সিলেট ভ্রমণ- ৪র্থ পর্ব।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ২২ শে অক্টোবর, বুধবার, ২০২৫ খ্রিষ্টাব্দ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কয়েকটি ছবিকে একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
সকালবেলা আমরা সিলেটের ট্রেনে উঠার পর থেকেই আনন্দ শুরু হয়েছিল। সবাই মিলে গল্প, গান আর হাসি-ঠাট্টায় ট্রেনযাত্রা ছিল ভীষণ উপভোগ্য। জানালার বাইরে ছুটে চলা গ্রামের দৃশ্য, কুয়াশা ঢাকা ক্ষেত আর নরম রোদ মিলিয়ে সকালের আবহ যেন এক অন্যরকম অনুভূতি এনে দিয়েছিল।
সত্যি বলতে, সকালের কুয়াশা মাখা দারুণ প্রকৃতি আমাদের হৃদয়কে ছুঁয়ে গিয়েছিল। আমরা সবাই প্রকৃতিকে ভীষণ ভালোবাসি, তাই সেই মুহূর্তগুলো আমাদের জন্য ছিল অনেক আনন্দের। ট্রেনে বসে জানালার বাইরে তাকিয়ে থাকা যেন এক স্বপ্নের মতো লাগছিল।
দুপুরের দিকে আমরা অবশেষে সিলেট রেলওয়ে স্টেশনে পৌঁছালাম। দীর্ঘ যাত্রার পর সবাই ক্লান্ত হলেও উচ্ছ্বাসে ভরপুর ছিলাম। স্টেশন থেকে আমরা সিএনজি নিয়ে সোজা রওনা দিলাম সিলেট সেনানিবাসের দিকে।
সেনানিবাসে আমাদের এক পরিচিত ভাই থাকতেন, তাই আমরা তার বাসাতেই অবস্থান করি। উনি খুব আন্তরিকভাবে আমাদের স্বাগত জানান, যা আমাদের ভ্রমণকে আরও আনন্দময় করে তোলে। বিকেলে বিশ্রাম নেওয়ার পর আমরা রাতে সেনানিবাসের ভেতরে একটু ঘুরতে বের হই।
রাতের সিলেট সেনানিবাসের প্রাকৃতিক সৌন্দর্য ছিল সত্যিই অসাধারণ। চারপাশে নীরবতা, ঠান্ডা হাওয়া আর আলোকিত পরিবেশ সব মিলিয়ে এক প্রশান্ত অনুভূতি তৈরি করেছিল। সেই রাতের হাঁটাহাঁটি ও প্রকৃতির সান্নিধ্য আমাদের ভ্রমণের এক অবিস্মরণীয় অংশ হয়ে থাকে।
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: সিলেট
তারিখ: ২০ শে অক্টোবর ২০২৪
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon

Screenshot:
Comment Link:
https://x.com/aongkonbd/status/1982336993993556237?t=EUl_K-YbEIoKoRqDIMStkA&s=19
https://x.com/aongkonbd/status/1982336527855386869?t=wnGKH-cRGBVMxS0dcw8Vbw&s=19
আপনার কাছ থেকে সিলেট ভ্রমণের গত পর্বগুলো দেখেছিলাম৷ আজকে এর আরো একটি পর্ব দেখে বেশ ভালই লাগছে৷ এখানে আপনি খুব সুন্দর ভাবে সবকিছু আমাদের মাঝে শেয়ার করেছেন৷ একইসাথে এখানে সিলেটের সৌন্দর্যকেও আপনি আমাদের মাঝে ফুটিয়ে তুলছেন৷ পরবর্তী পর্বে গুলো দেখার আশায় রইলাম৷