সবুজ প্রকৃতিতে সুন্দর মুহূর্ত উপভোগ।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ২৯ শে এপ্রিল, মঙ্গলবার, ২০২৫ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কভার ফটো
কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। গতকালকে আমি ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছি। গ্রামের বাড়িতে এসে বেশ ভালোই ব্যস্ততার মাঝে অনেক সুন্দর সময় অতিবাহিত করছি। গত কালকে হঠাৎ করে বাড়িতে এসেছিলাম তাই দেখি সবাই সারপ্রাইজ হয়েছিল। মানুষকে সারপ্রাইজ করতে আমার ভীষণ ভালো লাগে। আর সেই কারণেই আমি যখনই বাড়িতে আসি তখন হঠাৎ করেই কাউকে না জানিয়ে চলে আসি। গ্রামীণ প্রকৃতি খুবই ভালো লাগে তাই তো সুযোগ পেলেই ছুটে আসি গ্রামীন প্রকৃতি উপভোগ করার জন্য। গতকালকের বিকালে সবুজ প্রকৃতিতে সুন্দর মুহূর্ত উপভোগ করেছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করবো।
আমি গতকালকে সকালে বাড়িতে এসেছি আর এখানে এসে অনেক সুন্দর সময় অতিবাহিত করছি। আমি বাড়িতে আসার পরে খাওয়া-দাওয়া করে বাড়ির কাজের একটা জিনিস আনার জন্য বাজারে গিয়েছিলাম। তারপর অনেকটা সময় বাজারে কাটিয়ে বাড়িতে এসে আবার স্নান খাওয়া-দাওয়া করে বিকালের দিকে সুমন ভাইকে দেখতে গিয়েছিলাম।
আমি ভাইদের বাড়ির সামনে যাইতেই দেখি ভাই রেডি হয়ে বাড়ি থেকে বের হচ্ছে। আমার বাইকটা ভাইয়ের কাছে দিলাম। কারণ বাইক নিজে চালানোর থেকে বাইকের পেছনে বসে থাকলে একটু ঝাকুনি বেশি লাগে। ভাই যেহেতু কিছুদিন আগে অপারেশন হয়েছে তাই কিছুদিন বেড রেস্ট দিয়েছিল। কিন্তু এত নিয়মকানুন মেনে তো আর জীবন চলে না। প্রকৃতির সান্নিধ্যে যেতে হবে প্রকৃতিকে উপভোগ করতে হবে।
অপারেশনের পরে প্রতিদিন এভাবে বাড়িতে সময় কাটানোটা ভীষণ কষ্টের। এ কারণেই ভাই বলল যে, বাইক নিয়ে একটু ঘুরে বেড়ায়। অনেক আস্তে আস্তে এবং অনেক পথ ঘুরে বাইক নিয়ে আমাদের বাজারে আসলাম। তারপর সেখান থেকে সবাই মিলে একত্রিত হয়ে নদীতে ঘুরতে গেলাম।
অবশ্য এই নদী এখন শুকিয়ে চাষাবাদে পরিণত হয়েছে। আবার বৃষ্টির সময় আসলে নদী ফিরে পাবেন তার যৌবন। নদীর চরের এই পুরো এরিয়া ধরে প্রতিবছর প্রচুর পরিমাণে ধানের চাষ করা হয়। আর এদিকের মানুষজন চরের এই ধানের উপর অনেকটাই নির্ভরশীল। অনেকদিন পরে সবাই একসাথে সবুজ প্রকৃতির মাঝে এসে বেশ ভালই লাগছিল।
যদিও এখান পর্যন্ত বাইক চালিয়ে আসতে ভালোই সাবধানতা অবলম্বন করতে হয়েছিল। এক কথায় অনেক আস্তে আস্তে কচ্ছপের গতিতে এই সুন্দর জায়গাতে এসেছিলাম। এসে অনেকটা সময় গল্প করলাম বেশ ভালই লাগলো। জীবনকে ঢাকা শহরে বেঁধে রাখার থেকে মাঝেমধ্যে গ্রামে এসে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে উজার করে দিতে ভীষণ ভালো লাগে।
আমাদের চারদিকে সবুজ প্রকৃতি আর স্নিগ্ধ বাতাস হৃদয়কে অনেক প্রশান্তি দেয়। আমরা সন্ধ্যা পর্যন্ত এই সবুজ মনোরম পরিবেশে অন্য সময় অতিবাহিত করলাম। গত কালকের বিকালে কাটানো সুন্দর সময় অনেক চমৎকার ছিল।
পোস্টের ছবির বিবরন
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ২৮ শে এএপ্রিল ২০২৫ খ্রিঃ
লোকেশন: কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon

Screenshot:
Comment Link:
https://x.com/aongkonbd/status/1917298093600682190?t=3NqfQBywUD-5LUbskEWIvw&s=19
প্রকৃতি সব সময় মানুষকে মুগ্ধ করে। আর এভাবে প্রকৃতির মাঝে ঘুরতে অনেক ভালো লাগে। সবুজের ঘেরা মাঠ দেখলে মন প্রাণ জুড়ে যায়। নিশ্চয় অনেক ভালো একটা সময় কাটিয়েছেন।ধন্যবাদ আপনাকে।