সিলেট ভ্রমণ - ১ম পর্ব।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ১২ ই অক্টোবর, রবিবার, ২০২৫ খ্রিষ্টাব্দ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কয়েকটি ছবিকে একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম লীলাভূমি হচ্ছে সিলেট। সবুজ পাহাড়, চা বাগান, ঝরনা এবং নদীর সৌন্দর্য এখানে ভ্রমণকারীদের মুগ্ধ করে। সিলেটের প্রাকৃতিক দৃশ্য আমার কাছে ভীষণ ভালো লাগে। এখানকার পরিবেশে এসে মন যেন এক নতুন শান্তি খুঁজে পায়। আমি এখন পর্যন্ত অনেকবার সিলেটে ভ্রমণ করেছি এবং প্রতিবার নতুন অনুভূতি পেয়েছি।
আমাদের ভ্রমণ গ্রুপটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ট্যুর দিয়ে বেড়ায়। গত বছরে অক্টোবর মাসের শেষের দিকে আমরা সিলেট ভ্রমণের জন্য দিন ঠিক করি। যেহেতু আমরা ট্রেনে ভ্রমণ করতে চাই, তাই আগে থেকেই ট্রেনের টিকিট অনলাইনে বুক করি। প্রস্তুতি সম্পূর্ণ হওয়ার পর আমাদের উত্তেজনা অনেক বেড়ে যায়।
ট্রেনে যাত্রার দিন সন্ধ্যার দিকে আমরা সবাই ভবানীগঞ্জ মোড়ে একত্রিত হই। সেখান থেকে ইজিবাইক নিয়ে আমরা পাংশা স্টেশনের দিকে রওনা দেই। ট্রেন ভ্রমণ শুরু হওয়ার পর সকলের মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়। যাত্রাপথে নদী, মাঠ এবং গ্রামের দৃশ্য আমাদের মুগ্ধ করে।
সিলেটে পৌঁছে আমাদের ভ্রমণ শুরু হয়। প্রথমে আমরা চা বাগান ঘুরে দেখি। সবুজ চা গাছের মাঝে হেঁটে বেড়ানো এক অদ্ভুত প্রশান্তি দেয়। এরপর আমরা স্থানীয় ঝরনাগুলোতে গিয়েছি। ঝরনার শীতল পানি, পাহাড়ের প্রাকৃতিক ছায়া এবং পাখির কিচির-মিচির মিলিয়ে এক সুন্দর পরিবেশ তৈরি করেছে।
সিলেট ভ্রমণ আমাদের জন্য একটি অনন্য অভিজ্ঞতা হয়ে যায়। প্রকৃতির কাছাকাছি এসে আমরা নতুন শক্তি অনুভব করি। প্রত্যেক মুহূর্ত আনন্দময় এবং স্মরণীয় ছিল। আমি নিশ্চিত, সিলেটের এই প্রাকৃতিক সৌন্দর্য এবং ভ্রমণ অভিজ্ঞতা জীবনের দীর্ঘমেয়াদী স্মৃতির অংশ হয়ে থাকবে।
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: সিলেট
তারিখ:২০ শে অক্টোবর ২০২৪
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon

Screenshot:
Comment Link:
https://x.com/aongkonbd/status/1978867644431261807?t=fM0PA1KpGgEzdKmaxmAOig&s=19
https://x.com/aongkonbd/status/1978867303019081966?t=K2AuLToYHyDSg9KbLHhGsA&s=19
আজকে আপনি সিলেট ভ্রমণের প্রথম পর্ব শেয়ার করেছেন এবং আজকে প্রথম পর্ব আপনার কাছ থেকে দেখলাম যা দেখে অনেক বেশি ভালো লাগলো৷ যেভাবে আপনি এটি শেয়ার করেছেন তা খুব সুন্দরভাবে ফটোগ্রাফি গুলোর মধ্য দিয়ে আমাদের মাঝে সবকিছু ফুটিয়ে তুলেছেন৷ পরবর্তী পর্বগুলো দেখার আশা রইলাম৷