ফুলের অপরূপ সৌন্দর্য।

in আমার বাংলা ব্লগlast year


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ২ রা এপ্রিল, বুধবার, ২০২৫ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো


1000195577.jpg

কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমরা সবাই আমাদের চারপাশের প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসি। আমার কাছে মনে হয় প্রকৃতি আমাদের জীবন প্রকৃতি আছে বলেই আমরা জীবিত আছি। আর এই প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে রাখার দায়িত্বটাও আমাদের। প্রকৃতির অপরূপ দৃশ্য আমাদের প্রত্যেকের হৃদয়কে মুগ্ধ করে। প্রকৃতির সাথে সুন্দর সময় কাটাতে আমরা সবাই অনেক পছন্দ করি। আমি গ্রামে গেলে সব সময় প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই ঘুরে বেড়ায় আর প্রাকৃতিক সৌন্দর্য আমার ফোনের ক্যামেরায় বন্দি করে রাখি। ব্যক্তিগতভাবে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে ভীষণ পছন্দ করি আর ফটোগ্রাফির ভেতরেই আনন্দ খোঁজার চেষ্টা করি। আমি বিভিন্ন সময়ে প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি করেছি যেগুলো আমি এখন আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন দেরি না করে আমার ফটোগ্রাফি গুলো দেখে আসি।



প্রথম ফটোগ্রাফি


1000195305.jpg

ক্যাপশন: জবা ফুল
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১ রা এপ্রিল ২০২৫ খ্রিঃ
লোকেশন: সুনামগঞ্জ

আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে জবা ফুলের দৃশ্য। লাল রঙের জবা ফুল আমি অনেক বেশি পছন্দ করি। জবা ফুলের আবাসস্থল চায়নাতে অনেকেই এই ফুলকে চায়না গোলাপ বলে থাকে। জবা ফুল বিভিন্ন প্রজাতি এবং রঙের হয়ে থাকে। আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে জবা ফুলে চাষ করা হয়। আমি এখন পর্যন্ত অনেকগুলো প্রজাতি এবং রঙের জবা ফুল দেখেছি। জবা ফুলের সৌন্দর্য আমার কাছে ভীষণ ভালো লাগে।



দ্বিতীয় ফটোগ্রাফি


1000195307.jpg

ক্যাপশন: গন্ধরাজ ফুল
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১ রা এপ্রিল ২০২৫ খ্রিঃ
লোকেশন: সুনামগঞ্জ

আমার দ্বিতীয় ফটোগ্রাফিতে রয়েছে গন্ধরাজ ফুল। এই ফুলটি ভারত এবং বাংলাদেশে ভীষণ পরিমাণে পরিচিত। গন্ধরাজ ফুলের সুগন্ধ ও সব থেকে বেশি ভালো লাগে আমার কাছে। আমাদের বাড়িতে কয়েক বছর আগেও গন্ধরাজ ফুলের একটি বড় কাজ ছিল সেই গাছে প্রচুর পরিমাণে ফুল হতো। আমাদের বাড়ির গন্ধরাজ গাছে যখন ফুল হত তখন বাড়ি ফুলের গন্ধে মৌ মৌ করতো। গন্ধরাজ ফুলের সুগন্ধ আমার কাছে ভীষণ ভালো লাগে।



তৃতীয় ফটোগ্রাফি


1000195311.jpg

ক্যাপশন: সাদা নয়নতারা ফুল
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১ রা এপ্রিল ২০২৫ খ্রিঃ
লোকেশন: সুনামগঞ্জ

আমার তৃতীয় ফটোগ্রাফিতে রয়েছে সাদা নয়নতারা ফুলের দৃশ্য। নয়নতারা ফুলের আদি নিবাসস্থল মাদাগাস্কার। নয়নতারা ফুল বিভিন্ন প্রজাতি এবং বর্ণের হয়ে থাকে। আমি এখন পর্যন্ত অনেকগুলো রঙের নয়নতারা ফুল দেখেছি। বাসা বাড়ি ছাদে কিংবা আঙ্গিনায় কবে করে নয়নতারা ফুল চাষ করা যায়। গন্ধবিহীন এই ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগে।



চতুর্থ ফটোগ্রাফি


1000195303.jpg

ক্যাপশন: গোলাপি জবা ফুল
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১ রা এপ্রিল ২০২৫ খ্রিঃ
লোকেশন: সুনামগঞ্জ

আমার চতুর্থ ফটোগ্রাফিতে রয়েছে গোলাপি রঙের জবা ফুল। জবা ফুলের অপরূপ সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। বিভিন্ন রঙের জবা ফুল গুলোর ভেতরে গোলাপি রঙের জবা ফুল আমার ভীষণ প্রিয়। জবা ফুল এবং জবা ফুলের পাতার প্রচুর উপকারিতা রয়েছে। জবা ফুল অথবা পাতার রস মাথার চুলে দিলে অনেক উপকার হয়। গোলাপি রঙের এই জবা ফুলটি ভীষণ ভালো লেগেছিল তাই আমি মোবাইলে ক্যাপচার করে রেখেছি।



পঞ্চম ফটোগ্রাফি


1000195300.jpg

ক্যাপশন: নয়নতারা ফুল
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১ রা এপ্রিল ২০২৫ খ্রিঃ
লোকেশন: সুনামগঞ্জ

আমার পঞ্চম ফটোগ্রাফিতে রয়েছে নয়নতারা ফুলের দৃশ্য। ছোট ছোট পাপরি বিশিষ্ট এই ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগে। বেশিরভাগ নয়নতারা ফুলগুলো পাপড়ি বিশিষ্ট হয়ে থাকে। আমাদের বাংলাদেশে বর্তমানে প্রচুর পরিমাণে নয়ন তারা ফুলের চাষ হচ্ছে।



ষষ্ঠ ফটোগ্রাফি


1000195309.jpg

ক্যাপশন: কাঠ গোলাপ ফুল
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১ রা এপ্রিল ২০২৫ খ্রিঃ
লোকেশন:সুনামগঞ্জ

আমার ষষ্ঠ ফটোগ্রাফিতে রয়েছে কাঠগোলাপ ফুলের দৃশ্য। আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন ফুলকে পছন্দ করি। তার ভিতরে কাঠগোলাপ ফুল আমাদের সবার পছন্দের একটি ফুল। কাঠগোলাপ ফুল পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। কাঠগোলাপ ফুলের অপরূপ সৌন্দর্য আমাকে মুগ্ধ করে।



প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 

ফুলের সৌন্দর্য বরাবরই মুগ্ধ করে। আপনি আজকে চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। লাল জবা ফুল, কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। মনমুগ্ধকর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

হ্যাঁ আপু এটা সত্যি বলেছেন ফুলের সৌন্দর্য সবসময় আমাদেরকে মুগ্ধ করে। আপনার কাছে লাল জবা ফুল আর কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি সবথেকে ভালো লেগেছে জেনে বুঝতে পারলাম। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

ফুলের মত সুন্দর প্রকৃতিতে বোধহয় আর কিছুই নেই। কি সুন্দর সুন্দর ছবি তুলেছেন আমাদের পরিচিত ফুলগুলোই অসাধারণ লাগছে দেখতে। আমার আপনার ফটোগ্রাফি দেখলেন এটা বারবারই মনে হয় খালি চোখে যদি এই ফুলগুলোই আমরা দেখতাম তাহলে কি এতটাই সুন্দর লাগতো নাকি আপনার ফটোগ্রাফি করার জন্য এত সুন্দর লাগছে? অসাধারণ ফটোগ্রাফি করেছেন আপনি।

 last year 

হ্যাঁ দিদি মেয়েটা সত্যি বলেছেন ফুলের মত সুন্দর প্রকৃতি দেয়ার বোধহয় কিছুই হতে পারে না। আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ফুলের সৌন্দর্য খালি চোখে দেখলে আরো বেশি ভালো লাগে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনার ফুলের ফটোগ্রাফি গুলো অনেক বেশি সুন্দর হয়েছে। ফুলের সৌন্দর্য আমাদের মনকে ছুঁয়ে যায়। আমাদের বাড়িতেও গন্ধরাজ ফুলের গাছ রয়েছে। সারা বছর পুরো গাছ ভরে ফুল ফুটতে থাকে দেখতে অনেক বেশি ভালো লাগে। এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আপনাদের বাড়িতেও গন্ধরাজ ফুলের গাছ রয়েছে জেনে ভালো লাগলো। সুন্দর সকলের ভাষায় মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আসলে গ্রামে গেলে সবাই কম বেশি গ্রামের সৌন্দর্য ক্যামেরা বন্দি করতে চেষ্টা করে। তবে আজকে আপনি চমৎকার চমৎকার ফুলের ফটোগ্রাফি করেছেন। মনে হচ্ছে আপনি ফুলের রাজ্যে চলে গেলেন। সত্যি বলতে আপনার ফুলের সবগুলো ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করে সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আমার করা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

একেবারে চমৎকার কিছু ফটোগ্রাফির মধ্য দিয়ে আজকে আপনি আপনার এই পোস্ট সাজিয়ে তুলেছেন৷ যেভাবে আপনি এই সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ আপনি সবগুলো ফটোগ্রাফি খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ একই সাথে এই ফটোগ্রাফি গুলোর সাথে আপনি খুব সুন্দর বর্ণনাও দিয়েছেন৷ অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 last year 

ফুলের ফটোগ্রাফি করতে আমি সবসময় অনেক বেশি পছন্দ করি। আমার ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে যেন খুশি হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 63676.30
ETH 1681.71
USDT 1.00
SBD 0.41