সিলেট ভ্রমণ - ৩য় পর্ব।

in আমার বাংলা ব্লগ8 months ago (edited)


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ২০ ই অক্টোবর, সোমবার, ২০২৫ খ্রিষ্টাব্দ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো

1000231572.jpg

কয়েকটি ছবিকে একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। প্রতিনিয়ত আপনাদের সামনে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আপনারা অনেকে জানেন যে, আমি গত বছরে অক্টোবর মাসের শেষের দিকে সিলেটে ভ্রমণে বেরিয়েছিলাম। এই ভ্রমণটা আমার জীবনের সুন্দর একটি ভ্রমণ ছিলো। আর এই ভ্রমণ থেকে আমি অনেক জ্ঞানলাভ করতে পেরেছি। আসলে মানুষের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতার ও প্রয়োজন হয় আর মানসিক সুস্থতার জন্য প্রয়োজন বেশি বেশি ভ্রমণ করা আর জ্ঞান লাভ করা। এর আগেও আমি সিলেটর বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছিলাম। সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানগুলো ভ্রমণ করে দেখতে ভীষণ ভালো লাগে আমার কাছে আর এই কারণেই এখন পর্যন্ত সিলেট অনেকবার ভ্রমন করেছি। আজকে আমি সিলেট ভ্রমণের- ৩য় পর্ব আপনাদের সাথে শেয়ার করবো।

20241021_053753.jpg

আমরা রাতে পাংশা রেলওয়ে স্টেশনে চা খাওয়ার পরে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। নীরব রাতের স্টেশনে চায়ের কাপে গল্প চলছিলো টুকটাক। চারপাশে নরম আলো আর হালকা ঠান্ডা বাতাসে এক ভিন্ন অনুভূতি কাজ করছিল।

20241021_080142.jpg

অবশেষে আমাদের অপেক্ষার অবসান ঘটে ট্রেন এসে পৌঁছাল। সবাই মিলে ব্যাগপত্র নিয়ে ট্রেনে উঠলাম। যেহেতু তখন অনেক রাত হয়ে গিয়েছিল, তাই ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরই আমরা সবাই ঘুমিয়ে পড়ি। জানালার বাইরে অন্ধকার রাত আর ট্রেনের ছন্দময় শব্দ ঘুমটাকে আরও গভীর করেছিল।

20241021_053716.jpg

সকালবেলা ঘুম ভাঙতেই দেখি আমরা ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। সবাই নামার পর হালকা ফ্রেশ হয়ে নেই। সকালের পরিবেশ ছিল একদম সতেজ। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমরা সিলেটের ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকি।

20241021_020159.jpg

কিছু সময় পর আমাদের কাঙ্ক্ষিত ট্রেন স্টেশনে এসে থামে। আমরা সবাই উচ্ছ্বাস নিয়ে আবার ট্রেনে উঠি সিলেটের উদ্দেশ্যে। এইবার আমি জানালার পাশে বসেছিলাম। যাত্রা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে শুরু করি।

20241021_080156.jpg

সকালের কুয়াশা মাখা প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মুগ্ধকর ছিল। গ্রামের সবুজ মাঠ, দূরের গাছপালা, আর কুয়াশায় ঢাকা সূর্যের আলো যেন এক অপূর্ব দৃশ্য তৈরি করেছিল। আমি মুহূর্তের জন্য চুপচাপ বসে ছিলাম শুধু উপভোগ করছিলাম বাংলাদেশের ভোরের সেই নিসর্গ সৌন্দর্য।



পোস্টের ছবির বিবরণ


ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: সিলেট
তারিখ: ২০ শে অক্টোবর ২০২৪



প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 8 months ago 

সিলেট ভ্রমণের আজকে আরো নতুন আরো একটি পর্ব দেখলাম আজকের পর্বতে দৃশ্য গুলি আমার খুবই পছন্দ হয়েছে বিশেষ করে শীতকালীন দৃশ্যগুলি দেখতে এতটাই সুন্দর লাগে যে অ্যাড দেখাতেই যেন মনে মুগ্ধতা চলে আসে। আপনার পরের পর্ব দেখার জন্য অপেক্ষায় রইলাম ভাই।

 8 months ago 

সিলেট ভ্রমণের এবারের পর্বটি অনেক চমৎকার ভাবে তুলে ধরেছেন ভাই। ভ্রমণ করতে খুবই ভালো লাগে। ভ্রমণ করার আনন্দই আলাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.084
BTC 62807.96
ETH 1676.39
USDT 1.00
SBD 0.42