সিলেট ভ্রমণ- ৭ম পর্ব।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ২৭ শে অক্টোবর, সোমবার, ২০২৫ খ্রিষ্টাব্দ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কয়েকটি ছবিকে একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমরা দুপুরের টাইমে ডিবির হাওরে পৌঁছানোর পরে বেশ দারুন সৌন্দর্য উপভোগ করেছিলাম। চারপাশে শুধু জল আর সবুজের সমারোহ। যতদূর চোখ যায় শুধু প্রকৃতির খেলা। হাওরের পানি রোদে ঝলমল করছিল, মাঝে মাঝে বাতাসে ঢেউ উঠছিল। সেই দৃশ্য দেখে মনটা ভরে গেল।
তবে সব থেকে বেশি ভালো হতো যদি মেঘলা আকাশ আর খোলা বাতাস থাকতো। সূর্যের আলো কিছুটা তীব্র ছিল, তাই গরমটা একটু বেশি লাগছিল। তারপরও আমরা ভীষণ আনন্দে ছিলাম, কারণ সব সময় তো আর এমন প্রকৃতি এবং পরিবেশ পাওয়া যায় না। আমরা যেমন প্রকৃতি পেয়েছিলাম, তেমন প্রকৃতিতেই খুশি ছিলাম।
নৌকাতে করে ঘুরতে পারলে অবশ্য আরও বেশি ভালো লাগতো। হাওরের জলে নৌকা ভাসিয়ে দূর থেকে পাহাড় দেখা—এটা যে কত সুন্দর অনুভূতি হতো সেটা শুধু কল্পনাই করা যায়। কিন্তু দুপুরে প্রচন্ড রোদ থাকার কারণে আমরা কেউই নৌকাতে করে ঘুরতে পারিনি। তাই নৌকাভ্রমণের ইচ্ছে থাকলেও সেটি সেদিন পূরণ করা হয়নি।
লাল শাপলার হাওর দেখতে ভীষণ ভালো লাগছিল। হাওরের জলে অসংখ্য লাল শাপলা ফুটে ছিল, যা দেখে মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজে হাতে সাজিয়েছে এই দৃশ্য। পানির ওপর ভাসমান শাপলার রঙ আর সূর্যের আলো মিলিয়ে অপূর্ব এক দৃশ্য তৈরি করেছিল।
এপাশ থেকে দেখা যাচ্ছিল মেঘালয় পাহাড়। নীলচে ধোঁয়াটে পাহাড় আর তার নিচে বিস্তীর্ণ হাওর এই দৃশ্য সত্যিই মনকে ছুঁয়ে যায়। কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই ডিবির হাওর! আমরা সেখানে দাঁড়িয়ে শুধু তাকিয়ে ছিলাম, যেন সেই সৌন্দর্যের ভেতর নিজেকে হারিয়ে ফেলেছিলাম
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: সিলেট
তারিখ: ২১ শে অক্টোবর ২০২৪
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon

Screenshot:
Comment Link:
https://x.com/aongkonbd/status/1983169455736926536?t=YGP5C6cGqYQqjXhlA7ArVQ&s=19