কয়েকটি রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ১২ ই ফেব্রুয়ারি, বুধবার, ২০২৫ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো


1000171170.jpg

কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমরা সবাই আমাদের চারপাশের প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসি। আমার কাছে মনে হয় প্রকৃতি আমাদের জীবন প্রকৃতি আছে বলেই আমরা জীবিত আছি। আর এই প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে রাখার দায়িত্বটাও আমাদের। প্রকৃতির অপরূপ দৃশ্য আমাদের প্রত্যেকের হৃদয়কে মুগ্ধ করে। প্রকৃতির সাথে সুন্দর সময় কাটাতে আমরা সবাই অনেক পছন্দ করি। আমি গ্রামে গেলে সব সময় প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই ঘুরে বেড়ায় আর প্রাকৃতিক সৌন্দর্য আমার ফোনের ক্যামেরায় বন্দি করে রাখি। ব্যক্তিগতভাবে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে ভীষণ পছন্দ করি আর ফটোগ্রাফির ভেতরেই আনন্দ খোঁজার চেষ্টা করি। আমি বিভিন্ন সময়ে প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি করেছি যেগুলো আমি এখন আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন দেরি না করে আমার ফটোগ্রাফি গুলো দেখে আসি।



প্রথম ফটোগ্রাফি


20240815_094232.jpg

ক্যাপশন: হারানো শৈশব
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ২০ অক্টোবর ২০২৪ খ্রিঃ
লোকেশন: কুষ্টিয়া

আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে হারানো শৈশবের দৃশ্য। প্রতিটি মানুষের শৈশব অনেক সুন্দর ও স্মৃতি মধুর হয়ে থাকে। আমি বেশ কয়েক মাস আগে আবার মামা বাড়িতে ঘুরতে গিয়ে এই ফটোগ্রাফিটি করেছিলাম। ছোট ছোট বাচ্চাদের স্নান করার দৃশ্য দেখে হারানো শৈশবের অনেক স্মৃতি মনে পড়েছিল। আমি সব বন্ধুরা মিলে একসাথে প্রতিদিন পুকুরে স্নান করতাম ঘণ্টার পর ঘন্টা মাঝেমধ্যে মা বাবা এসে বকুনি দিত। কিন্তু এখন আর সেই শৈশব নেই এখন আর সেই ঘন্টার পর ঘন্টা স্নান করা নেই।



দ্বিতীয় ফটোগ্রাফি


20240625_124306.jpg

ক্যাপশন: নদীর দৃশ্য
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ
লোকেশন:দৌলতদিয়া-পাটুরিয়া

আমার দ্বিতীয় ফটোগ্রাফিতে রয়েছে নদীর দৃশ্য। আমি এর আগে আপনাদের কাছে অনেকবার বলেছি নদীর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আমার কাছে খুবই ভালো লাগে। নদী‌ আর মেঘের মিতালী কতটা সুন্দর সেটা না দেখলে বোঝা যায় না। আমি বাড়ি থেকে ঢাকাতে যাই কিংবা ঢাকা থেকে বাড়িতে আসি সবথেকে সুন্দর মুহূর্ত অতিবাহিত করি নদী পার হওয়ার সময়।



তৃতীয় ফটোগ্রাফি


20240811_093309.jpg

ক্যাপশন: শিশু আর ঘোড়া।
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১৬ ই অক্টোবর ২০২৪ খ্রিঃ
লোকেশন: কুষ্টিয়া

আবার তৃতীয় ফটোগ্রাফিতে রয়েছে শিশু আর একটি ঘোড়ার দৃশ্য। আমি বেশ কিছুদিন আগে মামা বাড়িতে গিয়েছিলাম তখন এই ফটোগ্রাফিটি করেছিলাম। আমার মামা বাড়িতে গেলে ঘরের ভেতরে খুব একটা ভালো নেট পায় না বলে আমি রাস্তার উপরে গিয়ে বেশিরভাগ সময়ে নেট ইউজ করি। এক মুহূর্তে রাস্তার উপরে গিয়ে নেট ইউজ করছে হঠাৎ করে দেখতে পেলাম একটা ছোট শিশু হাঁটু পানির ভেতর দিয়ে হেঁটে হেঁটে ঘোড়া নিয়ে আসছে। সেদিনে এই বাচ্চার সাহস থেকে সত্যিই মুগ্ধ হয়েছিলাম।



চতুর্থ ফটোগ্রাফি


20240809_093734.jpg

ক্যাপশন: মালতি ফুল
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১২ ই আগস্ট ২০২৪ খ্রিঃ
লোকেশন: কুষ্টিয়া

আমার চতুর্থ ফটোগ্রাফিতে রয়েছে মালতি ফুলের দৃশ্য। ফুলের দৃশ্য সবসময় আমাকে মুগ্ধ করে। কারণ ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক। আমাদের বাড়ির সামনে একটা মালতি ফুলের গাছ রয়েছে এই মালতি ফুল গাছে সারা বছর ফুল ধরে। মালতি ফুলের অনেক নাম রয়েছে কেউ বলে সাদা ফুল, কেউ বলে টগর ফুল ইত্যাদি।



পঞ্চম ফটোগ্রাফি


20240807_114653.jpg

ক্যাপশন: নদীতে ভাসমান নৌকার দৃশ্য
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১৫ ই অক্টোবর ২০২৪ খ্রিঃ
লোকেশন: কুষ্টিয়া

আমার পঞ্চম ফটোগ্রাফিতে রয়েছে নদীতে ভাসমান নৌকার দৃশ্য। অনেকদিন আগেই এই ফটোগ্রাফিটি চলন্ত বাইক থেকে ক্যাপচার করেছিলাম। নদীতে নৌকা পারাপারের দৃশ্য অনেক পুরাতন এবং প্রাচীন। বর্তমান সময়ে বড় বড় জাহাজ, ফেরি, লঞ্চ স্পিডবোট এগুলো থাকলেও নৌকা তার আগে জায়গা ধরে রেখেছে। নৌকাতে করে নদী পারাপার কিংবা নদীর ভেতরে ঘুরে বেড়াতে ভীষণ ভালো লাগে আমার কাছে।



ষষ্ঠ ফটোগ্রাফি


20240619_234848.jpg

ক্যাপশন: পূর্ণিমা রাতের দৃশ্য
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ৯ ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার ষষ্ঠ ফটোগ্রাফিতে রয়েছে পূর্ণিমা রাতের দৃশ্য। পূর্ণিমা রাতের দৃশ্য সব সময় আমি অনেক বেশি পছন্দ করি। কারণ পূর্ণিমা রাতের ঝলমলে চাঁদের আলো আমাকে মুগ্ধ করে। এই ফটোগ্রাফিতে অনেকদিন আগেই আমাদের গ্রাম থেকে করেছিলাম। ঢাকা শহরে থেকে পূর্ণিমা রাতের দৃশ্য দেখতে একদম ভালো লাগেনা। গ্রামে গিয়ে পূর্ণিমা রাতের দৃশ্য দেখতে ভীষণ ভালো লাগে। প্রাকৃতিক সৌন্দর্যের সাথে প্রাকৃতিক সৌন্দর্যের মিতালী অনেক বেশি সৌন্দর্যময় হয়।



প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 
1000171178.jpg1000171176.jpg1000171177.jpg
 last year 

আরে বাহ্, খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন তো আপনি। আমার কাছে আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর লেগেছে। এরকম ফটোগ্রাফি গুলো দেখলে সত্যি খুব মুগ্ধ হয়ে যায়। আমিও ফটোগ্রাফি করতে অনেক ভালোবাসি। ধৈর্য ধরে ফটোগ্রাফি করলে একটু বেশি সুন্দর হয়। সব সময় চেষ্টা করতে থাকলে আরো ভালো ফটোগ্রাফি আপনি ভবিষ্যতে করতে পারবেন।

 last year 

আপনিও ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসেন জেনে খুবই ভালো লাগলো আপু। ফটোগ্রাফি করার ভিতরে অনেক ভালো লাগা কাজ করে। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

ভাইয়া আপনার রেনডম ফটোগ্রাফির মধ্যে অসম্ভব কিছু ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। কোনটা রেখে কোনটার কথা বলব। প্রতিটা ফটোগ্রাফিই দুর্দান্ত ছিল। আমিও গ্রামের এই অপূর্ব প্রকৃতির টানে গ্রাম দেখতে চলে এসেছি। গতকাল আমিও চাঁদনী রাতের একটি ফটোগ্রাফি করলাম। ঠিক বলেছেন গ্রাম থেকে চাঁদনী রাত দেখতে অনেক ভালো লাগে।

 last year 

আমার রেনডম ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। আপনিও গ্রামের টানে গ্রামে চলে যান জেনে ভালো লাগলো। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

বাহ,অসাধারণ সব ফটোগ্রাফি।আপনার প্রত্যেকটি গ্রামীন চিত্র ও প্রকৃতির ফটোগ্রাফি আমার কাছে দারুণ লেগেছে।যেন আমার শৈশবের স্মৃতি মনে পড়ে গিয়েছে ক্ষনিকের জন্য, ধন্যবাদ দাদা।

 last year 

গ্রামীণ চিত্র ও প্রকৃতির ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম দিদি।। বরাবরের মতো সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি ধারণ করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। দৃশ্যের ফটোগ্রাফি এবং মালতীলতা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।

 last year 

গ্রামীন দৃশ্যের ফটোগ্রাফি এবং মালতীলতা ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

প্রতিবারের মতো এবারও আপনার প্রত্যেকটা ছবি ছিল নজর কাড়া। শৈশব আমরা প্রত্যেকেই হারিয়ে ফেলি। সেই জন্যই তো শৈশবের দিনগুলোকে সোনার দিন বলে ব্যাখ্যা করা হয়। আপনার আজকের ছবি পোস্টটি কোন একটি ছবি কি ভালো বলবো সেই উপায় নেই। প্রতিটি ছবি অসাধারণ হয়েছে।

 last year 

হ্যাঁ দিদি শৈশবের দিনগুলোকে সোনার দিন বলা হয়। ইস্ খুব ইচ্ছে হয় শৈশবের দিনগুলোতে ফিরে যেতে। আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

চমৎকার ফটোগ্রাফি গুলো শেয়ার করলেন দেখে মুগ্ধ হয়ে গেছি। বিশেষ করে আপনার শেয়ার করা প্রাকৃতিক ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। এছাড়াও গ্রামীণ বেশ কিছু বাস্তব চিত্র আপনি ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরলেন। অনেক ভালো লেগেছে প্রতিটি ফটোগ্রাফি দেখে।

 last year 

আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

ওয়াও আপনি আজকে দারুণ দারুণ কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে ভাই। ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমার কাছে। সব সময় সুন্দর মতামত প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 last year 

বেশ কয়েকটি সুন্দর সুন্দর দৃশ্যের ফটোগ্রাফী দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা নদীর দৃশ্যের ফটোগ্রাফী টি একটু বেশি ভালো লেগেছে। এছাড়া ও বাকি সব ফটোগ্রাফী বেশ দারুন হয়েছে ভাইয়া।

 last year 

আমার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। নদীর দৃশ্যটি সবথেকে বেশি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 last year 

চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করলেন আপনি। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে দ্বিতীয় ফটোগ্রাফির নদীর ফটোগ্রাফি এবং শেষে পূর্ণিমা চাঁদের ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে মনোমুগ্ধকর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

আমি চেষ্টা করেছি কিছু সুন্দর দৃশ্যের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করার জন্য ‌। আমার ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 64892.59
ETH 1765.07
USDT 1.00
SBD 0.42