ফটোগ্রাফি:- প্রকৃতির মায়াবী সৌন্দর্য।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ১২ ই মার্চ, বুধবার, ২০২৫ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কভার ফটো
কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমরা সবাই আমাদের চারপাশের প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসি। আমার কাছে মনে হয় প্রকৃতি আমাদের জীবন প্রকৃতি আছে বলেই আমরা জীবিত আছি। আর এই প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে রাখার দায়িত্বটাও আমাদের। প্রকৃতির অপরূপ দৃশ্য আমাদের প্রত্যেকের হৃদয়কে মুগ্ধ করে। প্রকৃতির সাথে সুন্দর সময় কাটাতে আমরা সবাই অনেক পছন্দ করি। আমি গ্রামে গেলে সব সময় প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই ঘুরে বেড়ায় আর প্রাকৃতিক সৌন্দর্য আমার ফোনের ক্যামেরায় বন্দি করে রাখি। ব্যক্তিগতভাবে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে ভীষণ পছন্দ করি আর ফটোগ্রাফির ভেতরেই আনন্দ খোঁজার চেষ্টা করি। আমি বিভিন্ন সময়ে প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি করেছি যেগুলো আমি এখন আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন দেরি না করে আমার ফটোগ্রাফি গুলো দেখে আসি।
প্রথম ফটোগ্রাফি
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ২০ শে ডিসেম্বর ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে শীতের সকালের সূর্যোদয়। আমরা যারা বাংলাদেশে বসবাস করি তারা সবাই শীত ঋতু অনেক বেশি পছন্দ করি। কারণ আমাদের বাংলাদেশে অতিরিক্ত শীত পড়ে না বললেই চলে। আমাদের বাংলাদেশ ষড়ঋতুর দেশ আমরা এই দেশে প্রত্যেক ঋতু উপভোগ করি। শীতের সময়ে সকালে ঘুম থেকে উঠে সূর্য উদয় দেখার মজাই আলাদা। ঘাসের ডগার উপরে শিশিরের বিন্দু সহ সকালের সূর্যোদয়ের দৃশ্যটি আমি কিছুদিন আগেই মোবাইলের ক্যামেরায় ধারণ করেছিলাম।
দ্বিতীয় ফটোগ্রাফি
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ২০ শে নভেম্বর ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
আমার দ্বিতীয় ফটোগ্রাফিতে রয়েছে নদীর দৃশ্য। প্রাকৃতিক সৌন্দর্য আমি সবসময় অনেক বেশি পছন্দ করি। প্রাকৃতিক সৌন্দর্য গুলোর ভেতরে আমার পছন্দের অন্যতম হচ্ছে নদীর দৃশ্য। নদীর শান্ত রূপ দেখতে ভীষণ ভালো লাগে। আমি যখনই ঢাকা থেকে বাড়িতে আসি কিংবা বাড়ি থেকে ঢাকাতে যাই নদী পারাপার সময় সবথেকে সুন্দর মুহূর্ত অতিবাহিত করি। নদীর ভেতরে দাঁড়িয়ে থাকা ফেরি আর লঞ্চগুলো দূর থেকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল।
তৃতীয় ফটোগ্রাফি
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ৪ ই জানুয়ারি ২০২৫ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
আমার তৃতীয় ফটোগ্রাফিতে রয়েছে চাঁদের দৃশ্য। আমরা যখন ছোট ছিলাম মা আমাদেরকে চাঁদ দেখিয়ে দেখিয়ে ভাত খাওয়াতো। আমার কাছে এমনটা মনে হয় যারা গ্রামে থাকে এমন কোন মানুষ নেই যে রাতে চাঁদ দেখে ভাত খায় নাই। গ্রামের মানুষজন সবসময়ই শহরের মানুষের তুলনায় অনেক বেশি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে। কারণ গ্রাম মানেই প্রকৃতি।
চতুর্থ ফটোগ্রাফি
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ৮ ই জানুয়ারি ২০২৫ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
আমার চতুর্থ ফটোগ্রাফিতে রয়েছে সূর্যাস্তের ফটোগ্রাফি। আমি যেমন সূর্য উদয় দেখতে অনেক বেশি পছন্দ করি তেমনি সূর্যাস্ত দেখতেও খুবই পছন্দ করি। সকালে সূর্যোদয় কিংবা বিকালে সূর্যাস্ত দুটোই আমার কাছে অনেক বেশি প্রিয়। কারণ এ সময়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মত থাকে। আরে সময়ে সূর্যের আলো কম থাকায় ফটোগ্রাফি করতেও ভীষণ ভালো লাগে।
পঞ্চম ফটোগ্রাফি
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ২৬ শে জানুয়ারি ২০২৫ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
আমার পঞ্চম ফটোগ্রাফিতে রয়েছে নদী ও জনপদের দৃশ্য। নদী এবং জনপদের রয়েছে গভীর সম্পর্ক। নদীর তীরবর্তী অঞ্চল দিয়ে সবসময় জনপদ গড়ে ওঠে। এই ফটোগ্রাফিটি ঢাকা থেকে বাড়িতে ট্রেনে আসার সময় করেছিলাম। নদীর তীরবর্তী অঞ্চল অনেক বড় বড় বিল্ডিং দেখে বেশ ভালই লাগছিল।
ষষ্ঠ ফটোগ্রাফি
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ২২ শে ডিসেম্বর ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
আবার ষষ্ঠ ফটোগ্রাফিতে রয়েছে হলুদ ফুলের দৃশ্য। শীতের সময় গ্রামীণ অন্যতম সৌন্দর্য হলেও হলুদ ফুলের সমারোহ। গ্রামীণ কৃষকেরা এ সময়ে মাঠে প্রচুর পরিমাণে। শীতের সময় এই গ্রামীন কৃষকেরা মাঠে প্রচুর পরিমাণে সরিষা ফসল চাষ করে থাকে। যখন সরিষা গাছে হলুদ রঙের ফুল ফোটে তখন মাঠে গিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভীষণ ভালো লাগে। সরিষা ফুলের সুন্দর গন্ধে মাঠ ভরে থাকে। প্রকৃতির এই মায়াবী অপরূপ সৌন্দর্য আমার হৃদয়কে মুগ্ধ করে।
পোস্টের বিবরন
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon

প্রকৃতির মায়াবী অপরূপ সৌন্দর্য দেখে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। এখানে থাকো প্রতিটা দৃশ্য কিন্তু জাস্ট চমৎকার ছিল বলতে গেলে। আমার কাছে আপনার প্রথম এবং শেষের ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো লেগেছে। আপনি কিন্তু অনেক সুন্দর ফটোগ্রাফি করেন এটা বলতেই হচ্ছে।
প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। আমার প্রথম ফটোগ্রাফি টা আপনার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অনেক সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আপু।
আলাদা আলাদা সৌন্দর্য নিয়ে দারুন একটি ফটোগ্রাফি পর্ব সাজিয়েছো বন্ধু প্রতিটা ফটোগ্রাফিতে সৌন্দর্যটা বেশ ভালো লেগেছে। বিশেষ করে শীতের সকালের কুয়াশা ভেজা সৌন্দর্যটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। স্বচ্ছ সুন্দর ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।
শীতের সকালে এ ধরনের ফটোগ্রাফি করতে আমি অনেক বেশি ভালোবাসি। আমার ফটোগ্রাফি গুলো তোমার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম বন্ধু। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।
আপনি দেখছি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি কথা বলতে প্রাকৃতিক সৌন্দর্যের কোন তুলনা হয় না প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্রাকৃতিক সৌন্দর্যের পরিবর্তন ঘটে এবং সেই সৌন্দর্য তুলনাহীন হয়। তবে আপনার এই ফটোগ্রাফির মধ্যে আমার তিনটি ছবি খুবই পছন্দ হয়েছে। প্রথমটি হল শীতের সকালের সূর্য উদয়, চাঁদের দৃশ্য আর সূর্যাস্ত আমার এমন সময় গুলো খুব পছন্দ। এছাড়া অন্যান্য ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। আপনার এই প্রকৃতির ছবিগুলো দেখে অনেক ভালো লাগলো।
হ্যাঁ দাদা প্রাকৃতিক দৃশ্যের কোন তুলনা হয় না প্রকৃতি সবসময় পরিবর্তিত হয়। আমার ফটোগ্রাফি গুলোর ভেতরে তিনটি ছবি আপনার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। সুন্দর অনুপ্রেরণামূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
প্রকৃতির আলাদা আলাদা সৌন্দর্য ক্যামেরাবন্দী করেছেন আজ৷ কী যে ভালো হয়েছে ছবিগুলো। আপনি তো বরাবরই দারুণ ছবি তোলেন৷ প্রকৃতি দেখার চোখ আছে আপনার৷ সবার থাকে না৷ অপূর্ব সব দৃশ্য৷
আসলেই দিদি প্রকৃতি দেখার চোখ না থাকলে প্রকৃতিকে দেখা যায় না। হৃদয়ের চোখ দিয়ে প্রকৃতি দেখতে হয়। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ দিদি। এই মন্তব্যটা ভীষণ ভালো লেগেছে দিদি।
সত্যি প্রকৃতি দেখতে বড্ড মায়াবী। যদি প্রকৃতি দেখতে এতো সুন্দরী না হতো তাহলে মানুষ কি আর দূর দুরান্তে থেকে সুন্দর সুন্দর প্রকৃতি দেখার জন্য যেত। আপনি এলোমেলোভাবে প্রকৃতির দারুন সব ফটোগ্রাফি ধারণ করেছেন। আপনার ধারণ করা প্রতিটি ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ ভাইয়া।
আসলেই আপু প্রকৃতি দেখতে যদি মায়াবী না হতো তাহলে মানুষ প্রকৃতি দেখার জন্য দূর দূরান্তে যেত না। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আপু।
অনেক সুন্দর কিছু প্রকৃতির ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রকৃতির ফটোগ্রাফি গুলো মুগ্ধ করার মত। কেন জানি আজকের ফটোগ্রাফি গুলো হতে চোখ ফেরাতে পারছি না। ধন্যবাদ এমন সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো। প্রাকৃতিক দৃশ্য দেখলে আমরা সবাই অনেক খুশি হই। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আপু।
আপনার শেয়ার করা মনোরম প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর প্রকৃতির ফটোগ্রাফি গুলো আপনি শেয়ার করেছেন। এত সুন্দরভাবে ক্যাপচার করেছেন বিশেষ করে শিশির ভেজা ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।
হ্যাঁ আপু আমি চেষ্টা করি সুন্দরভাবে ছবিগুলো ক্যাপচার করার জন্য। আর এগুলো শেয়ার করার মাধ্যমে সবথেকে বেশি ভালো লাগে। অনেক সুন্দর মন্তব্য করে সব সময় পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
কত সুন্দর প্রাকৃতিক ফটোগ্রাফি। কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। সরিষা ফুল সহ নদীর ফটোগ্রাফির দৃশ্য গুলো আমার কাছে দারুণ লেগেছে। ধন্যবাদ।
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।