ফটোগ্রাফি: প্রকৃতি সুন্দর।

in আমার বাংলা ব্লগlast year


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ১৮ ই মার্চ, বুধবার, ২০২৫ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো


1000188308.jpg

কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমরা সবাই আমাদের চারপাশের প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসি। আমার কাছে মনে হয় প্রকৃতি আমাদের জীবন প্রকৃতি আছে বলেই আমরা জীবিত আছি। আর এই প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে রাখার দায়িত্বটাও আমাদের। প্রকৃতির অপরূপ দৃশ্য আমাদের প্রত্যেকের হৃদয়কে মুগ্ধ করে। প্রকৃতির সাথে সুন্দর সময় কাটাতে আমরা সবাই অনেক পছন্দ করি। আমি গ্রামে গেলে সব সময় প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই ঘুরে বেড়ায় আর প্রাকৃতিক সৌন্দর্য আমার ফোনের ক্যামেরায় বন্দি করে রাখি। ব্যক্তিগতভাবে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে ভীষণ পছন্দ করি আর ফটোগ্রাফির ভেতরেই আনন্দ খোঁজার চেষ্টা করি। আমি বিভিন্ন সময়ে প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি করেছি যেগুলো আমি এখন আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন দেরি না করে আমার ফটোগ্রাফি গুলো দেখে আসি।



প্রথম ফটোগ্রাফি


1000188303.jpg

ক্যাপশন: শান্ত নদীর দৃশ্য।
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১৬ ই মার্চ ২০২৫ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে শান্ত নদীর দৃশ্য। নদীর প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য সবসময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বাংলাদেশ নদীমাতৃক দেশ বাংলাদেশে পদ নদীগুলো জালের মত ছড়িয়ে রয়েছে। এই নদীর কারণেই বাংলার মাটি এত উর্বর। বাংলার জেলেরা নদীতে মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করে। কয়েকদিন আগে ঢাকাতে আসার সময় পদ্মা নদী থেকে এই ফটোগ্রাফিটি করেছিলাম। শান্ত নদীর দৃশ্য সবসময় আমাকে মুগ্ধ করে।



দ্বিতীয় ফটোগ্রাফি


1000188302.jpg

ক্যাপশন: সবুজ পথ।
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১৬ ই মার্চ ২০২৫ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার দ্বিতীয় ফটোগ্রাফিতে রয়েছে সবুজ পথের দৃশ্য। এরকম সুন্দর সবুজ পথ দিয়ে যেতে ভীষণ ভালো লাগে। এরকম সুন্দর অপরূপ দৃশ্য ও বসন্তকালেই দেখা সম্ভব। কারণ বসন্তকালে যখন গাছে সবুজ নতুন পাতা হয় দেখতে অনেক সুন্দর লাগে। কয়েকদিন আগে ঢাকাতে আসার সময় বাইক চালাতে চালাতে এই ফটোগ্রাফিটি করেছিলাম।



তৃতীয় ফটোগ্রাফি


1000188304.jpg

ক্যাপশন:
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১৫ ই মার্চ ২০২৫ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার তৃতীয় ফটোগ্রাফিতে রয়েছে পূর্ণিমা রাতের চাঁদের দৃশ্য ‌ পূর্ণিমা রাতের চাঁদের দৃশ্য সবসময় আমাকে মুগ্ধ করে। শহরে থাকতে অবশ্য পূর্ণিমা রাতে চাঁদের দৃশ্য খুব একটা সুন্দর দেখায় না কিন্তু গ্রামে আসলে পূর্ণিমা রাতের চাঁদের দৃশ্য দেখতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে পূর্ণিমা রাতে যদি নদীর পাড়ে যাওয়া যায় তাহলে চাঁদের দৃশ্য এবং নদীর দৃশ্য একসাথে উপভোগ করতে ভীষণ ভালো লাগে। কয়েকদিন আগেই কুষ্টিয়া কুমারখালীর গড়াই নদীর তীর থেকে এই ফটোগ্রাফিটি করেছিলাম।



চতুর্থ ফটোগ্রাফি


1000188305.jpg

ক্যাপশন: বটো মূল ক্যাফে
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১০ ই মার্চ ২০২৫ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আবার চতুর্থ ফটোগ্রাফিতে রয়েছে বটমূল ক্যাফের একটি খোলামেলা ঘরের দৃশ্য। কয়েকদিন আগে কুষ্টিয়াতে গিয়েছিলাম সেখান থেকে এই ফটোগ্রাফিটি করেছিলাম। মূলত আমরা কুষ্টিয়াতে গিয়ে বটমুল ক্যাফেতে দুধ চা খেতে গিয়েছিলাম। কুষ্টিয়া শহর থেকে একটু বাইরের দিকে এই জায়গাটা অনেক প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। এরকম খোলামেলা ঘরে বসে দুধ চা খাওয়া আর আড্ডা দেওয়ার মজাই আলাদা।



পঞ্চম ফটোগ্রাফি


1000188306.jpg

ক্যাপশন: শিমুল ফুলের দৃশ্য।
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১২ ই মার্চ ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার পঞ্চম ফটোগ্রাফিতে রয়েছে শিমুল ফুলের দৃশ্য। বসন্তকালের পুষ্পঠিত ফুল গুলোর ভেতরে শিমুল ফুল অন্যতম। বসন্তকালে গ্রাম অঞ্চলে আসলেই শিমুল ফুলের সৌন্দর্য উপভোগ করা যায়। ঋতুরাজ বসন্তের শুরু থেকেই শিমুল ফুলের সৌন্দর্য প্রকৃতিকে স্বর্গীয় করে তোলে। কিছুদিন আগেই বাড়িতে গিয়ে শিমুল ফুলের এই ফটোগ্রাফিটি করেছিলাম।



ষষ্ঠ ফটোগ্রাফি


1000188307.jpg

ক্যাপশন: সবুজ ধানের ক্ষেত।
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ৯ ই মার্চ ২০২৫ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার ষষ্ঠ ফটোগ্রাফিতে রয়েছে সবুজ ধানের ক্ষেত। গ্রামে আসলেই সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখলে মন ভরে যায়। গ্রামীণ মাঠগুলোতে সময়ে অনেক ধরনের ফসলের চাষ হয়। যেসব জমিগুলো একটু নিচু জায়গাতে সেসব জমিগুলোতে এ সময়ে কৃষকেরা ধান চাষ করে থাকে। গ্রামীন কৃষকরা এত কষ্ট করে ধান চাষ করে বলেই আমরা দুবেলা দুমুঠো ভাত খেয়ে বেঁচে আছি। সবুজ ধানের ক্ষেত দেখলে হৃদয়ে প্রশান্তি আসে।



প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 
1000188707.jpg1000188709.jpg1000188708.jpg
 last year 

প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি অনেক বেশি ভালো লাগে। সুন্দর গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

শিমুল ফুল, সবুজ পথ, শান্ত নদীর চমৎকার সব ফটোগ্রাফি ধারণ করেছেন ভাইয়া। আপনি খুবই ক্লিয়ার এবং নিখুঁতভাবে ফটোগ্রাফি ধারণ করেন। একদম পারফেক্ট আমার কাছে ভীষণ ভালো লাগে। খুব সুন্দরভাবে ফটোগ্রাফির বর্ণনা দিয়েছেন। প্রকৃতি দেখতে সত্যিই অনেক সুন্দর। ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

এ ধরনের ফটোগ্রাফি করতে আমি অনেক বেশি পছন্দ করি। আমার প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 last year 

ঠিক বলেছেন ফটোগ্রাফি গুলো যদি প্রকৃতির ছোঁয়ায় পরিবেশের অপরূপ সুন্দর হয় তাহলে আর কোন তুলনা হয় না। তেমনি আপনার প্রত্যেকটি ফটোগ্রাফার কাছে দুর্দান্ত লাগলো। আমি নিজেও চেষ্টা করি কোয়ালিটি ফটোগ্রাফি শেয়ার করার জন্য। আজকে আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি ও কোয়ালিটি ফুল ছিল। পরবর্তীতে এরকম আরো ফটোগ্রাফির আশায় রইলাম ধন্যবাদ।

 last year 

আসলে কোয়ালিটি ফটোগ্রাফি গুলো শেয়ার করতে ভীষণ ভালো লাগে আমার কাছে। প্রাকৃতিক দৃশ্য আমাদের হৃদয়কে মুগ্ধ করে। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

চমৎকার কিছু দৃশ্য শেয়ার করলেন আপনি। প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে অনেক ভালো লাগে। আর এই ধরনের দৃশ্যগুলো যখন আপনাদের ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পাই ভীষণ উপভোগ করি। অনেক ভালো লেগেছে আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি।

 last year 

হ্যাঁ আপু প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে ভীষণ ভালো লাগে। আর সুন্দর সুন্দর দৃশ্যগুলো ফটোগ্রাফি করি। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

চমৎকার কিছু দৃশ্য শেয়ার করলেন আপনি। প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে অনেক ভালো লাগে। আর এই ধরনের দৃশ্যগুলো যখন আপনাদের ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পাই ভীষণ উপভোগ করি। অনেক ভালো লেগেছে আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি।

 last year 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

সবগুলো ফটোগ্রাফি ভালো লেগেছে আলাদা আলাদা ফটোগ্রাফিতে আলাদা আলাদা সৌন্দর্য ফুটিয়ে তুলেছো বন্ধু। নদীর ফটোগ্রাফি এবং শিমুল গাছের ফটোগ্রাফি টা বেশ সুন্দর ছিল তবে বাইক চালানোর সময় যে ফটোগ্রাফি করেছে সেটাও প্রশংসনীয় ছিল।

 last year 

আমার ফটোগ্রাফি গুলো তোমার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম বন্ধু। সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।

 last year 

প্রকৃতি বড়ই সুন্দর। আপনার প্রতিটা ফটোগ্রাফিই তেমন নিদর্শন দিয়ে যাচ্ছে। নদীর ছবিট দেখে ভাবছি, নদী শান্ত থাকলে এক রকম আর উত্তাল হলে আরেক রূপ তাই না? গাছ ঘেরা পথ দেখতে খুব ভাল লাগছে। এমই যদি হত আমাদের প্রতিটা রাস্তা কী ভালই না লাগত। খুব উপভোগ করলাম আপনার ছবিগুলো।

 last year 

হ্যাঁ দিদি শান্ত নদীর রুপ একরকম আলুর তাল নদীর উপর আরেকরকম। আসলেই প্রতিটি রাস্তা যদি এমন সবুজ গাছে ভরে থাকত তাহলে দেখতে দারুণ লাগতো। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

প্রাকৃতিক সৌন্দর্যের এরকম ফটোগ্রাফি গুলো দেখলে সত্যিই মুগ্ধ হয়ে যাই। আপনার ক্যাপচার করার প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ ছিল। বিশেষ করে দ্বিতীয় ফটোগ্রাফির রাস্তার ফটোগ্রাফি এবং শিমুল ফুলের ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 last year 

প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো আপনি দেখে মুগ্ধ হয়েছেন জেনে খুশি হলাম আপু। আপনার কাছে দ্বিতীয় ফটোগ্রাফি এবং শিমুল ফুলের ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 63513.32
ETH 1708.30
USDT 1.00
SBD 0.42