কয়েকটি রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ৫ ই মার্চ, বুধবার, ২০২৫ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো


1000177024.jpg

কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমরা সবাই আমাদের চারপাশের প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসি। আমার কাছে মনে হয় প্রকৃতি আমাদের জীবন প্রকৃতি আছে বলেই আমরা জীবিত আছি। আর এই প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে রাখার দায়িত্বটাও আমাদের। প্রকৃতির অপরূপ দৃশ্য আমাদের প্রত্যেকের হৃদয়কে মুগ্ধ করে। প্রকৃতির সাথে সুন্দর সময় কাটাতে আমরা সবাই অনেক পছন্দ করি। আমি গ্রামে গেলে সব সময় প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই ঘুরে বেড়ায় আর প্রাকৃতিক সৌন্দর্য আমার ফোনের ক্যামেরায় বন্দি করে রাখি। ব্যক্তিগতভাবে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে ভীষণ পছন্দ করি আর ফটোগ্রাফির ভেতরেই আনন্দ খোঁজার চেষ্টা করি। আমি বিভিন্ন সময়ে প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি করেছি যেগুলো আমি এখন আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন দেরি না করে আমার ফটোগ্রাফি গুলো দেখে আসি।



প্রথম ফটোগ্রাফি


20241130_161005.jpg

ক্যাপশন: কাঠগোলাপ ফুল
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ২ রা ডিসেম্বর ২০২৪ খ্রিঃ
লোকেশন:সুনামগঞ্জ

আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে কাঠ গোলাপ ফুলের দৃশ্য। ফুল হলো সৌন্দর্যের প্রতীক তাইতো আমরা ফুলকে সবাই অনেক বেশি ভালোবাসি। ফুল আমাদের প্রকৃতিকে অনেক বেশি সৌন্দর্যময় করে রেখেছে। কাঠগোলাপ ফুল আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি পছন্দ করি। আমাদের বাড়িতে বেশ কয়েক বছর আগে কাঠ গোলাপ ফুলের গাছ ছিল প্রচুর পরিমাণে কাঠগোলাপ ফুল ধরতে সেই গাছে। আমি এ ফটোগ্রাফিটি গত বছরের ডিসেম্বর মাসের দিকে সুনামগঞ্জে গিয়ে সি মনির ছাদ বাগান থেকে করেছিলাম।



দ্বিতীয় ফটোগ্রাফি


20241219_124023.jpg

ক্যাপশন: নদীর দৃশ্য
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ২০ শে জানুয়ারি ২০২৫ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার দ্বিতীয় ফটোগ্রাফিতে রয়েছে নদীর দৃশ্য। আমি প্রাকৃতিক দৃশ্য সবসময় অনেক বেশি পছন্দ করি। তাই এই ধরনের দৃশ্যগুলো ক্যামেরায় বন্দি করে রাখার চেষ্টা করি। এর আগেও আমি অনেকবার বলেছি নদীর সৌন্দর্য আমার কাছে খুবই ভালো লাগে। আমি বাড়ি থেকে ঢাকাতে আসি কিংবা ঢাকা থেকে বাড়িতে যাই নদী পার হওয়ার মুহূর্ত আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। নদীর অপরূপ সৌন্দর্য আমার হৃদয়কে মুগ্ধ করে।



তৃতীয় ফটোগ্রাফি


20241115_183514.jpg

ক্যাপশন: চাঁদের সৌন্দর্য
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার দ্বিতীয় ফটোগ্রাফিতে রয়েছে চাঁদের সৌন্দর্য। পূর্ণিমা রাতে চাঁদের সৌন্দর্য আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। শহরে থাকার কারণে পূর্ণিমা রাতে সুন্দর অপরূপ দৃশ্য উপভোগ করতে পারিনা। তবে মাঝেমধ্যে গ্রামে গিয়ে পূর্ণিমা রাতের অপরূপ সৌন্দর্য উপভোগ করি। গ্রামীন প্রকৃতির সাথে পূর্ণিমা রাতে সুন্দর অপরূপ দৃশ্য খুব মানায়। আমরা যখন ছোট ছিলাম তখন দূর আকাশের চাঁদ মামা দেখায়ে মা আমাদেরকে খাবার খাওয়াতো। সেই সব দিনগুলো এখন আমাদের কাছে স্মৃতিময় হয়ে রয়েছে।



চতুর্থ ফটোগ্রাফি


20241003_104328.jpg

ক্যাপশন:
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ৩ রা অক্টোবর ২০২৪ খ্রিঃ
লোকেশন:ঢাকা

আবার চতুর্থ ফটোগ্রাফিতে রয়েছে নয়নতারা ফুলের দৃশ্য। এই ফটোগ্রাফিকে আমি অনেকদিন আগে ঢাকা শহরের ইউনাইটেড হাসপাতালের সামনে থেকে করেছিলাম। বৃষ্টির পরে হাসপাতালের সামনে বের হয়ে দেখি নয়নতারা ফুলের উপর বৃষ্টির জল জমে আছে দেখতে ভীষণ ভালো লেগেছিল। নয়নতারা ফুলের আদি নিবাসস্থল মাদাগাস্কার। পাঁচ পাপড়ি বিশিষ্ট নয়ন তারা ফুল গুলো দেখতে ভীষণ সুন্দর লাগে। ফুলের অপরূপ সৌন্দর্যকে আমরা সবাই ভালোবাসি।



পঞ্চম ফটোগ্রাফি


20241129_173328.jpg

ক্যাপশন: আকাশের দৃশ্য
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ২ রা ডিসেম্বর ২০২৪ খ্রিঃ
লোকেশন:সুনামগঞ্জ

আমার পঞ্চম ফটোগ্রাফিতে রয়েছে রক্তিম আকাশের দৃশ্য। এই ফটোগ্রাফিটি অনেকদিন আগেই সিলেটের সুনামগঞ্জে পিসিমণির বাসায় বেড়াতে গিয়ে করেছিলাম। সন্ধ্যা হওয়ার একটু আগ মুহূর্তে আকাশের সৌন্দর্য দেখতে ভীষণ ভালো লাগে। কারণ সে, সময়ে আকাশ রক্তিম বর্ণ ধারণ করে।



ষষ্ঠ ফটোগ্রাফি


20241107_075208.jpg

ক্যাপশন: গাছ
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ২০ শে জুন ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার ষষ্ঠ ফটোগ্রাফিতে রয়েছে একটি ছোট গাছের দৃশ্য। আমাদের প্রকৃতিতে অনেক গাছ রয়েছে এই কারণেই আমরা বেঁচে আছি। কারণ গাছ আমাদেরকে প্রতিনিয়ত অক্সিজেন দিয়ে যাচ্ছে। আমরা যত আমাদের প্রকৃতিকে সুন্দর রাখতে পারব আমরা তত বেশি সুন্দর থাকতে পারবো। এই ছোট গাছটা একদিন অনেক বড় হবে আমাদের অক্সিজেনের যোগান দেবে। আমরা যেমন গাছের উপর নির্ভরশীল তেমনি গাছও আমাদের উপর নির্ভরশীল। গাছ থেকে অক্সিজেন গ্রহণ করি আর আমাদের থেকে গাছ কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে।



পোস্টের ছবির বিবরন

ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১লা এপ্রিল ২০২৪ খ্রিঃ
লোকেশন: মোহাম্মদপুর,ঢাকা



প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 
1000177026.jpg1000177028.jpg1000177027.jpg
 last year 

আপনার সবগুলো ফটোগ্রাফি বেশ চমৎকার ছিল আপু। বিশেষ করে কাঠগোলাপ নদীর দৃশ্য চাঁদের ফটোগ্রাফি গুলো যেন একটু বেশিই ভালো হয়েছে। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।

 last year 

আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

প্রত্যেকটা ফটোগ্রাফিই অসাধারণ ছিল দাদা। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে কাঠ গোলাপ। বরাবরই আমি কাঠগোলাপ দেখতে অনেক বেশি পছন্দ করি এবং কাঠগোলাপ আমার পছন্দের একটি ফুল। যাইহোক দাদা খুব সুন্দর বর্ণনার মাধ্যমে এতগুলো ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year (edited)

আবার প্রত্যেকটা ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

চমৎকার ফটোগ্রাফি শেয়ার করলেন আপনি। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর দেখাচ্ছে। তাছাড়া ও কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি এবং নয়ন তারা ফুলের ফটোগ্রাফি খুব সুন্দর ভাবে ক্যাপচার করলেন। ভালো লাগলো আপনার শেয়ার করা রেনডম ফটোগ্রাফি গুলো দেখে।

 last year 

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আমিও অনেক বেশি পছন্দ করি। কাঠগোলাপ এবং নয়নতারা ফুলের ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আমি ফটোগ্রাফি করতে যেমন ভালোবাসি, তেমনি আমার কাছে ফটোগ্রাফি দেখলেও খুব ভালো লাগে। আপনার আজকের ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়েছে। আমি তো চোখ ফেরাতেই পারছিলাম না ফটোগ্রাফি গুলোর দিক থেকে। সাদা কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে দেখতে।

 last year 

আপনিও ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করেন জেনে ভালো লাগলো। সুন্দর মন্তব্য করে সব সময় পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আপনার ফটোগ্রাফি দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে । ফটোগ্রাফি পোস্ট আমার এমনিতেই অনেক বেশি ভালো লাগে। যার কারণে আমি নিজেও অনেক বেশি ফটোগ্রাফি করে থাকি। কোথাও গেলে ফটোগ্রাফি করতে আমি অনেক বেশি ভালোবাসি। আপনার দারুন দারুন সব ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। এক কথায় দারুন ছিল সবগুলো ফটোগ্রাফি।

 last year 

আপনি ফটোগ্রাফি পোস্ট এমনিতেই অনেক পছন্দ করেন জেনে ভালো লাগলো। আমার বাংলা ব্লগে অনেকেই দারুন দারুন ফটোগ্রাফি শেয়ার করে দেখতে ভীষণ ভালো লাগে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

সব ছবির মধ্যে আকাশের ছবিটা আমার সবথেকে ভালো লাগলো। এছাড়াও কাঠগোলাপ ফুল বা চাঁদের দৃশ্যের ছবিটিও সুন্দর তুলেছেন। সার্বিকভাবে একটি দারুণ সুন্দর ফটোর অ্যালবাম আমাদের সঙ্গে শেয়ার করেছেন।

 last year 

সব ছবির মধ্যে থেকে আকাশের ছবিটা আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

সাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি এবং বর্ণনা পড়ে অনেক ভালো লাগলো।

 last year 

আমার প্রত্যেকটা ফটোগ্রাফির বর্ণনা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 last year 

আপনি তো বেশ দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেন। ৫ এবং ৬ নং ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফিও দারুন ছিল। এই ফুলগুলো আমি খুব পছন্দ করি। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

আমিও আপনার মত কাঠ গোলাপ ফুল অনেক বেশি পছন্দ করি। ফুলের সৌন্দর্য সব সময় আমাকে মুগ্ধ করে। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 63627.22
ETH 1724.05
USDT 1.00
SBD 0.43