সিলেট ভ্রমণ- ৯ ম পর্ব।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ৩ রা নভেম্বর, সোমবার, ২০২৫ খ্রিষ্টাব্দ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কয়েকটি ছবিকে একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমরা ডিবির হাওর ভ্রমন শেষ করে চাঁদের গাড়িতে জাফলং এর উদ্দেশ্যে আসার সময় অনেক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছিলাম। বিশেষ করে চা বাগানের সবুজ সৌন্দর্য হৃদয়কে মুগ্ধ করেছিল। শ্রীমঙ্গল জেলা চা বাগানের জন্য বিখ্যাত কিন্তু জাফলং মোটামুটি চায়ের বাগান রয়েছে।
আমার ইচ্ছা ছিল চায়ের বাগানে নেমে একটু ঘোরাফেরা করা। কিন্তু আমাদের হাতে সময় খুবই কম থাকে আমরা সেই সুযোগটা পাইনি। আসলে সবাই মিলে একসাথে থাকলে টাইম ম্যানেজ করা খুবই কঠিন হয়ে যায়। আর ভ্রমণে বের হলে সময় খুব দ্রুত চলে যায়।
চা বাগানের সৌন্দর্য তো অবশ্যই ভালো লেগেছে সবথেকে বেশি ভালো লেগেছে জাফলং এর উচু পাহাড় থেকে ইন্ডিয়ার ভিতর দেখা বাড়িগুলো। বিল্ডিং এর বাড়িগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল। আসলে পাহাড়ের উপর এত সুন্দর সুন্দর বাড়িগুলো নজর কাড়ার মতো।
আমার কাছে মনে হয় জাফলং এর সেরা আকর্ষণ হলো ইন্ডিয়ার এই বাড়িগুলো। এই বাড়িগুলো দেখে ইচ্ছা করছিল যে ওখানে গিয়ে যদি কয়েকটা দিন থেকে আসতে পারতাম তাহলে দারুন হতো। যাইহোক আমার ইচ্ছায় রয়েছে ভবিষ্যতে যদি কখনো ইন্ডিয়ান ভিসা করে যেতে পারি অবশ্যই মেঘালয় ঘুরে দেখব।
কারণ মেঘালয়ের প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। আমরা চাঁদের গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে নৌকা ঘাটের দিকে আসতে থাকলাম। কারণ এখান থেকে নৌকাতে উঠে আমরা চায়ের বাগান দেখতে যাব।
আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে অন্য একটি পোস্টে পরবর্তী পর্ব নিয়ে আলোচনা হবে।
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: সিলেট
তারিখ: ২১ শে অক্টোবর ২০২৪
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon

Screenshot:
Comment Link:
https://x.com/aongkonbd/status/1985773886982799716?t=AHnLVRG8C5kCyIBOq8_CmA&s=19
https://x.com/aongkonbd/status/1985774442883268738?t=eUs6zKbhYUoWuLnBYpGDoA&s=19
https://x.com/aongkonbd/status/1985773499244560633?t=zqm4rCR_2GlPn1s4oxMEDQ&s=19
সিলেট ভ্রমণের সুন্দর মুহূর্ত গুলো দেখে অনেক ভালো লাগলো। আর জায়গাটি সত্যি অনেক সুন্দর। অনেক সুন্দর সময় কাটিয়েছেন ভাইয়া।