ফটোগ্রাফি: সুন্দর প্রকৃতি।

in আমার বাংলা ব্লগlast year


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ১০ ই মার্চ, সোমবার, ২০২৫ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো


1000178443.jpg

কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমরা সবাই আমাদের চারপাশের প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসি। আমার কাছে মনে হয় প্রকৃতি আমাদের জীবন প্রকৃতি আছে বলেই আমরা জীবিত আছি। আর এই প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে রাখার দায়িত্বটাও আমাদের। প্রকৃতির অপরূপ দৃশ্য আমাদের প্রত্যেকের হৃদয়কে মুগ্ধ করে। প্রকৃতির সাথে সুন্দর সময় কাটাতে আমরা সবাই অনেক পছন্দ করি। আমি গ্রামে গেলে সব সময় প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই ঘুরে বেড়ায় আর প্রাকৃতিক সৌন্দর্য আমার ফোনের ক্যামেরায় বন্দি করে রাখি। ব্যক্তিগতভাবে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে ভীষণ পছন্দ করি আর ফটোগ্রাফির ভেতরেই আনন্দ খোঁজার চেষ্টা করি। আমি বিভিন্ন সময়ে প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি করেছি যেগুলো আমি এখন আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন দেরি না করে আমার ফটোগ্রাফি গুলো দেখে আসি।



প্রথম ফটোগ্রাফি


1000178439.jpg

ক্যাপশন: শিমুল ফুল
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ৮ ই মার্চ ২০২৫ খ্রিঃ
লোকেশন: কুষ্টিয়া

আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে শিমুল ফুলের দৃশ্য। ফুল ভালোবাসি না এমন মানুষ হয়তো পৃথিবীতে পাওয়া যাবে না। সবাই ফুলকে অনেক বেশি ভালবাসি। বসন্তের শুরুতে অর্থাৎ ফাল্গুনের প্রথম থেকেই শিমুল ফুল পুষ্পঠিত হয়। যখন শিমুল ফুল পুষ্পঠিত হয় তখন শিমুল গাছের দিকে চেয়ে থাকতে ভীষণ ভালো লাগে। কয়েকদিন আগে গ্রামে এসেছি বিকালে বন্ধুদের সাথে দেখা করতে যাওয়ার পথে হঠাৎ শিমুল ফুলের অপরূপ দৃশ্য দেখে বাইক থামিয়ে এই ফটোগ্রাফিটি করেছিলাম।



দ্বিতীয় ফটোগ্রাফি


1000178441.jpg

ক্যাপশন: ফেসকো পাখি
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ৮ ই মার্চ ২০২৫ খ্রিঃ
লোকেশন: কুষ্টিয়া

আমার দ্বিতীয় ফটোগ্রাফিতে রয়েছে ফেসকো পাখির বসে থাকার দৃশ্য। সেদিন দুপুরে সুখ বিলাস নামে একটি জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে এই ফটোগ্রাফিটি করেছি। আমরা মাঝেমধ্যেই গল্প আর আড্ডা দেয়ার জন্য সুখবিলাসে যায়। অনেক সুন্দর নিরিবিলি পরিবেশের এই জায়গাটি আমাদের কাছে ভীষণ ভালো লাগে। আমরা সবাই বসে গল্প করছিলাম হঠাৎ করে চোখে পড়লেও একটি ফেসকো পাখি বাসের খুটির উপর বসে রয়েছে। তারপরেই আমি এ দৃশ্যটি ক্যামেরা বন্দি করেছিলাম।



তৃতীয় ফটোগ্রাফি


1000178440.jpg

ক্যাপশন: কৃষকের কাজের দৃশ্য
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ৮ ই মার্চ ২০২৫ খ্রিঃ
লোকেশন: কুষ্টিয়া

আবার তৃতীয় ফটোগ্রাফিতে রয়েছে গ্রামীন কৃষকের কাজের দৃশ্য। আমি যেদিন বাড়িতে আসি তারপরের দিন সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে সুমন ভাইয়ের সাথে দেখা করার জন্য বাইক নিয়ে তাদের বাড়িতে গিয়েছিলাম। সেখান থেকে ভাইয়ের সাথে গল্প গুজব করে আবার বাড়িতে ফেরার পথে দেখতে পেলাম একজন কৃষক দুপুরের তপ্ত রোদের ভেতরে ধানের মাঠে কাজ করছে। তারপর বাইক থামিয়ে আমি এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করলাম।



চতুর্থ ফটোগ্রাফি


1000178442.jpg

ক্যাপশন: নদী
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১০ ই মার্চ ২০২৫ খ্রিঃ
লোকেশন: কুষ্টিয়া

আমার চতুর্থ ফটোগ্রাফিতে রয়েছে নদীর দৃশ্য। নদীর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য সবসময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে এর আগেও আমি অনেকবার আপনাদের সাথে এটা শেয়ার করেছি। আমাদের এলাকাতেই সুখবিলাস নামে একটি জায়গা আছে এই জায়গাটি নদীর পাড়েই অবস্থিত। আমরা মাঝেমধ্যে এই জায়গাতে গিয়ে সবাই আড্ডা দিই। সবাই মিলে একসাথে বসে বসে নদীর অপরূপ সৌন্দর্য দৃশ্য দেখার আনন্দটাই অন্যরকম হয়। নদীর পাড়ে বসে সবাই মিলে গল্প করতে ভীষণ ভালো লাগে।



পঞ্চম ফটোগ্রাফি


1000178438.jpg

ক্যাপশন: খেলাধুলার দৃশ্য।
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ৮ ই মার্চ ২০২৫ খ্রিঃ
লোকেশন: কুষ্টিয়া

আমার পঞ্চম ফটোগ্রাফিতে রয়েছে খেলাধুলার দৃশ্য। এটা সময় ছিল যখন সারাদিন প্রচুর খেলাধুলা করে বেড়াতাম। কিন্তু এখন সময়ের সাথে সাথে খুবই কম খেলাধুলা করা হয়। যতটা সময় পাই চেষ্টা করি খেলাধুলা করার জন্য। আমি ক্রিকেট খেলার ভীষণ পরিমাণে পছন্দ করি। কয়েকদিন আগেই আমাদের এলাকার একটি স্কুলে শটপিস টুর্নামেন্টের আয়োজন করেছে। তাদের খেলার দৃশ্যই আমি মোবাইলে ক্যাপচার করে রেখেছিলাম।



ষষ্ঠ ফটোগ্রাফি


1000178437.jpg

ক্যাপশন: সবুজ ফসল।
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১০ ই মার্চ ২০২৫ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার ষষ্ঠ ফটোগ্রাফিতে রয়েছে সবুজ ফসলের মাঠ। গ্রামে এসে এরকম দৃশ্য দেখলে সত্যিই হৃদয় প্রশান্তিতে ভরে যায়। গ্রামীণ প্রাপ্তিক সৌন্দর্য আমি অনেক বেশি পছন্দ করি এই কারণেই মাঝেমধ্যে গ্রামে ছুটে আসি। কয়েকদিন আগে আমরা একটি ছাদের উপরে পিকনিক করছিলাম হঠাৎ করে এই মাঠের দিকে চোখ যায় তারপর এই সুন্দর দৃশ্যটি মোবাইলে ক্যামেরাবন্দি করি।



প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 
1000178445.jpg1000178447.jpg1000178446.jpg
 last year 

এমন সুন্দর প্রকৃতি দেখলে সত্যি অসাধারণ লাগে। মনে হয় অনন্ত কাল ধরে সেই সৌন্দর্যের দিকে চেয়ে থাকি। চমৎকার লাগল আপনার ফটোগ্রাফি গুলো ভাই। প্রকৃতির ফটোগ্রাফি গুলো দারুণ করেছেন আপনি। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 last year 

এটা দারুণ বলেছেন ভাই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে মনে হয় অনন্তকাল ধরে সেই সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকি। আপনার সুন্দর মন্তব্য দেখে খুবই ভালো লাগলো।

 last year 

অনেক সুন্দর করে আপনি প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করেছেন। আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি ছিল এক কথায় মনোমুগ্ধকর। প্রতিটা সবুজ শ্যামল দৃশ্য দেখে আমার চোখ জুড়িয়ে গিয়েছে। আর এগুলোর মধ্যে শিমুল ফুলের ফটোগ্রাফি দেখে আরো বেশি ভালো লাগলো।

 last year 

সবুজ শ্যামল দৃশ্য দেখলে হৃদয়ের অনেক প্রশান্তি লাগে। আবার ফটোগ্রাফি গুলোর ভেতরে শিমুল ফুলের ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো লেগেছে যেন খুশি হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 last year 

এই ধরনের ফটোগ্রাফি গুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। আজ আপনি দুর্দান্ত কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফি ছিল অসাধারণ। এর মধ্যে শিমুল ফুল ও নদীর ফটোগ্রাফি আমার কাছে দারুণ লেগেছে । এক কথায় বলতে গেলে আপনার তোলা ফটোগ্রাফি গুলো দুর্দান্ত ছিল। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আমার ফটোগ্রাফি কুলের ভেতরে শিমুল ফুলের ফটোগ্রাফিও নদীর ফটোগ্রাফি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। আমি সবসময় চেষ্টা করি আমার তোলা ভালো ভালো ফটোগ্রাফি গুলোই আপনাদের সাথে শেয়ার করার জন্য। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 last year 

খুবই সুন্দর কিছু প্রকৃতির ফটোগ্রাফি করেছেন। আসলে ফটোগ্রাফি অনেক যত্ন করে করতে হয়। আমি নিজেও সব সময় প্রকৃতির ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসি। আপনার প্রত্যেকটি দৃশ্য দেখে আমি তো মুগ্ধ হয়েছি। অনেক ধন্যবাদ চমৎকার প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

আপনিও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসেন জেনে ভালো লাগলো। আমার তোলা প্রাকৃতিক দৃশ্য দেখে আপনি মুগ্ধ হয়েছেন এটা অনেক বড় পাওয়া। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 last year 

যদি আমরা সুন্দরভাবে উপলব্ধি করতে পারি তাহলে আমাদের প্রকৃতি খুবই সুন্দর। আপনারা ভ্রমণ প্রিয় মানুষ প্রকৃতিকে ভালোভাবে উপভোগ করতে পারেন। আপনার আজকের শেয়ার করার প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো দেখে অসাধারণ ভালো লেগেছে।

 last year 

হ্যাঁ আপু আমরা যদি প্রকৃতিকে সুন্দরভাবে উপলব্ধি করতে পারি তবে প্রকৃতি অনেক সুন্দর লাগে। সবসময়ের মত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 last year 

কি সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ছবি তুলেছেন আপনি। বসন্তকাল মানেই প্রকৃতিতে পলাশ শিমুল অশোক এইসবের ভিড়। আপনি চমৎকার শিমুল ফুলের গাছসহ ছবি তুলেছেন। এছাড়াও কৃষকের কাজের ছবি এবং ওই ছোট্ট পাখিটির ছবি ও বেশ ভালো লাগলো দেখে।

 last year 

হ্যাঁ দিদি বসন্তকাল মানেই প্রকৃতিতে পলাশ আর শিমুল ফুলের ভিড়। আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। সুন্দর অনুপ্রেরণামূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আপনার ফটোগ্রাফি দেখে এক ধরনের অনুপ্রেরণা পেলাম। প্রকৃতির খুঁটিনাটি সৌন্দর্য আপনি যেভাবে ক্যামেরায় ধারণ করেছেন, তা সত্যিই অভূতপূর্ব। প্রতিটি ছবি যেন নিজে একটি গল্প বলে, যা দেখার সময় মন এক অন্য জায়গায় চলে যায়। আমি নিজেও প্রকৃতির ছবি তুলতে ভালোবাসি, কিন্তু আপনার ছবিগুলোর মধ্যে যে গভীরতা এবং পরিপূর্ণতা আছে, তা অনুপ্রেরণার মতো। ধন্যবাদ এমন চমৎকার ছবি শেয়ার করার জন্য।

 last year 

আমার ফটোগ্রাফি গুলো দেখে আপনি অনুপ্রেরণা পেয়েছেন জেনে খুবই খুশি হলাম। আপনি নিজেও প্রাকৃতিক দৃশ্যের ছবি তুলতে অনেক বেশি পছন্দ করেন জেনে ভালো লাগলো। সুন্দর অনুপ্রেরণামূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

চমৎকার সুন্দর করে সুন্দর প্রকৃতির ফটোগ্রাফি করেছেন দাদা।ভীষণ সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো।আকাশের নিচে লাল টুকটুকে শিমুল ফুল,মাছ রাঙ্গা পাখির মাছ শিকারের অপেক্ষায়, কৃষকের কাজ, নৌকার দৃশ্য,সবুজ ফসলের মাঠ সব মিলিয়ে দারুণ। ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 last year 

আমার প্রত্যেকটি ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম দিদি। প্রাকৃতিক যে কোন দৃশ্যের ফটোগ্রাফি করতে আমি অনেক বেশি পছন্দ করি। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

সব গুলো প্রাকৃতিক ফটোগ্রাফি। প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। কৃষকের ফটোগ্রাফি, ফেসকো পাখির ফটোগ্রাফি এগুলো চমৎকার ক্যাপচার হয়েছে। ধন্যবাদ।

 last year 

আমি চেষ্টা করেছি ফটোগ্রাফি গুলো দারুন ভাবে ক্যান্সার করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনার কাছে ভালো রেখেছে জেনে খুশি হলাম। সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 65797.25
ETH 1799.05
USDT 1.00
SBD 0.42