সিলেট ভ্রমণ- ২য় পর্ব।

in আমার বাংলা ব্লগ8 months ago (edited)


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ১৮ ই অক্টোবর, রবিবার, ২০২৫ খ্রিষ্টাব্দ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো

1000231200.jpg

কয়েকটি ছবিকে একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। প্রতিনিয়ত আপনাদের সামনে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আপনারা অনেকে জানেন যে, আমি গত বছরে অক্টোবর মাসের শেষের দিকে সিলেটে ভ্রমণে বেরিয়েছিলাম। এই ভ্রমণটা আমার জীবনের সুন্দর একটি ভ্রমণ ছিলো। আর এই ভ্রমণ থেকে আমি অনেক জ্ঞানলাভ করতে পেরেছি। আসলে মানুষের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতার ও প্রয়োজন হয় আর মানসিক সুস্থতার জন্য প্রয়োজন বেশি বেশি ভ্রমণ করা আর জ্ঞান লাভ করা। এর আগেও আমি সিলেটর বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছিলাম। সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানগুলো ভ্রমণ করে দেখতে ভীষণ ভালো লাগে আমার কাছে আর এই কারণেই এখন পর্যন্ত সিলেট অনেকবার ভ্রমন করেছি। আজকে আমি সিলেট ভ্রমণের- ২য় পর্ব আপনাদের সাথে শেয়ার করবো।

20241021_053633.jpg

আমরা ভবানীগঞ্জ থেকে পাংশা স্টেশনের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রায় ৪০ মিনিটের মধ্যে সেখানে পৌঁছে যাই। যেহেতু আমাদের ট্রেন দুটো বাজেটের ছিল, তাই স্টেশনটি তখন অনেক ফাঁকা ছিল। এত ফাঁকা স্টেশন এত রাতে আগে কখনো দেখিনি। রাতের বেলায় রেলস্টেশনের পরিবেশ যেন আরও সুন্দর এবং মুগ্ধকর হয়ে ওঠে। আমার কাছে এটি ভীষণ ভালো লাগে।

20241021_020103.jpg

স্টেশনে পৌঁছানোর পর আমরা সবাই মিলে স্টেশনের একটি ছোট স্টল থেকে চা খাই। একসাথে চায়ের আড্ডা দেওয়া আমাদের জন্য আনন্দের এক মুহূর্ত হয়ে ওঠে। গরম চায়ের কাপ হাতে নিয়ে রাতের নির্জন স্টেশন উপভোগ করা সত্যিই অন্যরকম অভিজ্ঞতা।

20241021_004528.jpg

ট্রেনে ওঠার আগে আমরা স্টেশনের আশেপাশের ছোট দৃশ্যগুলোও দেখি। স্টেশনের আলো, কয়েকজন মানুষ এবং ট্রেনের আগমনের অপেক্ষা এক অদ্ভুত আনন্দ দেয়। এই ছোট মুহূর্তগুলো ভ্রমণের স্মৃতি আরও সুন্দর করে তোলে।

20241021_000058.jpg

যখন ট্রেন চলতে শুরু করে, আমরা সবাই জানলাম যে আমাদের সিলেট ভ্রমণ সত্যিই আনন্দময় হতে যাচ্ছে। রাতের অন্ধকারে ট্রেনের হুইসেল এবং জানালা দিয়ে দেখা গ্রাম-নগরের আলো আমাদের উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। সবাই মিলে গল্প করা, হাসি-ঠাট্টা করা ভ্রমণের মজা দ্বিগুণ করে তোলে।

20241020_235657.jpg

সিলেটে পৌঁছানোর জন্য আমরা সবাই অনেক আগ্রহী। প্রতিটি মুহূর্তই যেন এক নতুন অভিজ্ঞতা এবং স্মৃতি তৈরি করে। এই ভ্রমণ আমাদের জন্য শুধু আনন্দই নয়, বরং বন্ধুত্ব এবং একতার অনুভূতি আরও গভীর করেছে।



পোস্টের ছবির বিবরণ


ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: সিলেট
তারিখ: ২০ শে অক্টোবর ২০২৪



প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 8 months ago 

ভাই আপনি ভ্রমণ করতে পছন্দ করেন আপনার পোস্টগুলো পড়লেই বোঝা যায়। আপনি মাঝে মাঝেই বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন। অনেক ভালো লেগেছে আপনার এই পোস্ট দেখে।

 8 months ago 

আপনার কাছ থেকে সব সময় সুন্দর কিছু জায়গার ভ্রমণের পোস্ট দেখে থাকি৷ এই সিলেট ভ্রমণের প্রথম পর্ব আমি দেখেছিলাম৷ আজকে এর দ্বিতীয় পর্ব দেখে বেশ ভালই লাগছে৷ এখানে আপনি সবকিছু খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। রাতের অন্ধকারের এই ট্রেন ভ্রমণের সুন্দর মুহূর্ত শেয়ার করেছেন দেখে অনেক বেশি ভালো লাগছে৷ পরবর্তী পর্বগুলো দেখার আশায় রইলাম৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 60184.04
ETH 1615.08
USDT 1.00
SBD 0.42