"মেঘলা আকাশ ঝড়ো বাতাস উপভোগ"

in আমার বাংলা ব্লগlast year


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ৮ ই মে, বৃহস্পতিবার, ২০২৫ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো


1000203093.jpg

কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। কয়েকদিন হল ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছি এখানে এসে অনেক সুন্দর সময় অতিবাহিত করছি। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সুন্দর সময় কাটাতে ভীষণ ভালো লাগে আমার কাছে। আমি বাড়িতে আসলে সব থেকে কোন সময় বাড়িতে থাকি বন্ধু-বান্ধবদের সাথে বাড়ির বাইরে বেশি সময় থাকি। তবে সারাদিন বন্ধু-বান্ধবদের সাথে আড্ডা দিয়ে রাত্রে বাড়িতে এসে ঘুমাতে ভীষণ ভালো লাগে। ঢাকা শহরের বদ্ধ জীবন আমার কাছে অনেক বেশি প্যারার মনে হয়। তাইতো মাঝেমধ্যে গ্রামীন উপভোগ করার জন্য চলে আসি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মেঘলা আকাশ ঝড়ো বাতাসের উপভোগের সুন্দর মুহূর্ত।

1000203088.jpg

আমি বাড়িতে আসার পরে দিনের বেশিরভাগ সময়টাতে বাড়ির বাইরে বন্ধু-বান্ধবীদের সাথে সময় কাটায়। গতকালকে সকালে খাওয়া দাওয়া করে ভাবলাম যে, একটু রেস্ট নিয়ে তারপর বাইরে যাব। কিছু সময় বাড়িতে রেস্ট নিতে দেখলাম যে, আকাশে ঘন কালো মেঘ জমেছে। এখন যেহেতু বৈশাখ মাস তাই আকাশে কোন কালো মেঘ জমা নেই কালবৈশাখী ঝড়ের আশঙ্কা।

1000203089.jpg

যখন আকাশে মেঘ জমে তখন বাড়িতে ঘরের ভেতরে থাকলেও বোঝা যায় আকাশে মেঘ জমেছে। কারণ বাড়ির উঠানো মাঠ থেকে আনা বিভিন্ন ফসল রোদে শুকাতে দেয়া হয় সেগুলো ঘরে তোলা নিয়ে তাড়াহুড়ো বেঁধে যায়। যখন আকাশে প্রচন্ড মেঘলাকে তখন তাড়াহুড়ো করে এসব জিনিস গুলো উঠাতে বেশ ভালোই লাগে। অবশ্য আমি ছোটবেলায় সব থেকে বেশি উপভোগ করতাম।

1000203091.jpg

সে সময়টাতে আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ফসল হতো। এখন আগের তুলনায় এসব ফসলগুলো কম হয়। যাই হোক আমি আকাশে ঘন কালো মেঘ দেখে ভাবলাম বাড়ির সামনের মাঠে গিয়ে ঝড়ো বাতাস উপভোগ করি। আমি বাড়ি থেকে যখন বের হলাম তখনও তেমন একটা বাতাস আরম্ভ হয়নি মাঠে আসতে আসতে প্রচন্ড বাতাস শুরু হয়ে গেল।

1000203090.jpg

আর আকাশটা আরো বেশি এখনো কালো মেখে ছেয়ে গেল। আকাশের এমন ভয়ংকর রূপ দেখে শৈশবের সেই কালবৈশাখী ঝড়ের কথা মনে পড়ে গেল। সময় আকাশে ঘন কালো মেঘ দেখলেই খুশিতে মন ভরে যেত যে, একটু পরেই প্রচন্ড ঝড় হবে আর সেই ঝড়ে আম কুড়াবো। সত্যি বলতে সেই শৈশবের সেই দিনগুলো অনেক বেশি আনন্দের ছিল।

1000203092.jpg

এখন বড় হয়েছি তাই তার বৈশাখী ঝড়ে শৈশবের দিনগুলোর মত আম কুড়ানো হয়ে ওঠে না। যাই হোক মাঠের ভিতরে আসতে আসতেই প্রচন্ড বাতাসে শরীরটা ঠান্ডা হয়ে গেল। শুধু যে শরীর ঠান্ডা হলো তা নয় এত সুন্দর বাতাস আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে হৃদয়ে ঠান্ডা হয়ে গেল।

1000203087.jpg

আমি মাঠের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সময় বাড়ি থেকে ফোন নিয়ে বের হয়েছিলাম। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে অনেকগুলো ফটোগ্রাফি এবং কয়েকটি ভিডিওগ্রাফি করলাম। একা একা মাঠের ভিতরে খুব সুন্দর সময় অতিবাহিত করলাম। তারপর একটু পরেই আকাশের মেঘ মুহূর্তেই বিলীন হয়ে গেল তখন বাড়িতে চলে আসলাম। এরকম সুন্দর মুহূর্ত উপভোগ করতে পেরে বেশ ভালই লাগছিল।



পোস্টের ছবির বিবরন

ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ৭ ই মে ২০২৫ খ্রিঃ
লোকেশন: খোকসা, কুষ্টিয়া



প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 

বাড়িতে গেলে আমার সময় টাও বন্ধুদের সাথেই বেশি কাটে। দারুণ লাগল আপনার ফটোগ্রাফি গুলো। মেঘলা আকাশ এবং প্রকৃতির এবং ফটোগ্রাফি বেশ সুন্দর ছিল। দারুণ ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 last year 

আসলে গ্রামে গিয়ে বন্ধু-বান্ধবদের সাথে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। আপনিও আমার মত এভাবে সময় কাটান জানি খুশি হলাম। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60611.25
ETH 1557.26
USDT 1.00
SBD 0.50