিক সৌন্দর্য থেকে ধারণ করা প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ । শিশির ভেজা ঘাস, সরিষা ফুলের মৃদু সুবাস, সূর্য ও চাঁদের আলোকচ্ছটা এগুলো সত্যিই দারুণ সুন্দর। তবে, চাঁদনী রাতে তোলা ছবিটি আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয়েছে। এমন দৃশ্য খুব কমই দেখা যায় এবং এটি প্রকৃতির এক অমূল্য রূপ ফুটিয়ে তোলেছে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

প্রাকৃতিক সৌন্দর্য মানেই মন মাতানো দৃশ্য। চাঁদনী রাতের ছবিটি আপনার কাছে অনেক বেশি আকর্ষণীয় মনে হয়েছে জেনে ভালো লাগলো। পূর্ণিমা রাতের চাঁদ আমার কাছেও খুবই ভালো লাগে। আপনার সুন্দর মন্তব্য দেখে সত্যি খুব ভালো লাগলো।

 last year 

প্রাকৃতিক দৃশ্যের বিভিন্ন ফটোগ্রাফি দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। দারুন ছিল আপনার আজকের ক্যাপচার করা প্রত্যেকটা ফটোগ্রাফি। বিশেষ করে পূর্ণিমা রাতে দৃশ্য এবং সরিষা ফুলের দৃশ্য আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মুগ্ধ হয়ে গেলাম আপনার আজকের এই ফটোগ্রাফি গুলো দেখে। বেশ দক্ষতার সাথে প্রত্যেকটা ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। ধন্যবাদ ভাইয়া ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 last year 

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম আপু। আমি চেষ্টা করি ফটোগ্রাফি গুলো সুন্দর ভাবে ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লাগলো। চমৎকার ক্যাপচার করেছেন ভাইয়া প্রতিটি ফটোগ্রাফির।গ্রামীন পরিবেশে ইটের ভাটা ছাড়া প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 last year 

আমার প্রত্যেকটি ফটোগ্রাফি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। আপনার সুন্দর অনুপ্রেরণামূলক মন্তব্য দেখে খুবই ভালো লাগলো।