সিলেট ভ্রমণ - ৫ম পর্ব।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ২৪ শে অক্টোবর, শুক্রবার, ২০২৫ খ্রিষ্টাব্দ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কয়েকটি ছবিকে একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
রাতে আমরা সিলেট সেনানিবাসের ভেতরে অনেক সুন্দর সময় কাটিয়েছিলাম। সবাই মিলে গল্প, হাঁটাহাঁটি আর হাসি-আড্ডায় পুরো রাতটাই ছিল আনন্দে ভরা। সেনানিবাসের শান্ত পরিবেশ আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মনকে একদম সতেজ করে তুলেছিল। সত্যিই, এমন পরিবেশ আগে কখনো দেখিনি মুগ্ধ হয়ে শুধু তাকিয়ে ছিলাম।
রাতের ঘোরাঘুরির পর আমরা সবাই বেশ দেরিতে ঘুমিয়েছিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। সকালের হালকা ঠান্ডা হাওয়ায় চা আর নাস্তা উপভোগ করা ছিল এক কথায় দারুণ।
নাস্তা শেষে ভাবলাম, একটু ছাদে গিয়ে ঘুরে আসা যাক। ছাদে গিয়েই দেখি, চারপাশে প্রকৃতির অপরূপ সৌন্দর্য ছড়িয়ে আছে। সবুজ গাছপালা, দূরের পাহাড় আর নীল আকাশের মিলন যেন এক মনোরম দৃশ্য তৈরি করেছে। সেই মুহূর্তের সৌন্দর্য বন্দি করার জন্য কয়েকটি ফটোগ্রাফিও তুলে ফেললাম।
ছাদ থেকে ফিরে আমরা সবাই বাসায় এসে বিশ্রাম নিই। দুপুরে একসাথে খাওয়া-দাওয়া সেরে পরবর্তী গন্তব্য ঠিক করি। এবার আমাদের গন্তব্য ডিবির হাওর। সবাই নতুন উৎসাহে প্রস্তুতি নিতে শুরু করলাম।
খাওয়া শেষ করে আমরা ডিবির হাওরের উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়ির জানালা দিয়ে বাইরের দৃশ্য উপভোগ করতে করতে মনটা আরও উৎফুল্ল হয়ে উঠছিল। মনে হচ্ছিল, সিলেটের প্রতিটি প্রান্তেই যেন প্রকৃতির এক নতুন গল্প লুকিয়ে আছে।
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: সিলেট
তারিখ: ২১ শে অক্টোবর ২০২৪
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon

Screenshot:
Comment Link:
https://x.com/aongkonbd/status/1982339368066191797?t=_6oxlM0H314-Qi_qMamvvw&s=19
https://x.com/aongkonbd/status/1982339836590923875?t=vxpnUuw8IXf6rC-oJCpR0Q&s=19