গান কভার: চিরদিন পুষলাম এক অচিন পাখি।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ৮ ই ডিসেম্বর, রবিবার, ২০২৪ খ্রিষ্টাব্দ।
আমি আশা করি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হলো লালনগীতির কভার গান। বর্তমানে সারা বিশ্বে লালনের গান নিয়ে বিভিন্ন দেশের গবেষকরা অনেক রিসার্চ করছে। লালন সাঁইয়ের বেশিরভাগ গানগুলোই দেহতত্ত্ব গান। বিভিন্ন ধরনের গান গাইতেও শুনতে ছোটবেলা থেকেই বেশ ভালো লাগতো তবে আমি কোন প্রফেশনাল কণ্ঠশিল্পী না। ছোটবেলায় ক্লাস ফাইভে লালন গীতি গান গেয়ে পুরস্কার পেয়েছিলাম মনে আছে তারপরে আর কোথাও তেমন গান গাওয়া হয়নি। তবে ঘরে বাইরে মুখে মনে মনে সব সময় গান গায়। কিন্তু সবার সামনে সবসময় গান গাইতে পারতাম না লজ্জা লাগতো। কিন্তু আমার বাংলা ব্লগে যুক্ত হওয়ার পরে প্রতি সপ্তাহের হ্যাংআউটে গান গাওয়া শুরু করে আমার এই জড়তা দূর হয়েছে। এবছর আমার বাংলা ব্লগের বর্ষসেরা অ্যাওয়ার্ডে বেস্ট এন্টারটেইনার সং ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছি। এটা আমার জীবনে পাওয়া অন্যতম একটি পুরস্কার। এই বর্ষসেরা অ্যাওয়ার্ডটা আমার জন্য শুধু পুরস্কার তা নয়, এটা আমার অনুপ্রেরণা।
কভার ফটো
আমি ইনশর্ট অ্যাপস দিয়ে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আজকে যে গানটি আমি আপনাদের সাথে নিজ কন্ঠে চিরদিন পুষলাম এক অচিন পাখি গেয়ে শেয়ার করবো এই গানটি ছোটবেলা থেকে আমার খুবই প্রিয় এবং এখনো প্রচুর পরিমাণে কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের কণ্ঠে এই গান শুনে থাকি। ফরিদা পারভীনের বেশিরভাগ লালনগীতি গানগুলি আমার কাছে অনেক সুন্দর লাগে। আমার কাছে এই গানটি অনেক অনেক বেশি ভালো লাগে। তাহলে চলুন গানটি শুরু করা যাক।
গানের প্রয়োজনীয় তথ্য
এলবাম: সময় গেলে সাধন হবে না।
লিরিক্স: চিরদিন পুষলাম এক অচিন পাখি..
মূল কণ্ঠশিল্পী: ফরিদা পারভীন
কভার : অংকন বিশ্বাস
[কভার গানের ইউটিউব লিংক]
গান
ভেদ পরিচয় দেয় না আমায়
ঐ খেদে ঝরে আঁখি।।
পাখি বুলি বলে শুনতে পাই
রূপ কেমন দেখিনা ভাই বিষম ঘোর দেখি।
চেনাল পেলে চিনে নিতাম
যেতো মনের ধুকধুকি।।
পোষা পাখি চিনলাম না, এ লজ্জা তো যাবে না
উপায় কি করি।
কোন দিন জানি যাবে উড়ে
ধুলো দিয়ে দুই চোখই।।
নয় দরজা খাঁচাতে
যায় আসে পাখি কোন পথে
চোখে দিয়ে রে ভেল্কি।
সিরাজ সাঁই কয় বয় লালন বয়
ফাঁদ পেতে ঐ সিঁদমুখী।।
এই গান নিয়ে আমার ব্যক্তিগত মতামত
আমি অতি নগণ্য মানুষ লালন সাঁইজির গানের অর্থ বিশ্লেষণ করার মত ক্ষমতা আমার ভেতরে নেই। বাউল সম্রাট ফকির লালন সাঁইজির বেশিরভাগ গানগুলো দেহতত্ত্ব। আমাদের প্রতিটি প্রাণীর মধ্যে সৃষ্টিকর্তা আত্মা রূপে রয়েছে। আর এই আত্মারূপকে বাউল সম্রাট ফকির লালন সাঁইজি অচিন পাখির সাথে তুলনা করেছে। এই আত্মা রূপে পাখি আমাদের এই দেহেতেই বিরাজ করে। যতক্ষণ এই আত্মা রূপে পাখি আমাদের দেহে বিরাজ করে ততক্ষণ আমরা জীবিত থাকি। আমরা যদি এই পাখিকে চিনতে পারি তাহলে আমরা সৃষ্টিকর্তা স্বরূপ সম্পর্কে জানতে পারবো। এই গানটায় আমি মাঝেমধ্যে গেয়ে থাকি কয়েকদিন আগেই এই গানটি ঢাকা থেকে রেকর্ডিং করেছিলাম। এই গানটি আমার অনেক ফেভারিট একটি গান।
পোস্টের বিবরন
পোস্টের ধরন: কভার গান
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: মোহাম্মদপুর,ঢাকা
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার কভার গান ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon

ভাইয়া আপনার গান শুনে মন ভোরে গেলো। আপনার মিষ্টি কন্ঠে এই গান শুনে খুবই ভালো লাগলো। দারুন একটি গান পরিবেশন করেছেন ভাইয়া। অসাধারণ হয়েছে ভাইয়া। অনেক অনেক শুভকামনা রইলো।
সত্যি বলতে আপনাদের অনুপ্রেরণামূলক মন্তব্য গুলো পড়লে খুব ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
ভাই অনেক দারুন একটি গান কভার করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি।আপনি প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর গান কভার করেন। বিশেষ করে আপনার কন্ঠে গান শুনতে আমি অনেক পছন্দ করি। ধন্যবাদ ভাই এত সুন্দর সুন্দর গান কভার করে শেয়ার করার জন্য।
আমার কন্ঠে লালনগীতি গান শুনতে আপনি অনেক বেশি পছন্দ করেন জেনে খুশি হলাম। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনি দেখছি প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহে ও আরো একটি নতুন গান পরিবেশন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কন্ঠে গাওয়া লালন গীতি গুলো শুনতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এছাড়াও আপনি সাপ্তাহিক হ্যাংআউটের মধ্যে বেশ দারুন ভাবে গান গুলো পরিবেশন করার চেষ্টা করেন। আজকে আপনার গাওয়া গান টি অনেক বেশি ভালো লেগেছে।
আমার গানটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনুপ্রেরণামূলক মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
আজকে আপনি খুব সুন্দর করে একটা গানের কভার করেছেন। যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এরকম গানগুলো যদিও খুব একটা শোনা হয় না, তবে আপনার মাধ্যমে অনেক বেশি শুনি। কারণ আপনি প্রতিনিয়ত অনেক সুন্দর করে গানগুলোর কভার করে থাকেন। আশা করছি প্রতিনিয়ত আপনার কন্ঠে এরকম সুন্দর সুন্দর গানগুলো আমরা শুনতে পাবো।
আমি চেষ্টা করি সব সময় লালনগীতি এই গানগুলো পরিবেশন করার জন্য। আপনাদের ভালো লাগে এটা জেনে খুশি হলাম। সুন্দর মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক সুন্দর একটি গানের কভার আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আসলে এ ধরনের গানগুলো হলো অমর গান। এ ধরনের গানগুলো একবার শুনলে আরো বেশ কয়েকবার শুনতে মন চায়। আমার অত্যন্ত পছন্দের গান এটা।
হ্যাঁ ভাই বাউল সম্রাট ফকির লালন সাঁইজির এই গানগুলো অমর হয়ে থাকবে। সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি বরাবরি অনেক সুন্দর গান করেন আপনার কন্ঠে গান শুনতে আমার ভীষণ ভালো লাগে। অনেকদিন পরে আবার আপনার কন্ঠে একটা লালনগীতি গান শুনলাম, মাঝে মাঝে সত্যিই আপনার গান শুনে মুগ্ধ হই। এত সুন্দর একটা লালনগীতি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমি চেষ্টা করেছি বাউল সম্রাট ফকির লালন সাঁইজির গান আপনাদের মাঝে সুন্দরভাবে পরিবেশন করার জন্য। সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য ধন্যবাদ।
সুন্দর একটি গান কভার করে শেয়ার করলেন। বেশ কয়েকদিন হল আমিও গান কভার শেয়ার করি না। আজকে আপনার গান কভারটি শুনে অনেক ভালো লেগেছে। আমার খুব পছন্দের একটি গান এটি। যা আপনার কন্ঠে শুনতে পেয়ে অনেক ভালো লাগলো।
আপু আপনার গানগুলোও আমার কাছে খুব ভালো লাগে। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ।
বাহ চমৎকার ভাই। দারুণ লাগল আপনার গানটা। বরাবরই আপনি বেশ ভালো গান করেন। গানটা দারুণ কভার করেছেন। যদিও এই ধরনের গানগুলো একেবারে কম শোনা হয়। ধন্যবাদ আমাদের সাথে গানটা শেয়ার করে নেওয়ার জন্য।।
আসলে সবাই লালন গীতি গান অনেক কম শুনে। আমার গানটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।