গান কভার: ধন্য ধন্য বলি তারে.. (লালনগীতি)

in আমার বাংলা ব্লগlast year


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ২০ মার্চ, বৃহস্পতিবার, ২০২৫ খ্রিষ্টাব্দ

আমি আশা করি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হলো লালনগীতির কভার গান। বর্তমানে সারা বিশ্বে লালনের গান নিয়ে বিভিন্ন দেশের গবেষকরা অনেক রিসার্চ করছে। লালন সাঁইয়ের বেশিরভাগ গানগুলোই দেহতত্ত্ব গান। বিভিন্ন ধরনের গান গাইতেও শুনতে ছোটবেলা থেকেই বেশ ভালো লাগতো তবে আমি কোন প্রফেশনাল কণ্ঠশিল্পী না। ছোটবেলায় ক্লাস ফাইভে লালন গীতি গান গেয়ে পুরস্কার পেয়েছিলাম মনে আছে তারপরে আর কোথাও তেমন গান গাওয়া হয়নি। তবে ঘরে বাইরে মুখে মনে মনে সব সময় গান গায়। কিন্তু সবার সামনে সবসময় গান গাইতে পারতাম না লজ্জা লাগতো। কিন্তু আমার বাংলা ব্লগে যুক্ত হওয়ার পরে প্রতি সপ্তাহের হ্যাংআউটে গান গাওয়া শুরু করে আমার এই জড়তা দূর হয়েছে। এবছর আমার বাংলা ব্লগের বর্ষসেরা অ্যাওয়ার্ডে বেস্ট এন্টারটেইনার সং ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছি। এটা আমার জীবনে পাওয়া অন্যতম একটি পুরস্কার। এই বর্ষসেরা অ্যাওয়ার্ডটা আমার জন্য শুধু পুরস্কার তা নয়, এটা আমার অনুপ্রেরণা।

কভার ফটো


1000188901.jpg

এই কভার ফটোটি ইনশট অ্যাপস দিয়ে তৈরি করা।



আজকে যে গানটি আমি আপনাদের সাথে নিজ কন্ঠে ধন্য ধন্য বলি তারে... গেয়ে শেয়ার করবো এই গানটি ছোটবেলা থেকে আমার খুবই প্রিয় এবং এখনো প্রচুর পরিমাণে কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের কণ্ঠে এই গান শুনে থাকি। ফরিদা পারভীনের বেশিরভাগ লালনগীতি গানগুলি আমার কাছে অনেক সুন্দর লাগে। আমার কাছে এই গানটি অনেক অনেক বেশি ভালো লাগে।তাহলে চলুন গানটি শুরু করা যাক।



গানের প্রয়োজনীয় তথ্য


  • গান:- লালনগীতি
  • এলবাম: সময় গেলে সাধন হবে না।
  • লিরিক্স: ধন্য ধন্য বলি তারে..
  • মূল কণ্ঠশিল্পী: ফরিদা পারভীন
  • কভার : অংকন বিশ্বাস


[কভার গানের ইউটিউব লিংক]

গানটি শুনতে উপরের আইকনে ক্লিক করুন



গান

ধন্য ধন্য বলি তারে।
বেঁধেছে এমন ঘর
শূন্যের উপর পোস্তা করে।।
ঘরের সবে মাত্র একটি খুঁটি
খুঁটির গোড়ায় নাইকো মাটি।
কিসে ঘর রবে খাঁটি
ঝড়ি তুফান এলে পরে।।
ঘরের মূলাধার কুঠুরি নয়টা
তার উপরে চিলেকোঠা।
তাহে এক পাগলা বেটা
বসে একা একেশ্বরে।।
ঘরের উপর নিচে সারি সারি
সাড়ে নয় দরজা তারি।
লালন কয় যেতে পারি
কোন দরজা খুলে ঘরে।।

সোর্স

এই গান নিয়ে আমার ব্যক্তিগত মতামত



আমি অতি নগণ্য মানুষ লালন সাঁইজির গানের অর্থ বিশ্লেষণ করার মত ক্ষমতা আমার ভেতরে নেই। বাউল সম্রাট ফকির লালন সাঁইজির বেশিরভাগ গানগুলো দেহতত্ত্ব। ধন্য ধন্য বলি তারে এই গানটিও দেহতত্ত্ব গান। এই গানটি আমার খুব প্রিয় একটা গান।

পোস্টের বিবরন


পোস্টের ধরনকভার গান
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশনখোকসা, কুষ্টিয়া


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার কভার গান ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 
1000188905.jpg1000188904.jpg1000188906.jpg
 last year 

খুবই জনপ্রিয় একটি লালন সংগীত- ধন্য ধন্য বলি তারে।আমি মাঝেমধ্যেই এই লালন সংগীত শুনি।অন্যরকম একটি ভালো লাগা কাজ করে। আজকে আপনি সেই গানটি খুব সুন্দর ভাবে কাভার করলেন। আপনার কন্ঠে লালন সংগীত শুনে খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

হ্যাঁ ভাই লালন গীতি গানের ভিতরে অন্যরকম ভালো লাগা কাজ করে। আমি নিজেও লালনগীতি গান শুনতে অনেক বেশি পছন্দ করি। সুন্দর গঠনমূলক মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 last year 

ধন্য ধন্য বলি তারে লালনের একটি বিখ্যাত গান। এই গান আমার অত্যন্ত প্রিয় ভাই। আপনি এই গানটি গেয়ে শোনালেন বলে ভীষণ ভালো লাগলো। লালনের গান আপনার কন্ঠে খুব ভালো লাগে। আর আপনি এত পরিমাণে তার গান জানেন দেখে সত্যি ভীষণ অবাক লাগে। আরো ভালো ভালো গান শোনবার অপেক্ষায় রইলাম।

 last year 

লালন ফকিরের গানগুলো আমার কন্ঠে আপনার কাছে খুবই ভালো লাগে জেনে খুশি হলাম। সুন্দর অনুপ্রেরণামূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আজকে আপনি অনেক সুন্দর ভাবে লালন গীতি পরিবেশন করেছেন। আপনার কন্ঠে লালনের গান শুনতে আমার খুবই ভালো লাগে। ধন্য ধন্য বলি তারে গানটা আমি ছোট থেকে শুনে আসছি। গানটা বেশ দারুন হয়েছে আপনার কন্ঠে।

 last year 

আমার কন্ঠে লালন সাঁইজির গান শুনতে আপনার ভালো লাগে জেনে খুশি হলাম। আমিও আপনাদের মাঝে গান পরিবেশন করতে অনেক পছন্দ করি। সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য ধন্যবাদ ভাই।

 last year 

আপনার কভার করা লালন গীতি গুলো সব সময় শোনা হয়। লালন গীতিটা আমার খুব পছন্দ। আগেও বেশ কয়েকবার শুনেছিলাম। আজকে আপনার কন্ঠে অনেকদিন পর শুনে সত্যিই খুব ভালো লাগলো। বরাবরের মতোই একদম পারফেক্টলি কভার করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা গান কভার করে শেয়ার করার জন্য।

 last year 

আমার কভার করা লালন গীতি গানগুলো শুনতে অনেক পছন্দ করেন জেনে খুশি হলাম। আমি চেষ্টা করেছি গানটি সুন্দরভাবে কভার করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনি সব সময় খুব সুন্দর সুন্দর লালন গীতি গান কভার করেন। আজকেও আপনি খুব সুন্দর একটি লালন গীতি গান কভার করেছেন।ধন্য ধন্য বলি তারে গানটি আপনার কন্ঠ শুনে অনেক ভালো লাগলো। তবে এই গানগুলো নিরালা বসে শুনলে গানের উপলব্ধি করা যায়। ধন্যবাদ ধন্য ধন্য বলি তারে গানটি আমাদের মাঝে সুন্দর করে কভার করার জন্য।

 last year 

হ্যাঁ আপু এই গানগুলো একা নিরালা বসে শুনতে ভীষণ ভালো লাগে। আসলে লালন ফকিরের গানগুলো উপলব্ধি করার বিষয়। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আপনার গানের প্রশংসা যতই করবো ততই খুব কম হবে। আপনি সবসময় অনেক সুন্দর সুন্দর গানের কভার করেন। আজকের কভার করা এই গানটা শুনে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি সব সময় চেষ্টা করি আপনার গাওয়া গান গুলো শোনার জন্য। এটা এত সুন্দর করে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

আমার গানগুলো আপনি সবসময় শোনার চেষ্টা করেন জেনে খুশি হলাম আপু। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

গান হচ্ছে মনের খোরাক। গান শুনলে মনটা একেবারে ভালো হয়ে যায়। আমার যখন মন খারাপ থাকে তখন আমি গান শোনার চেষ্টা করি। মন খারাপের সময় গান শুনলে মন অনেক ভালো হয়। আপনার গাওয়া গানগুলো প্রতিনিয়তই আমি শোনার চেষ্টা করি। এত সুন্দর সুন্দর গানের কভার করে আমাদের মাঝে শেয়ার করেন দেখে খুব ভালো লাগে।

 last year 

হ্যাঁ ভাই এটা সত্যি বলেছেন গান হচ্ছে মনের খোরাক। গান শুনলে মন একেবারে ভালো হয়ে যায়। অনেক সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহে ও আপনি দেখছি একটি সুন্দর লালনগীতি পরিবেশন করেছেন। আপনার কন্ঠে এতো সুন্দর একটি লালনগীতি শুনতে পেরে বেশ ভালো লাগলো আমার কাছে।পুরো গান টি খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করেছেন।

 last year 

আমি সবসময় চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি করে লালনগীতি গান আপনাদের মাঝে পরিবেশন করার জন্য। আবার গানগুলো আপনাদের কাছে ভালো লাগে জেনে খুশি হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 60768.58
ETH 1592.65
USDT 1.00
SBD 0.47