বেলগাছিতে মহানাম যজ্ঞ অনুষ্ঠানে কাটানো মুহূর্ত।

in আমার বাংলা ব্লগlast year


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ৮ ই মার্চ, শনিবার, ২০২৫ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো


1000177826.jpg

কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি গ্রামে আসলে সব সময় চেষ্টা করি সবার সাথে বাইরে ঘোরাফেরা করার জন্য। গ্রামীণ প্রকৃতিতে ঘুরে বেড়াতে ভীষণ বেশি পছন্দ করি। আমাদের পাড়ার কয়েকজন ছেলেপেলে আছি আমরা যেখানেই ধর্মীয় অনুষ্ঠান হয় সেখানেই ছুটে চলে যায়। সত্যি বলতে সব ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। আমরা সব সময় খোঁজ খবর রাখি আশেপাশে কখন কোথায় ধর্মীয় অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয়। যদি আমরা একসাথে থাকি সময় সুযোগ হলে সেই ধর্মের অনুষ্ঠানে অংশগ্রহণ করি। যেকোনো ধর্মীয় প্রতিষ্ঠানে গেলে মন এমনিতেই ভালো হয়ে যায়। আপনি যে, ধর্মেরই হোন না কেন যদি আপনার হৃদয় অশান্ত থাকে তবে আপনার ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে সময় কাটান আশা করি মনের অনেক উন্নতি হবে। গতকালকে বেলগাছি মহানাম যজ্ঞ অনুষ্ঠানে কাটানো সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করবো।

1000010991.jpg

অনেকদিন ধরেই ইচ্ছা ছিল যে, বেলগাছি মহানাম যজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করবো। আমরা কয়েকজন মিলে আগেই এটা প্ল্যানিং করে রেখেছিলাম। গতকালকে ঘুম থেকে উঠে বাইক নিয়ে ঢাকা থেকে বের হয়েছিলাম গ্রামে আসার জন্য। তারপর সরাসরি গ্রামে না এসে একবারে মহানাম যজ্ঞ অনুষ্ঠানে গিয়েছিলাম। অবশ্য আমি যে, একাই গিয়েছিলাম তা নয়।

1000010997.jpg

আমি এখানকার মহানাম যজ্ঞ অনুষ্ঠানে আসার আগেই আমার কাকাতো ভাই, বোন, দিদি ও পাড়া প্রতিবেশীরা অনেকে এসেছিল। সবার সাথে এরকম একটি অনুষ্ঠানে দেখা হয়ে বেশ ভালই লাগছিল। আমরা প্রথমে গিয়ে অনেকটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম সংকীর্তন শুনি। আমরা যখন হরিনাম শুনতে আসি তখন ঘড়ির কাঁটায় দুপুর দুইটা মত বাজে। এখানে দুই দিনব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠান চলছিল।

1000010998.jpg

গতকালকে দ্বিতীয় দিন হওয়ার কারণে দুপুরেও অনেক লোকের সমাগম ছিল। এই সময়টাতে অধিক ভক্তবৃন্দ হওয়ার একটা কারণ হচ্ছে গ্রামের লোকজনের এখন বাড়িতে তেমন একটা কাজ নেই বলেই চলে। যাইহোক যত বেশি ভক্তবৃন্দ তত বেশি আনন্দ। আর যেখানে ভক্তবৃন্দ সমাগম ঘটে সেখানেই বৃন্দাবন হয়। হরিহরপুরের এই ধর্মীয় প্রতিষ্ঠানে একটি বৃদ্ধাশ্রম রয়েছে আর বেশ কয়েকটি মন্দির রয়েছে। ‌

1000010908.jpg

আমরা হরিনাম সংকীর্তন শোনার মাঝে মধ্যে বাইরে এসে ঘুরে যাচ্ছিলাম। এই প্রতিষ্ঠানের বাইরের পরিবেশটা অনেক বেশি সুন্দর। বিশেষ করে পুকুরের চারপাশের পরিবেশটা আমার কাছে দারুন লেগেছে। পুকুরের চারপাশ দিয়ে ঘুরে বেড়াতে ভীষণ ভালো লাগছিল। পুরো পুকুরের চারপাশে দারুন লাইটিং করা ছিল। পুকুরের মাঝখানে ভগবান শ্রীকৃষ্ণকে মাথায় করে নিয়ে যাওয়ার দারুন একটি দৃশ্য ছিল যেটা দেখে খুব সুন্দর লাগছিল।

1000011264.jpg

যাইহোক আমরা মাঝেমধ্যে পুকুরের সৌন্দর্য উপভোগ করছিলাম আর হইলাম সংকীর্তন শুনছিলাম। আমরা দুপুরে একবার প্রসাদ নিয়েছিলাম। দুপুরে আমাদের প্রসাদের মধ্যে ছিল পোলাও ভাত, ডাল, সয়াবিন ভুনা, লুচি আর মিষ্টি। আমার কাছে এই প্রসাদ খুবই ভালো লেগেছিল।

1000010911.jpg

আমরা দুপুরের প্রসাদ খেয়ে অনেকটা সময় হরিনাম সংকীর্তন শুনেছিলাম। আর আমরা মেলায় অনেক ঘোরাঘুরি করেছিলাম। তারপর রাতে আরো একবার প্রসাদ খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। গতকালকে মহানাম যজ্ঞ অনুষ্ঠান বেশ দারুণভাবে উপভোগ করেছিলাম।



পোস্টের ছবির বিবরন

ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ৭ ই মার্চ ২০২৫ খ্রিঃ
লোকেশন: বেলগাছি, রাজবাড়ী



প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 
1000177950.jpg1000177952.jpg1000177951.jpg
 last year 

আপনার হরিনাম মহাযজ্ঞ শুনতে যাওয়ার অভিজ্ঞতা পড়ে খুব ভালো লাগলো ভাই। কথায় বলে হরিনাম সংকীর্তন যেখানেই হোক, সেই অঞ্চল আসলে বৃন্দাবনের মতোই পবিত্র। আর আপনাদের ওখানে এত সুন্দর করে মঞ্চ বেঁধে হরিনাম হচ্ছে দেখে খুব ভালো লাগলো। ঈশ্বর আপনার ভালো করুন এবং ভগবান শ্রীকৃষ্ণ আপনার জীবনে মঙ্গলময় দিন নিয়ে আসুন।

 last year 

হ্যাঁ দাদা হরিনাম সংকীর্তন যেখানে হয় সেই অঞ্চল বিন্দাবনের মতোই পবিত্র হিসাবে গণ্য করা হয়। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.079
BTC 61850.71
ETH 1654.63
USDT 1.00
SBD 0.47